প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পরিচালিত অভিযানে ৩ হাজার ২০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৫০০ ইনজেকশন ও ৪৮ বোতল ইস্কোফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গতরাত ১.০০টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্তবর্তী দাইনুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয় টের পেয়ে দাইনুর সীমান্তে মাদক কারবারিরা তিনটি পৃথক স্থানে বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি অভিযান টিমের সদস্যরা মাদক দ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ৩ হাজার ২০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট, ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ৪৮ বোতল ইস্কোফ সিরাপ অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩ লাখ ৫০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আগামীতে বিজিবি চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযানে মাদক দ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে সক্রিয় ভূমিকা পালন করবে।
তবে মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যাওয়া আসামিদের চিহ্নিত করে তাদের আটকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন