ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুল শিক্ষাবৃত্তি, মেধার রাজকীয় স্বীকৃতি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর জেলা পরিষদ হলরুমে ফাইট আনটিল লাইট (ফুল) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফি খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার প্রমুখ।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনজিও সংগঠন ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করা হয়।

প্রধান অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়র। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই কাজটিই করে যাচ্ছে এনজিও সংগঠন ফুল। তিনি ফুল শিক্ষাবৃত্তির মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

অনুষ্ঠানের সভাপতি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম তাঁর বক্তব্যে আয়োজক, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে শিক্ষাবৃত্তির কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য এনজিও সংগঠন ফুল এর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ৫ টি উপজেলায় ১৩৬ টি স্কুলের ৭০০ শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি - ২০২৫ প্রদান করা হয়। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে টানা বৃষ্টির ফলে ভবন ধসে পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


মুম্বাইয়ে টানা বৃষ্টির ফলে ভবন ধসে পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টির কারণে একটি পুরনো ভবন ধসে পড়ে, ফলে পাঁচ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও কয়েকজন বাসিন্দা,

স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের (৩.৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। কিছু কিছু এলাকার জন্য ১৬১ মিলিমিটার (৬.৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এখনো আরো সমস্যা সৃষ্টি হয়েছে, কারণ ভারী বৃষ্টির ফলে শহরের যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে মুম্বাইয়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের পরিস্থিতির মধ্যেই গত রোববার ঘটে গেছে প্রাণহানির এই ঘটনা।

নগর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় একটি বস্তির দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ায় পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছেন।

অতিরিক্তভাবে, ভারী বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতেও ভূমিধসের ঘটনা ঘটেছে। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হয়েছে।

বৃষ্টির কারণে বিমান চলাচলও বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া, মুম্বাই-পুনে দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পচা মাংস বিক্রির অভিযোগে মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অ'ভিযান, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


পচা মাংস বিক্রির অভিযোগে মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অ

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে একজন মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে, দোকান থেকে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাগাট বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় জাকির কসাইয়ের দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা পচা গরুর মাংসের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত সেই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। একইসাথে দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি এড়ানোর জন্য মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া পচা মাংস ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, জনস্বার্থে ভেজাল, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযানের কাজ ভবিষ্যতেও নিয়মিতভাবে করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন তিনি।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, জেলা থেকে আগত ৪ জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আনিছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, বিআরডিবি'র চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সাথে সাথে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে তিনি সকালে কুলিয়ারচর থানা পরিদর্শন করে থানার পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন। এছাড়া তিনি উপজেলা কৃষি অফিস, উপজেলার ছয়সূতি ইউনিয়ন পরিষদ অফিস ও ছয়সূতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান উন্ননে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও কুলিয়ারচর উপজেলা ভূমি অফিস, উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র, উপজেলার পপি এনজিও, ছয়সূতী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও একটি কমিউনিটি ক্লিনিক দর্শন করেন।

প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন কুলিয়ারচর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস ও কুলিয়ারচর থানার পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ তলার অনুমোদন, নির্মাণ চলছে ৯ তলায়; লক্ষ্য ১০ তলা-ভৈরবে বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


৬ তলার অনুমোদন, নির্মাণ চলছে ৯ তলায়; লক্ষ্য ১০ তলা-ভৈরবে বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার আওতাধীন একটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অনুমোদিত নকশার বাইরে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, ৬ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়ে বর্তমানে ৯ তলা পর্যন্ত নির্মাণকাজ চলমান রয়েছে, এবং ভবনটি ১০ তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে জননিরাপত্তা এবং বিল্ডিং কোডের বাস্তবায়ন নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সরেজমিনে ভৈরব পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায়, আনোয়ারা জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত আমেরিকা প্রবাসী মো. ইকবাল মিয়ার নির্মাণাধীন ভবনে গিয়ে দেখা যায় যে, ভবনের ৯ম তলার নির্মাণকাজ চলমান অবস্থায় রয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ভবনটির জন্য ভৈরব পৌরসভা থেকে শুধুমাত্র ৬ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান যে, ভৈরব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অনুমোদনের অতিরিক্ত তলা নির্মাণের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক ভবনেই ৬ বা ৭ তলার অনুমোদন নিয়ে ১০ থেকে ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এবং ফায়ার সার্ভিসের নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী, ভবনের চারপাশে প্রয়োজনীয় খোলা জায়গা (সেটব্যাক) না রেখেই অনেক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তাদের আশঙ্কা, এভাবে অনিয়ন্ত্রিত নির্মাণ অব্যাহত থাকলে ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো দুর্যোগে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় এক ভবন মালিক বলেন, “প্রায় আড়াই বছর আগে ভবনটির ৬ তলার অনুমোদন নেওয়া হয়েছিল। বর্তমানে ৯ম তলার কাজ চলছে এবং ১০ম তলা পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

আরেক বাসিন্দার দাবি হচ্ছে যে, ভৈরব পৌর এলাকায় আরও বেশ কয়েকটি ভবনেও অনুমোদনের অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে ভিআইপি প্লাজার পেছনে অবস্থিত কয়েকটি বহুতল ভবনের কথা উল্লেখ করেন। এছাড়া, সংশ্লিষ্ট ভবনটির সামনে সড়ক খোলা থাকলেও বাকি তিন পাশে বিল্ডিং কোড অনুযায়ী প্রয়োজনীয় খোলা জায়গা রাখা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ভবনের মালিক আমেরিকা প্রবাসী মো. ইকবাল মিয়ার বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈরব পৌরসভার প্রশাসক কে এম মামুনুর রশীদ বলেন, “অভিযোগটি তদন্তের জন্য লোক পাঠানো হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ আইনসম্মত নয়। এছাড়া, ভবনের চারপাশে নির্ধারিত সেটব্যাক বা খোলা জায়গা রাখা, অগ্নিনিরাপত্তা, কাঠামোগত নিরাপত্তা এবং ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করা বাধ্যতামূলক। অনুমোদিত নকশায় কোনো পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হয়। সচেতন নাগরিকদের দাবি, বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করে সবার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। তাদের মতে, পরিকল্পিত নগরায়ণ এবং নিয়মিত তদারকির মাধ্যমেই ভৈরবকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%