ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার; উপস্থাপিকা চাকরি হারালেন


মেসির বাবার মৃত্যুর খবর প্রচার; উপস্থাপিকা চাকরি হারালেন

আলজেরিয়ার বিপক্ষে গোল করে কেঁদেছিলেন লিওনেল মেসি। তাকে আবেগঘন অবস্থায় দেখেই আর্জেন্টাইন টিভি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা দাবি করেন যে, মেসির বাবা মারা গেছেন। আর এই জন্য চাকরি হারাতে হয়েছে সেই উপস্থাপিকাকে।

লাইভে অনুষ্ঠানে উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মারা গেছেন। বিশ্বকাপের মাঝেই এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে।

লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার ওই কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মেসির পরিবার থেকেই জানানো হয়, হোর্হে মেসি অসুস্থ হলেও জীবিত আছেন, মারা যাননি। উপস্থাপিকার এমন খবর প্রচার নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে একের পর এক দুর্নীতির অভিযোগে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়

এরপর তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং লুজু টিভির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, আমি মেসি পরিবারকে এই ভয়াবহ ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি গভীরভাবে লজ্জিত যে এই কষ্টের অংশ হয়েছি।

তিনি দাবি করেন, লাইভ শো চলাকালীন তাকে তথ্যটি যাচাইকৃত বলে জানানো হয়েছিল এবং তিনি প্রযোজনা দলের ওপর বিশ্বাস করেছিলেন। তবে তিনি নিজের ভুলের দায় স্বীকার করে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চ্যানেলটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে এবং জানায় যে দায়ীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মেসির বাবার অসুস্থতা নিয়ে এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিবৃতিতে জানিয়েছে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এমন সময়ে আমরা সবার দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিকতা আশা করি। কোনো মানুষের স্বাস্থ্য বা তার পরিবারের মানসিক শান্তি কখনোই মুখরোচক খবর বা দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার বিষয় হতে পারে না।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিশাল মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিশাল মাদক উদ্ধার

জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পরিচালিত অভিযানে ৩ হাজার ২০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৫০০ ইনজেকশন ও ৪৮ বোতল ইস্কোফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গতরাত ১.০০টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্তবর্তী দাইনুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয় টের পেয়ে দাইনুর সীমান্তে মাদক কারবারিরা তিনটি পৃথক স্থানে বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি অভিযান টিমের সদস্যরা মাদক দ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ৩ হাজার ২০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট, ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ৪৮ বোতল ইস্কোফ সিরাপ অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩ লাখ ৫০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আগামীতে বিজিবি চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযানে মাদক দ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে সক্রিয় ভূমিকা পালন করবে।

তবে মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যাওয়া আসামিদের চিহ্নিত করে তাদের আটকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে শিশুর প্রতি ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


লাকসামে শিশুর প্রতি ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের

কুমিল্লার লাকসামে ৯ বছরের একটি শিশুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এসেছে। এই ঘটনাটি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে ঘটেছে। বৃহস্পতিবার অভিযুক্ত মো. জামাল হোসেন (৫২) বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন।শুক্রবার (১৯ জুন) সকালে এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।

জামাল হোসেন ইছাপুরা মুন্সি বাড়ির মৃত নুরু মিয়ার সন্তান।

অভিযোগের সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুন) দুপুরে শিশুটি স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে শিশুটির এক ফুফু তাকে নিজের ঘরে নিয়ে যান। এক সময় তার ফুফু ঘর থেকে বাইরে চলে যান। ওই সুযোগে জামাল নামক ব্যক্তি ঘরে প্রবেশ করে মেয়েটির ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি যখন চিৎকার করতে লাগলো, তখন জামাল দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর জামাল আত্মগোপনে চলে যান।

ঘটনাটি শুরু থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। অবশেষে শিশুটির মা থানায় মামলা দায়ের করতে বাধ্য হন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন্নাহার আরও জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার তিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার তিন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী তরিকুল ইসলাম পবন নিহত হওয়ার ঘটনার পর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় পুলিশ মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, রাজু আহম্মেদ যিনি লাল চাঁন নামে পরিচিত (৩২), সজীব মৃধা (২৮) এবং জিহাদ মিয়া (২১)।

এ বিষয়ে শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) তথ্য প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গত ১৬ জুন রাতে বন্ধুদের সঙ্গে পবন মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর বসে ছিলেন।

এ সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে।

এই হামলায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, সেই সঙ্গে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এমন সময় পবনের বান্ধবী লামিয়া আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়, সঙ্গে তারা তার ভ্যানিটি ব্যাগ এবং একটি মোবাইল ফোনও নিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তারের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তারা নিয়মিত চুনকুটিয়া বেবীস্ট্যান্ড এলাকায় বসে ছিনতাইয়ের পরিকল্পনা করতেন এবং দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধার জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অঞ্চলকে ছিনতাইয়ের জন্য বেছে নিতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই সরকারও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


এই সরকারও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

বিগত ফ্যাসিস্ট সরকারের মতো, বর্তমান সরকারও ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন সমালোচনা করতে গিয়ে জামায়াতের আমির বলেন, ‘সরকার গঠনের পর বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করেছে। এছাড়া ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘ব্যাংক লুট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখন তারা শুধু নিজেদের হাত বদল করেছে, সমস্যার কোনো সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।’

সরকারকে হুঁশিয়ার করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জোর করে যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তবে জনগণ হিমালয় পর্বত হয়ে সামনে দাঁড়াবে।’

বাজেট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বাজেট থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথে না হাঁটে, আমরা ও দেশের জনগণ সেই আশা করি।’

এছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়নের দাবিও জানান তিনি।

তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত নির্বাচনের দাবি জানান।

বক্তব্য শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমেদ, জেলা আমির মমিনুল হক সরকারসহ স্থানীয় অন্যান্য নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%