ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি মালবোঝাই ট্রাক উল্টে যাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের

খবর পাওয়ার পর পরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ইব্রাহিম (২৭) এবং হেলপার জুয়েল শেখকে (৩২) উদ্ধার করে। তাদের সামান্য আহত হওয়ায় ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে আলোচিত লামিয়া হত্যা মামলায় শ্বশুর-ননদসহ তিন আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ এম


মাদারীপুরে আলোচিত লামিয়া হত্যা মামলায় শ্বশুর-ননদসহ তিন আসামি গ্রেপ্তার

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে মাদারীপুর সদর মডেল থানার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে, শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার হওয়া তিনজন আসামির নাম হলো—খোকন বেপারি (লামিয়ার শ্বশুর), রিংকি (লামিয়ার ননদ) এবং লিমা (লামিয়ার ননদ)। তারা সকলেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, হত্যামামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখযোগ্য যে, গৃহবধূ লামিয়ার হত্যার ঘটনাটি মাদারীপুর জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ এই তিন আসামির গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আবারও বাড়ছে ডলারের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:০৩ এম


দেশে আবারও বাড়ছে ডলারের দাম

ডলারের দাম আবারও বাড়ছে। এর ফলে আমদানি ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এর প্রভাব পড়তে পারে। বর্তমানে আমদানি খাতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকা ৭৫ পয়সায়। আর খোলাবাজার ও ব্যাংকের নগদ লেনদেনে ডলারের দাম ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে আমদানি ব্যয়, উৎপাদন খরচ ও মূল্যস্ফীতি বাড়তে পারে। জুলাই মাসের শুরু থেকেই ডলারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আন্তঃব্যাংক লেনদেনের তথ্য অনুযায়ী, মাসের শুরুতে প্রতি ডলারের দাম প্রতিদিন ১৩ থেকে ১৫ পয়সা করে বাড়ছিল। তবে শেষ সপ্তাহে এক লাফে দাম বেড়ে যায় ৫০ পয়সা। এর সাথে তাল মিলিয়ে ব্যাংকগুলোর বিক্রয়মূল্যও বেড়েছে। গত এক সপ্তাহে আমদানি খাতে প্রতি ডলার ১২৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ১২৩ টাকা ৯০ পয়সায় বিক্রি হয়েছে। অন্যদিকে খোলাবাজার ও ব্যাংকের নগদ লেনদেনে ডলারের দাম ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে রয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, রফতানি আয় প্রত্যাশিত হারে না বাড়লেও আমদানি কার্যক্রম বেড়েছে। ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে এর দামও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংক বিনিময় হার নির্ধারণে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। চাহিদা ও জোগানের ভিত্তিতেই বাজারে ডলারের দাম নির্ধারিত হয়। তবে কোনো ব্যাংকের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ বিষয়টি তদন্ত করবে। তবে অর্থনীতিবিদদের মতে, ডলারের দাম বাড়ার পেছনে শুধু আইএমএফের পরামর্শ নয়, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাও বড় ভূমিকা রাখছে। এর ফলে উচ্চমূল্যে ডলার কিনে আমদানি করতে হওয়ায় উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। এতে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বাংলাদেশ খাদ্যপণ্য থেকে শুরু করে যন্ত্রপাতি; সবই আমদানি করে। তাই ডলারের দাম বাড়লে প্রায় সব ধরনের পণ্যের দাম কিছুটা বাড়তে পারে। ১৫, ২০ বা ৩০ পয়সা বৃদ্ধি হয়তো বড় সমস্যা নয়। কিন্তু হাজার হাজার কোটি টাকার লেনদেনের ক্ষেত্রে এই সামান্য বৃদ্ধি বড় প্রভাব ফেলে এবং এটি গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক সূচক। এখন নজর রয়েছে ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হয় এবং এর প্রভাব বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা পড়ে সেদিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের প্রতিবাদে তিতুমীর কলেজ উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:০৬ এম


শিক্ষার্থীদের প্রতিবাদে তিতুমীর কলেজ উত্তাল

ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে।

সোমবার (২০ জুলাই) রাতে তারা ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি হলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা অবস্থান করলেও তিতুমীর কলেজে সেটা ৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত এই ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন, এই অভিযোগ তারা করেছেন।

বিক্ষোভ মিছিলের শেষে মামুন হলের এক শিক্ষার্থী জানিয়েছেন, "অধ্যক্ষের সাথে আমরা দফায় দফায় বসেছি। ঢাকার মধ্যে ৭টি কলেজের মধ্যে শুধু তিতুমীরের হলগুলোতেই হল ফি বেশি। অধ্যক্ষ আশ্বাস দিয়েছিলেন ১ হাজার টাকা কমানোর প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। প্রশাসন যে নোটিশ দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:১২ এম


২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করার প্রতিশ্রুতি

সরকার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত 'সেফ সিস্টেম অ্যাপ্রোচ' (নিরাপদ সড়ক কাঠামো) অনুসরণ করে একটি নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে।

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানিয়েছেন, ২০২১–২০৩০ সালের বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন আইনি, নীতিগত ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করা এবং মহাসড়কে পথচারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা গ্রহণ।

তিনি বলেন, ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন। নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রতিনিধি দলে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%