১০:৩০ পি.এম
১৬ জুন, ২০২৬, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে সহায়তা করে এক নারীকে ঠেলে পাঠানোর অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) দিবগত রাতের সময় ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের রাতেই গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মো:আজম (৩৫), আসমাউল হক (৩৩), মেশবাউল হক (৩৫), মো: আলম (৩৮), বাবুল আক্তার (৪০), এমদাদুল হক জেন্টু (৩৮) এবং রয়েল (২৮)। বিজিবি জানায়, সোমবার দিবাগত পৌণে ১১ টার দিকে ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা দুই দেশের সীমান্তের ২২৫/৩ পিলারের কাছ দিয়ে নৌকাপথে এক নারীকে মাঝির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। ওই সময় বিজিবি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। এই ঘটনার সহায়তা করার অভিযোগে ওই এলাকা থেকে স্থানীয় ৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়ে। ওই নারী ভারতীয় অভ্যন্তরে ফিরে গেছে। সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলেও তিনি জানান। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানিয়েছেন, আটককৃত ৭ জন বর্তমানে গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ওসি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন