০৭:৫৫ পি.এম
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে চার বছর পর জাতীয় দলে ফিরেন বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জুলাই মাসে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পান তিনি। ওয়ানডের মত, টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক। তিনি জানান, দলের প্রয়োজনে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন মোসাদ্দেক। ৩ ইনিংসে ব্যাট করে ২টি হাফ-সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ রান করেছেন মোসাদ্দেক। বল হাতে তিনি নিয়েছেন ২ উইকেট।
অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মোসাদ্দেক। এজন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরার দৌড়ে মনোনয়নও পেয়েছেন তিনি। রেকর্ড ওয়ানডের পারফরমেন্সের সুবাদে চার বছর পর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন মোসাদ্দেক। টি-টোয়েন্টিতে নিজের সেরাটা উজার করে দিতে তিনি প্রস্তুত।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেছেন, ‘নিজের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। দলে ফেরার পর আমি ভালো খেলেছি এবং এখন আমাকে আরও ভালো খেলতে হবে। দলের প্রয়োজনে নিজের সেরাটা খেলতে হবে।’
হারারেতে জিম্বাবুরের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মোসাদ্দেক জানান, হারারের চেয়ে বুলাওয়ের পরিবেশ অনেক ভিন্ন।
টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পেলে দলের জন্য অবদান রাখতে চান মোসাদ্দেক। তিনি বলেন, ‘বুলাওয়ের কন্ডিশন হারারে থেকে বেশ আলাদা। বাতাস বেশি এবং পরিবেশও ভিন্ন। খেলার সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করার এবং দলের জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগতভাবে দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।’
আগামীকাল থেকে বুলাওয়েতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এবারের জিম্বাবুয়ে সফর ভালোভাবে শেষ করতে চায় বাংলাদেশ। সফরের শুরুতে এক ম্যাচের টেস্ট বাংলাদেশ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন