প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রদ্ধা, গান, কবিতা এবং স্মরণসভার মধ্যে দিয়ে বাগেরহাটের মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ মানুষ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে স্মরণসভায় রুদ্র স্মৃতি সংসদের সভাপতি রুদ্রের অনুজ সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা নাজমুল হক এবং রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো বক্তব্য রাখেন।
মাত্র ৩৪ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন