১০:২৬ পি.এম
পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা এবং সাজাপ্রাপ্ত পলাতক ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাইকোলা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক এবং ছাইকোলা বাজারপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৫৫) এবং হান্ডিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হান্ডিয়াল গ্রামের ঋষিদেশ সাহার ছেলে সুভাষ কুমার সাহা (৪২)।
এছাড়া, সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত আদাল কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪জনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার মুসাগাড়ী গ্রামের আঃ রউফের ছেলে মোঃ মোহসিন (৪৫), মূলগ্রামের আকবার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), তুমারগাড়া গ্রামের গোলজার ফকিরের ছেলে লুৎফর রহমান (৫৫) এবং মাঝগ্রামের দিরাজ হোসেনের ছেলে মহরম হোসেন (৪৫) । থানার ওসি জানিয়েছেন, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ মিনিটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন