ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান


রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

রাঙ্গামাটি, ১৮ আগস্ট, ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলায় আজ রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমটি পরিচালনা করেন ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা নিতে সকালে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ ক্যাম্পে উপস্থিত হন।

লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম দুর্নীতির অভিযোগ, ১০০ দিনেই সন্দেহের তালিকায় থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


প্রথম দুর্নীতির অভিযোগ, ১০০ দিনেই সন্দেহের তালিকায় থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন দপ্তরে স্থানান্তরের পরিকল্পনা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই প্রসঙ্গে বিরোধী দল টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তুলেছে।

এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিজয় তার কর্মীদের আরও কাজের স্থানের জন্য মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জ থেকে চেন্নাইয়ের নামাক্কাল কবিঙ্গার মালিগাইতে স্থানান্তর করার পরিকল্পনা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে ৫.৫ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে।

ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তুলেছে। দলের দাবি হলো, নির্মাণকাজ শুরু হওয়ার এক মাস পরেই টেন্ডারটি প্রকাশিত হয়েছে।

বিজেপি নেতা সি আর কেশবন বলেন, ‘দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনের মাথায় বিজয়ের সরকার নিজেই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়েছে।’

তবে টিভিতে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে সরকারি পক্ষ। তামিলনাড়ুর নতুন অর্থমন্ত্রী ড. এন মারি উইলসন স্পষ্টভাবে বলেছেন, তাদের সরকার সৎ ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো বড় টেন্ডার কঠোরভাবে যাচাই করেই পাস করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ‌‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে। ভারতের বিশ্বাসও একই।

দীনেশ ত্রিবেদী আরও জানান, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনা করার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অতীত ভুলে যাওয়ার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে, সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। কাজটি সম্পন্ন হলেই প্রধানমন্ত্রীর সফরের পথ উন্মুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

রাজশাহী জেলার হরিয়ান রেলওয়ে স্টেশনে একটি চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা ঘটেছিল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ১০টার দিকে যখন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে একটি ওয়াগন ঈশ্বরদীর উদ্দেশে যুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, এই ঘটনায় ওয়েম্যানসহ ৭ জন জড়িত ছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলরুমের নজরে বিষয়টি এসেছে। নিরাপত্তাকর্মীরা জানাচ্ছেন যে, তেল চুরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একটি সূত্র জানাচ্ছে যে, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ারকারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো নিয়ে আসা হয়েছিল। তেল দেওয়ার পর দুটি ওয়াগন ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত করা হয় এবং সেগুলো ঈশ্বরদীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিয়ান স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেয়, যা ছিল মাত্র তিন মিনিটের। এই সময়ের মধ্যে ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটে, তবে কতটুকু তেল চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

হরিয়ান স্টেশন এলাকার স্থানীয়রা জানিয়েছেন যে, তেল চুরির ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে, যেখানে বেশিরভাগ সময় রাতের বেলা চুরি হয়, কখনো কখনো দিনের বেলাতেও চোরাই করে তেল। মঙ্গলবারের চুরির সময় ওয়েম্যান কিরন আলী, তার ভাই নয়ন ও মিলন উপস্থিত ছিলেন। তারা ওয়াগনে উঠে জার, বোতল ও জগের সাহায্যে তেল নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

ওয়াগন থেকে তেল চুরির ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তার পায়। ভিডিওতে দেখা যায়, হরিয়ান রূপসীডাঙ্গার রিপন, হরিয়ান সাজিপাড়ার নাহিদ, হরিয়ান বাজারের আলামিন, কিরন, রক্সি ও মিলনকে। তাদের মধ্যে কেউ কেউ নিচে ছিলেন এবং কেউ কেউ ওয়াগনের ভেতরে ছিলেন।

ভিডিওর শুরুতে কিরন মুখে মাস্ক পরে একটি সাদা বস্তা নামিয়ে দিচ্ছেন এবং সেই বস্তা তিনজনে মিলে নিচে নিচ্ছেন। এর পরে, যখন ট্রেনটি চলতে থাকে, তারা দ্রুত রেললাইনের থেকে সরে যান। ভিডিওতে বোঝা যায়, ব্যাগে কিছু ভারী ছিল। এরপর কিরন আবার ওয়াগনে ফিরে যান।

অন্য দিকে, কিরন আলী তেল চুরি করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে, তার ছোট ভাই নয়নও তেল চুরির ঘটনায় ছিল এবং সে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় কাজ করছিল।

হরিয়ান স্টেশন মাস্টার আরিফ হোসেন জানিয়েছেন যে, ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেন সেখানে মাত্র তিন মিনিট দাঁড়িয়ে ছিল। তিনি জানান, তিনি বাইরে এসে দেখেছেন যে, তিনজন ছেলে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। পরে কন্ট্রোলরুম থেকে জানানো হয় যে, ওয়াগন থেকে তারা কিছু নামিয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম জানিয়েছেন যে, ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে ফোর্স পার্টি সেখানে ছিল। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। ভিডিওটিতে তাদের চেনা যাচ্ছে এবং এ বিষয়ে মামলা হবে। তাদের আটক করার অভিযান এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইদলিবের বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা, সিরিয়া-যুক্তরাষ্ট্র-জর্ডানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


ইদলিবের বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা, সিরিয়া-যুক্তরাষ্ট্র-জর্ডানের নিন্দা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে, এমন অভিযোগ করেছেন সিরিয়া, যুক্তরাষ্ট্র এবং জর্ডান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা চালানো হয়। হামলায় স্থাপনার ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলজাজিরা জানায়, ইদলিবের পূর্বাঞ্চলে অবস্থিত বিমানঘাঁটিতে হামলাগুলো চালানো হয়। ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলের হামলা ‘কঠোরভাবে নিন্দনীয়’। তারা বলেছেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী সিরিয়া নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে।

জর্ডানও হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে হামলার জন্য দায়ী করে বলে, এটি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘নির্লজ্জ লঙ্ঘন’ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট বিরোধী।

জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যাতে ইসরাইলকে সিরিয়ায় এ ধরনের ‘উসকানিমূলক ও বেআইনি’ হামলা বন্ধ করতে বাধ্য করা হয়।

অন্যদিকে হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা এগিয়ে নেয় না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে ব্যারাক জানান, হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে আরও সামরিক সংঘাতের বদলে ‘যুক্তিসংগত আলোচনাকে’ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ায় ১৪ বছরের যুদ্ধের সময় আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। ২০১৫ সালে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বিদ্রোহীরা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ২০১৯ সালে আসাদ সরকারের অনুগত বাহিনী এটি পুনর্দখল করে। তবে যুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঘাঁটিটি কার্যত অচল ছিল।

আলজাজিরা জানায়, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা লক্ষ্য করে ইসরাইলি হামলা বৃদ্ধি পেয়ে গেছে। আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার বিমানবাহিনীর সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে। গত দেড় বছরে সিরিয়া আবার কিছু বিমান সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। মঙ্গলবারের হামলাটি ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে প্রথম হামলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%