ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী


আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে।

তিনি সোমবার (১৯ অক্টোবর) 'জুলাই স্মৃতিস্তম্ভ' এবং ’ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বিরোধীদলের সমালোচনা করে বলেন, বিরোধীদল শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। তিনি উল্লেখ করেন যে, বিরোধী দল জুলাইকে সম্মান দেয় না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, যদিও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, বিরোধীদল পূর্বের অবস্থানে ফিরে এসেছে এবং তাদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

আরও পড়ুন: কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

তিনি আরও বলেন, দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, যদিও সব বিষয়ে একমত হতে হবে এমন নয়।

প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪ সালের জুলাই আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল। দুই আন্দোলনের লক্ষ্য ছিল একই।

জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লেখা রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার অর্জন করেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার জন্য বেছে নিয়েছে, যারা আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।

বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, এডিস মশা সরকারি কিংবা বিরোধীদল চেনে না। তাই তিনি ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের

এসময় তিনি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার ১৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


বরিশালে বিএমপির থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার ১৭ জন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চারটি থানা ও গোয়েন্দা শাখা। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত বিএমপির বিশেষ আভিযানিক সাফল্যসংক্রান্ত তথ্যে জানানো হয়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে নিয়মিত মামলায় ১২ জন এবং অন্যান্য আইনে পাঁচজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।


বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএমপির বিভিন্ন ইউনিটের এ অভিযান পরিচালিত হয়। চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক কার্যক্রমে গ্রেপ্তারের এ সাফল্য আসে।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১২ জন। এ ছাড়া অন্যান্য আইনে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিবরণ এবং কোন কোন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

মাদকসংক্রান্ত তথ্য দিতে বিএমপির আহ্বান

মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে বরিশাল মহানগর পুলিশ। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নির্ধারিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

মাদকসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগ করুন—

☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ নেতানিয়াহুর বক্তব্যকে অসম্মানজনক বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ নেতানিয়াহুর বক্তব্যকে অসম্মানজনক বললেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন প্রদান করেছেন। এর পরপরই, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমর্থনে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ।

আলজাজিরা সূত্রে জানা গেছে, নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় আমেরিকানদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধকে যুক্তিযুক্ত করার চেষ্টা করেন এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমেরিকানদের ক্ষোভের প্রতি কটাক্ষ করেন। নেতানিয়াহুর এই বক্তব্যের বিরুদ্ধে হাওয়াইয়ের ডেমোক্রেটিক সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, "এই যুদ্ধকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা এবং গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমাদের ক্ষোভের সমালোচনা করে নেতানিয়াহুর সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দেওয়া অত্যন্ত অসম্মানজনক এবং বিরক্তিকর একটি বার্তা।"

নির্বাচনী সংকটে থাকা নেতানিয়াহু ভিডিও বার্তায় ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে বড় বন্ধু আর কখনো ছিল না।"

বিশ্লেষকদের মতে, ইসরায়েলে নির্বাচনের ঠিক আগমুহূর্তে ট্রাম্পের এই সমর্থন নেতানিয়াহুর জন্য রাজনৈতিক শক্তি যোগাচ্ছে, পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞার মধ্যেই গলাচিপায় ফোনে মিলছে ইলিশ, প্রশাসনের অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


নিষেধাজ্ঞার মধ্যেই গলাচিপায় ফোনে মিলছে ইলিশ, প্রশাসনের অভিযান চলছে

রবিবার সকালে। ছদ্মবেশে ইলিশের ক্রেতা সেজে পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের জেলে মন্নানের কাছে ফোন করা হয়। ইলিশের চাহিদা জানালে প্রথমে তিনি নাম ও পরিচয় জানতে চান। পরে, তিনি আসল ক্রেতা ভেবে ওই দিন দুপুর ২টার দিকে স্থানীয় চরআগস্তি বাজারে অপেক্ষা করতে বলেন।

একইভাবে, চরবিশ্বাস এলাকার বাসিন্দা মিজানের কাছে ফোন দিলে, তিনি সঠিক ক্রেতা কি না তা নিশ্চিত হওয়ার জন্য কয়েক দফায় প্রশ্ন করেন। এরপর তিনি ইলিশের বিভিন্ন গ্রেডের দাম জানান। সে অনুযায়ী, এক কেজি ওজনের একটি ইলিশের দাম দেড় হাজার টাকা, এক কেজির নিচের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা। এরপর, ছোট মাছ বিক্রি করা হয় ৪০০ টাকা কেজি দরে। তবে, তিনি চাইলেই এসব মাছ সরাসরি হাতে দিতে অস্বীকার করেন। মিজান জানান, চরকাজল এলাকায় অবস্থিত তার ওয়ার্কশপে টাকা রেখে গেলে সেখানেই পৌঁছে দেওয়া হবে চাহিদা মতো ইলিশ।

শনিবার (১৭ অক্টোবর) ও রবিবার সরেজমিন গিয়ে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার অন্তত ১৮টি স্থানে ইলিশ বেচাকেনা চলছে। এ কাজে নিয়োজিত রয়েছে দালাল ও ব্যবসায়ী।

গলাচিপার চরকাজল ইউনিয়নের লঞ্চঘাট, চরশিবা লঞ্চঘাট, বড় শিবা; চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি, জিমতলা, নোমোর স্লুইসগেট, আমড়াগাছিয়া, চরবাংলা খেয়াঘাট, চরবাংলা; রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী, পাতাবুনিয়া স্লুইস গেট; সদর ইউনিয়নের চরকারফারমা, পানপট্টি লঞ্চঘাট, বোয়ালিয়া স্লুইস গেট, পক্ষিয়া স্লুইস গেট, লঞ্চঘাট, লোন্দা স্লুইস গেট, গলাচিপা-পাটুয়া খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে এলাকার প্রভাবশালীদের পরিচালনায় ইলিশ ধরা ও বিক্রি করা হচ্ছে।

নিষেধাজ্ঞার মধ্যেও এসব জায়গায় ফোন করলেই পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। তবে, তার আগে গ্রাহকের নাম-ঠিকানা নিশ্চিত হয়েই ইলিশ মাছ দেওয়া হচ্ছে। এলাকার একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার।

স্থানীয়রা বলছেন, গলাচিপার প্রত্যন্ত এলাকায় অনেকটা প্রকাশ্যেই ইলিশ বেচাকেনা চলছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে নদী ও সাগরে মাছ শিকার করা হচ্ছে। প্রশাসন অভিযান চালালেও স্থানীয় জেলেদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতকে।

গলাচিপা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ১১ দিনে গলাচিপায় ৩৪টি অভিযান পরিচালনা করে ২৮৫ মেট্রিক টন ইলিশ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ ৫৭৫ মেট্রিক টন জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৩ লাখ ৬২০ টাকা এবং ১২টি মামলায় ছয়জন জেলেকে সাজা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রগুলো বলছে, মোবাইল ফোনে কল দিলে ইলিশ মিলবে ঠিকই, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির কাছে মাছ বিক্রি করা হয় না। জেলেদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিরা সব বেচাকেনা নিয়ন্ত্রণ করেন। নির্ধারিত ব্যক্তিকে ফোনে অর্ডার দিলেই ব্যাগে করে পৌঁছে যায় ইলিশ মাছ।

অভিযোগ রয়েছে, চরবিশ্বাসের প্রত্যন্ত এলাকা নোমোর স্লুইস এলাকায় অভিযান চলাকালে উল্টো প্রশাসনের ট্রলারকে ধাওয়া দেন সেখানকার জেলেরা। একদিকে অভিযান চলে, অন্যদিকে ইলিশ শিকার করেন তারা। দেদারসে শিকার ও বিক্রি করা হয় স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে।

স্থানীয় সূত্র অনুযায়ী, গলাচিপা পৌর এলাকাসংলগ্ন রামনাবাদ নদী, চিকনিকান্দির দয়াময়ী মন্দিরসংলগ্ন তেঁতুলিয়া পয়েন্ট, বন্যাতলীর তেঁতুলিয়া পয়েন্ট, পানপট্টি লঞ্চঘাট এলাকার আগুনমুখার মোহনায় জেলেরা প্রশাসনের নজর এড়াতে রাতের আঁধারে জাল ফেলছে। প্রশাসনের ট্রলার দেখামাত্রই তারা দ্রুত বন বিভাগের সংরক্ষিত বনে গাঢাকা দেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অবৈধভাবে ইলিশ শিকার ও বিক্রির সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না। এমনকি ইলিশ শিকারের পর নৌকা বা মাছের কাছে মোবাইল ফোন নিয়েও যাওয়া নিষেধ রয়েছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘আমরা মৎস্য অফিস ও সরকার ঘোষিত বিভিন্ন বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রেখেছি। প্রতিদিনই একাধিক অভিযান চলছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকা হওয়ায় অনেক সময় সব জায়গায় দ্রুত পৌঁছানো সম্ভব না হলেও সেখানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারীদের ওপর জেলেদের হামলার বিষয়ে জানতে চাইলে মৎস্য কর্মকর্তা বলেন, ‘চরবিশ্বাস নোমোর স্লুইস এলাকা এমনিতেই দুর্গম। সেখানে আমাদের অভিযান চলাকালে ওই এলাকার সংঘবদ্ধ একটি চক্র আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের দাঙ্গায় ম্যাক্রোঁর পদত্যাগ দাবি করেছেন বারদেলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


ফ্রান্সের দাঙ্গায় ম্যাক্রোঁর পদত্যাগ দাবি করেছেন বারদেলা

ফ্রান্সে চলমান সহিংসতা ও দাঙ্গার পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবি তুলেছেন ন্যাশনাল র‍্যালি পার্টির নেতা জর্দান বারদেলা। তিনি দেশের বর্তমান অবস্থাকে ফ্রান্সের জন্য ‘অপমান’ হিসেবে চিহ্নিত করেছেন।

বারদেলা রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন, ‘আজ সন্ধ্যায় আমি আশা করছি, ম্যাক্রোঁ ক্ষমা চাইবেন এবং চলে যাবেন।’

তিনি বলেন, কয়েক দশকের উদাসীনতা, সরকারের কর্তৃত্ব হারানো এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মনোবল ও সক্ষমতা দুর্বল হয়ে পড়ার ফলস্বরূপ এখন ফ্রান্সকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির জেগে ওঠা এবং সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

গত ১৭ অক্টোবর, জ্বালানির মূল্যবৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে প্রায় আট লাখ মানুষ অংশগ্রহণ করে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বিক্ষোভকারীর সংখ্যা ছিল পাঁচ লাখ ৫০ হাজার।

বিভিন্ন শহরে এই বিক্ষোভ একপর্যায়ে দাঙ্গা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, দেশজুড়ে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%