ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি


সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয় করার জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেপ্তার

এই বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, সুস্পষ্ট ল্যঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে সৈয়দপুর ও রংপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২৮৩ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


শিবচরে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন

মাদারীপুরের শিবচরে গাভী বিতরনের আয়োজন শনিবার সকালে করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন করা হয়েছে। ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির (ভি ডি এস) স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে গাভী পালনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জানা গেছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে বাঁশকান্দি ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৬টি গাভী বিতরন ও উপকারভোগীদের গাভী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়। এই সংগঠনটি শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচী সফলতার সাথে সম্পন্ন করে আসছে।

উপকাভোগীদের মধ্যে রয়েছেন ফরিদা খাতুন, মোঃ কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া এবং লতা বেগম।

এই অনুষ্ঠানে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীদের ভিড়

সারাদেশ যখন হামের টিকার সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আবারও ডেঙ্গুর উপদ্রব চোখে পড়ছে। ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ভর্তি হতে দেখা যাচ্ছে অনেক ডেঙ্গু রোগীকে। শিশু হাসপাতালে পাশাপাশি দুটি ওয়ার্ডে ভর্তি আছে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত শিশুরা।

হামের এবং ডেঙ্গুর লক্ষণ প্রায় এক রকম হওয়ার পরও, ডেঙ্গুতে রক্তে প্লাটিলেড কমে যাওয়ার ঝুঁকি থাকে। এই কারণে চিকিৎসা নেয়ার প্রয়োজনীয়তা বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নির্ণয়ের সাথে সাথে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে; অন্যথায় শক অবস্থায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।

শরীরের দুর্বলতা, মুখে অরুচি, র‍্যাশসহ হাসপাতালের বিছানায় সজ্জাসায়ী শিশুরা দেখা যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে হামে আক্রান্ত মনে হলেও, পরীক্ষায় বেরিয়ে আসছে ডেঙ্গু রোগ।

এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও, প্রতিদিনই হাসপাতালে দেখা যাচ্ছে ডেঙ্গু রোগী। হাম এবং ডেঙ্গুর লক্ষণ এক হলেও, ডেঙ্গু আক্রান্ত হলে রক্তে প্লাটিলেট কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে শিশুরা অল্প সময়ের মধ্যে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে, যা অভিভাবকদের মধ্যে দুঃশ্চিন্তা সৃষ্টি করছে।

চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত রোগীদের মধ্যে বড় সংখ্যক এডিনো ভাইরাস, বোকা ভাইরাসসহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে অনেকেই আবার ডায়রিয়া এবং শ্বাসকষ্টেও ভুগছেন।

এই ক্ষেত্রে, হামে প্রথমে মুখে র‍্যাশ শুরু হয়, আর ডেঙ্গুতে শরীরের বিভিন্ন স্থানে র‍্যাশ হয়। এটি হাম এবং ডেঙ্গু নির্ণয়ের সহায়ক লক্ষণ হিসেবে কাজ করে। ডেঙ্গু আক্রান্ত হলে শিশুর শক অবস্থায় চলে গেলে রোগীর শরীর সংকটাপন্ন হয়ে পড়তে পারে।

এদিকে, চলতি বছর সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুল শিক্ষাবৃত্তি, মেধার রাজকীয় স্বীকৃতি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর জেলা পরিষদ হলরুমে ফাইট আনটিল লাইট (ফুল) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফি খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনজিও সংগঠন ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করা হয়।

প্রধান অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়র। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই কাজটিই করে যাচ্ছে এনজিও সংগঠন ফুল। তিনি ফুল শিক্ষাবৃত্তির মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম তাঁর বক্তব্যে আয়োজক, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে শিক্ষাবৃত্তির কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য এনজিও সংগঠন ফুল এর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ৫ টি উপজেলায় ১৩৬ টি স্কুলের ৭০০ শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি - ২০২৫ প্রদান করা হয়। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%