০৫:১০ পি.এম
জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যায় অভিযুক্ত স্বামী আনারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২২ মে গাইবান্ধার সাদুল্লাপুরের হাসানপাড়ায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আনারুল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যার শিকার শিমুলি আক্তার শিউলি আনারুলের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে সাংসারিক জীবনে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শিউলি ২ শতক জমি কিনে সেখানে একটি টিনশেড ঘর করে স্বামীসহ বসবাস করে আসছিলেন। ওই ২ শতক জমি আনারুল তার নামে রেজিস্ট্রি দলিল করে দেওয়ার জন্য শিউলিকে শারীরিক নির্যাতন করক। তারই ধারাবাহিকতায় গত ২২ মে বিকালে আনারুল ও তার সহযোগীরা মিলে শিউলিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন শিউলির বড় ভাই নুরুল ইসলাম সাদুল্লাপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে গতকাল শনিবার দুপুরে র্যাব-১৩ ও র্যাব-১ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে আনারুলকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন