১২:২০ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন প্রদান করেছেন। এর পরপরই, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমর্থনে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ।
আলজাজিরা সূত্রে জানা গেছে, নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় আমেরিকানদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধকে যুক্তিযুক্ত করার চেষ্টা করেন এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমেরিকানদের ক্ষোভের প্রতি কটাক্ষ করেন। নেতানিয়াহুর এই বক্তব্যের বিরুদ্ধে হাওয়াইয়ের ডেমোক্রেটিক সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, "এই যুদ্ধকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা এবং গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমাদের ক্ষোভের সমালোচনা করে নেতানিয়াহুর সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দেওয়া অত্যন্ত অসম্মানজনক এবং বিরক্তিকর একটি বার্তা।"
নির্বাচনী সংকটে থাকা নেতানিয়াহু ভিডিও বার্তায় ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে বড় বন্ধু আর কখনো ছিল না।"
আরও পড়ুন: ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি
বিশ্লেষকদের মতে, ইসরায়েলে নির্বাচনের ঠিক আগমুহূর্তে ট্রাম্পের এই সমর্থন নেতানিয়াহুর জন্য রাজনৈতিক শক্তি যোগাচ্ছে, পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন