০৯:০৬ পি.এম
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে। ভারতের বিশ্বাসও একই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
দীনেশ ত্রিবেদী আরও জানান, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনা করার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অতীত ভুলে যাওয়ার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে, সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। কাজটি সম্পন্ন হলেই প্রধানমন্ত্রীর সফরের পথ উন্মুক্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন