ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ


মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ

শ্রদ্ধা, গান, কবিতা এবং স্মরণসভার মধ্যে দিয়ে বাগেরহাটের মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ মানুষ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে স্মরণসভায় রুদ্র স্মৃতি সংসদের সভাপতি রুদ্রের অনুজ সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা নাজমুল হক এবং রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো বক্তব্য রাখেন।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

মাত্র ৩৪ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজবুল্লাহকে থামাতে এবার ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


হিজবুল্লাহকে থামাতে এবার ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। না হলে, যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক পদক্ষেপ নেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানকে অবিলম্বে লেবাননে তাদের মোটা অঙ্কের অর্থপুষ্ট প্রক্সি বাহিনীগুলোকে (বিশেষ করে হিজবুল্লাহ) বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি তারা তা না করে, তাহলে আমরা গত সপ্তাহে যেমন আঘাত হেনেছিলাম, তার চেয়েও আরও কঠোরভাবে ইরানের ওপর হামলা চালাব।’

এবারের আলোচনায় যেভাবে ভেস্তে যেতে পারে শান্তিচুক্তি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার পাশাপাশি লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

এর আগে চলতি মাসের শুরুতে এক ফোনালাপে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে ‘পুরো পাগল’ বলে আখ্যা দেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বৈরুতে হামলা না করার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো মাশুল নয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


হরমুজ প্রণালিতে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো মাশুল নয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার মধ্যে আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের যাতায়াত বা সেবামূলক মাশুল নেওয়া হবে না। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি কারিগরি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।

রোববার আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার জানান, ৬০ দিনের বর্তমান সময়কালে হরমুজ প্রণালি ব্যবহারকারী কোনো জাহাজকেই যাতায়াত বা সেবার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না। এটি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার অংশ হিসেবেই কার্যকর থাকবে।

তিনি আরো জানান যে, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিনটি কারিগরি দল কাজ করছে এবং এসব দল ইরানের পরমাণু কর্মসূচি, ইরানের জব্দ করা অর্থ এবং লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে।

ইসহাক দারের এই বক্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী সমঝোতার ভিত্তিতে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি চুক্তির চেষ্টা চলছে। আলোচনার লক্ষ্য হলো চলমান শত্রুতা পুরোপুরি বন্ধ করা এবং দুই পক্ষের মধ্যে বাকি থাকা বিরোধগুলোর সমাধান খুঁজে বের করা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ শুরু করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্যে, প্রায় ৪৭ বছর পর প্রথমবারের মতো দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে ইসলামাবাদ সহায়ক ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতার প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করেছে। এর মাধ্যমে আলোচনাকে সফল করতে এবং দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে সহযোগিতা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ রয়েছে : আইএমসিবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


দেশীয় ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ রয়েছে : আইএমসিবি

বড় আকারের সরকারি ও বেসরকারি প্রকল্পে স্থানীয়ভাবে সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা পরামর্শক (ম্যানেজমেন্ট কনসালট্যান্ট) নিয়োগ দিলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস বাংলাদেশ (আইএমসিবি)-এর নেতারা।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশি অনেক পরামর্শক বিদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতার প্রমাণ। বক্তারা মনে করেন, সরকারি প্রকল্পগুলোতে অন্তত ৬০ শতাংশ স্থানীয় পরামর্শক নিয়োগের দাবি করা প্রয়োজন।

এ অনুষ্ঠানে আইএমসিবি সভাপতি নদিম এ চৌধুরী, চেয়ারম্যান এম জাকির হোসেন এবং অ্যাডভাইজরি কমিটির প্রধান অধ্যাপক ড. আবদুর রব গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসন্ন বার্ষিক সম্মেলন সামনে রেখে এই আয়োজনের পরিকল্পনা করা হয়।

