ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পোরশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি


পোরশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি

নওগাঁর পোরশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।১৮ অক্টোবর রবিবার বিকালে পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজার আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।এমপি মোস্তাফিজুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সামনে ইউপি নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার ও আহবান জানান।এ সময় পোরশা থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ,সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, মোঃ লায়ন মাসুদ রানা, ইকবাল হাসান শাহ মোঃ রাকিবুল ইসলাম রাকিব সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর প্রেস ক্লাবের বৃক্ষ রোপণ: নদী ও পরিবেশ বাঁচানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


মেহেরপুর প্রেস ক্লাবের বৃক্ষ রোপণ: নদী ও পরিবেশ বাঁচানোর উদ্যোগ

মেহেরপুর প্রেস ক্লাব বিভিন্ন প্রকারের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ রোপণ করেছে, যার মধ্যে তাল, মেহগনি, জারুল, অর্জুন, কদবেল, কাঁঠাল, পেয়ারা, মহানিম ও কৃষ্ণচূড়া অন্তর্ভুক্ত। রোববার (১৮ অক্টোবর) সকালে ভৈরব নদীর তীরে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। নদীর পাড় দখল রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিলটন, এবং বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ। নদীর ধারে গাছের চারা রোপণ করতে পেরে এবং পছন্দসই বিভিন্ন চারা পাওয়ায় স্থানীয়রা আনন্দিত।

জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে প্রেসক্লাবের এই ধরনের উদ্যোগে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচিতে সকলের এগিয়ে আসা উচিত। সাংবাদিকদের দায়িত্ববোধের দিক থেকে এই কর্মসূচির প্রশংসা করেন তিনি।

মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত জানান, ভৈরব নদীকে রক্ষা এবং পাড় দখল রোধে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও, জেলার বিভিন্ন স্থানে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে মেহেরপুর প্রেস ক্লাবের। সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি।

এমন উদ্যোগে অংশ নিয়ে এমপি শওকত আরা আক্তার ঊর্মি বলেন, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের ভাবনাগুলো বাস্তবায়ন এবং রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকরা কাজ করে। মেহেরপুর প্রেসক্লাবের আজকের এই উদ্যোগ তারই উদাহরণ।

শুধু সাংবাদিকতা নয়, বাল্যবিয়ে রোধ, সমাজ থেকে মাদকদূরিকরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায় মেহেরপুর প্রেস ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়: রিজভী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়। তিনি উল্লেখ করেন যে, অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই আনন্দ উপভোগ করেন।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়। অন্যান্য সম্প্রদায়ের মানুষও আনন্দ উপভোগ করেন। মা দূর্গা সমাজের দানবীয়তা শেষ করে বার্তা দেন। তার আরেকটি নাম দুর্গতিনাশিনী।

রিজভী জানান, প্রধানমন্ত্রীও বারবার বলছেন সবার জন্য উৎসব। তিনি বলেন, সবাই যেন এ আনন্দ ভাগ করতে পারেন, সেটাই রাষ্ট্রের দায়িত্ব। এ জন্য ছুটি বাড়ানো হয়েছে। মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল প্রদান করা হয়েছে। পুরোহিত ও মন্দিরের পণ্ডিতরা প্রতি মাসে ভাতা পাবেন।

এ সময় তিনি আরও বলেন, কেউ কেউ চক্রান্ত করতে পারে। তবে এ দেশের অসাম্প্রদায়িক মানুষ এটি সফল হতে দেবে না। ধর্ম বিশ্বাস যার যার আছে কিন্তু জাতিসত্তার জায়গায় আমরা একই রাষ্ট্রের। বাংলাদেশের জাতীয়তাবাদে অনেক ধরণের ফুল আছে কিন্তু তা একই বাগানে ফুটে উঠে। তিনি আশা প্রকাশ করেন যে, সবাই তার ধর্ম পালন করবে এবং বিশ্বাসের চর্চা করবে। আরও ভ্রাতৃত্বপূর্ণ হোক এ বন্ধন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে।

তিনি সোমবার (১৯ অক্টোবর) 'জুলাই স্মৃতিস্তম্ভ' এবং ’ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বিরোধীদলের সমালোচনা করে বলেন, বিরোধীদল শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। তিনি উল্লেখ করেন যে, বিরোধী দল জুলাইকে সম্মান দেয় না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, যদিও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, বিরোধীদল পূর্বের অবস্থানে ফিরে এসেছে এবং তাদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, যদিও সব বিষয়ে একমত হতে হবে এমন নয়।

প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪ সালের জুলাই আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল। দুই আন্দোলনের লক্ষ্য ছিল একই।

জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লেখা রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার অর্জন করেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার জন্য বেছে নিয়েছে, যারা আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।

বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, এডিস মশা সরকারি কিংবা বিরোধীদল চেনে না। তাই তিনি ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় তিনি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার ১৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


বরিশালে বিএমপির থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার ১৭ জন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চারটি থানা ও গোয়েন্দা শাখা। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত বিএমপির বিশেষ আভিযানিক সাফল্যসংক্রান্ত তথ্যে জানানো হয়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে নিয়মিত মামলায় ১২ জন এবং অন্যান্য আইনে পাঁচজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।


বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএমপির বিভিন্ন ইউনিটের এ অভিযান পরিচালিত হয়। চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক কার্যক্রমে গ্রেপ্তারের এ সাফল্য আসে।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১২ জন। এ ছাড়া অন্যান্য আইনে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিবরণ এবং কোন কোন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

মাদকসংক্রান্ত তথ্য দিতে বিএমপির আহ্বান

মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে বরিশাল মহানগর পুলিশ। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নির্ধারিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

মাদকসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগ করুন—

☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%