দেশীয় ও বিদেশি পরামর্শকদের ফি বৈষম্য প্রসঙ্গে বক্তারা বলেন, সমমানের যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয় পরামর্শকদের তুলনায় বিদেশি পরামর্শকদের অনেক বেশি ফি প্রদান করা হচ্ছে- যা দীর্ঘদিনের প্রচলিত অনিয়ম। এমন চর্চার কঠোর সমালোচনা করে তারা উল্লেখ করেন, এতে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং দেশীয় দক্ষ মানবসম্পদ অবমূল্যায়িত হচ্ছে।

আইএমসিবি নেতারা জানিয়েছেন, এই বৈষম্য দূর করতে সংগঠনটি সরকারি ও বেসরকারি নিয়োগদাতাদের সঙ্গে সক্রিয়ভাবে লবিং করবে এবং নীতিগত পরিবর্তনের আহ্বান জানাবে, যার মাধ্যমে দেশীয় প্রতিভাকে অগ্রাধিকার ও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হবে এবং ব্যয়বহুল বিদেশি ফার্মের ওপর নির্ভরতা কমবে।

১৯৯৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্তির পর থেকে আইএমসিবির অগ্রগতির কথা তুলে ধরেন সভাপতি নদিম এ চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ম্যানেজমেন্ট কনসালটিং ইনস্টিটিউটস (আইসিএমসিআই)-এর স্থায়ী সদস্য, যা ৫২টি দেশের সমন্বয়ে গঠিত।

তিনি আরও জানান, এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে বাংলাদেশে সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা পরামর্শক (সার্টিফায়েড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট-সিএমসি) পদবি দেওয়া সম্ভব হচ্ছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেশাগত দক্ষতা, নৈতিকতা ও যোগ্যতার কঠোর মানদণ্ড নিশ্চিত করে।

আইএমসিবি চেয়ারম্যান এম. জাকির হোসেন বলেন, দেশের পরামর্শক খাত বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও খ-িত হয়ে পড়েছে, ফলে প্রকৃত যোগ্য ও সনদপ্রাপ্ত পরামর্শকদের আলাদা করা কঠিন হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তিনি সরকারকে সময়োপযোগী বিধিমালা প্রণয়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পেশাগত নৈতিকতা, স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করতে আইএমসিবি তাদের উপবিধি ও আচরণবিধি আরও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে।

আগামী বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কনসালটিং (পিজিডিএমসি) এবং সিএমসি পদবির বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি ও নিয়ন্ত্রক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের পরামর্শক সেবাকে আরও শক্তিশালী করতে কাঠামোগত সংস্কারের কথাও তারা উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে সবুজ বাংলাদেশ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


রাজবাড়ীতে সবুজ বাংলাদেশ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

রাজবাড়ী জেলা কমিটি গঠন করা হয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ-এর। দীর্ঘদিন ধরে সংগঠনটি দেশে বৃক্ষরোপণ, নদী ও খাল রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে আসছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ পাভেল রহমান। তারা জানিয়েছেন, রাজবাড়ী জেলায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সমন্বিত কর্মসূচি আগামী দিনে গ্রহণ করা হবে। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি: মোঃ খবির সরদার, সহ-সাধারণ সম্পাদক: মিতা খাতুন ও মোঃ আহাদ শেখ, সাংগঠনিক সম্পাদক: মনোয়ার হোসেন রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রাহাদ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক: তৌহিদ মাহমুদ, দপ্তর সম্পাদক: মোঃ আসিফ মন্ডল, প্রচার সম্পাদক: অনিকা তাহসিন সুপ্তি, শিশু ও নারী বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার। সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত কমিটি রাজবাড়ী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করবে, জনসচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম-গ্রামান্তরে সভা-সেমিনার আয়োজন করবে এবং স্থানীয় পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় কয়েক লাখ গাছ রোপণ করেছে এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি বিশ্বাস করে যে, সরকারি-বেসরকারি সহযোগিতায় টেকসই পরিবেশ রক্ষায় এই কমিটি হবে কার্যকর ভূমিকার অগ্রদূত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%