ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশীয় ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ রয়েছে : আইএমসিবি


দেশীয় ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ রয়েছে : আইএমসিবি

বড় আকারের সরকারি ও বেসরকারি প্রকল্পে স্থানীয়ভাবে সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা পরামর্শক (ম্যানেজমেন্ট কনসালট্যান্ট) নিয়োগ দিলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস বাংলাদেশ (আইএমসিবি)-এর নেতারা।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশি অনেক পরামর্শক বিদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতার প্রমাণ। বক্তারা মনে করেন, সরকারি প্রকল্পগুলোতে অন্তত ৬০ শতাংশ স্থানীয় পরামর্শক নিয়োগের দাবি করা প্রয়োজন।

এ অনুষ্ঠানে আইএমসিবি সভাপতি নদিম এ চৌধুরী, চেয়ারম্যান এম জাকির হোসেন এবং অ্যাডভাইজরি কমিটির প্রধান অধ্যাপক ড. আবদুর রব গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসন্ন বার্ষিক সম্মেলন সামনে রেখে এই আয়োজনের পরিকল্পনা করা হয়।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

দেশীয় ও বিদেশি পরামর্শকদের ফি বৈষম্য প্রসঙ্গে বক্তারা বলেন, সমমানের যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয় পরামর্শকদের তুলনায় বিদেশি পরামর্শকদের অনেক বেশি ফি প্রদান করা হচ্ছে- যা দীর্ঘদিনের প্রচলিত অনিয়ম। এমন চর্চার কঠোর সমালোচনা করে তারা উল্লেখ করেন, এতে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং দেশীয় দক্ষ মানবসম্পদ অবমূল্যায়িত হচ্ছে।

আইএমসিবি নেতারা জানিয়েছেন, এই বৈষম্য দূর করতে সংগঠনটি সরকারি ও বেসরকারি নিয়োগদাতাদের সঙ্গে সক্রিয়ভাবে লবিং করবে এবং নীতিগত পরিবর্তনের আহ্বান জানাবে, যার মাধ্যমে দেশীয় প্রতিভাকে অগ্রাধিকার ও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হবে এবং ব্যয়বহুল বিদেশি ফার্মের ওপর নির্ভরতা কমবে।

১৯৯৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্তির পর থেকে আইএমসিবির অগ্রগতির কথা তুলে ধরেন সভাপতি নদিম এ চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ম্যানেজমেন্ট কনসালটিং ইনস্টিটিউটস (আইসিএমসিআই)-এর স্থায়ী সদস্য, যা ৫২টি দেশের সমন্বয়ে গঠিত।

তিনি আরও জানান, এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে বাংলাদেশে সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা পরামর্শক (সার্টিফায়েড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট-সিএমসি) পদবি দেওয়া সম্ভব হচ্ছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেশাগত দক্ষতা, নৈতিকতা ও যোগ্যতার কঠোর মানদণ্ড নিশ্চিত করে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

আইএমসিবি চেয়ারম্যান এম. জাকির হোসেন বলেন, দেশের পরামর্শক খাত বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও খ-িত হয়ে পড়েছে, ফলে প্রকৃত যোগ্য ও সনদপ্রাপ্ত পরামর্শকদের আলাদা করা কঠিন হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তিনি সরকারকে সময়োপযোগী বিধিমালা প্রণয়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পেশাগত নৈতিকতা, স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করতে আইএমসিবি তাদের উপবিধি ও আচরণবিধি আরও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে।

আগামী বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কনসালটিং (পিজিডিএমসি) এবং সিএমসি পদবির বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি ও নিয়ন্ত্রক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের পরামর্শক সেবাকে আরও শক্তিশালী করতে কাঠামোগত সংস্কারের কথাও তারা উল্লেখ করেন।

আরও পড়ুন: কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু, তিন জেলার মানুষের স্বস্তি মিলবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে সবুজ বাংলাদেশ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


রাজবাড়ীতে সবুজ বাংলাদেশ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

রাজবাড়ী জেলা কমিটি গঠন করা হয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ-এর। দীর্ঘদিন ধরে সংগঠনটি দেশে বৃক্ষরোপণ, নদী ও খাল রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে আসছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ পাভেল রহমান। তারা জানিয়েছেন, রাজবাড়ী জেলায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সমন্বিত কর্মসূচি আগামী দিনে গ্রহণ করা হবে। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি: মোঃ খবির সরদার, সহ-সাধারণ সম্পাদক: মিতা খাতুন ও মোঃ আহাদ শেখ, সাংগঠনিক সম্পাদক: মনোয়ার হোসেন রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রাহাদ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক: তৌহিদ মাহমুদ, দপ্তর সম্পাদক: মোঃ আসিফ মন্ডল, প্রচার সম্পাদক: অনিকা তাহসিন সুপ্তি, শিশু ও নারী বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার। সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত কমিটি রাজবাড়ী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করবে, জনসচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম-গ্রামান্তরে সভা-সেমিনার আয়োজন করবে এবং স্থানীয় পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় কয়েক লাখ গাছ রোপণ করেছে এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি বিশ্বাস করে যে, সরকারি-বেসরকারি সহযোগিতায় টেকসই পরিবেশ রক্ষায় এই কমিটি হবে কার্যকর ভূমিকার অগ্রদূত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুজন ‘প্রিয়’ মানুষের নাম উল্লেখ করলেন ভ্যান্স, একজন পাকিস্তানের আসিম মুনির!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


দুজন ‘প্রিয়’ মানুষের নাম উল্লেখ করলেন ভ্যান্স, একজন পাকিস্তানের আসিম মুনির!

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার তার দুজন প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম প্রকাশ করেছেন।

তারা হলেন তার স্ত্রী ঊষা ভ্যান্স এবং পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনির। সুইজারল্যান্ডে মার্কিন-ইরান আলোচনা শুরুর মধ্যে ভ্যান্স এমন মন্তব্য করেছেন।

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে লুসার্ন হ্রদের তীরে একটি বিলাসবহুল রিসোর্টের আলোচনা কক্ষে বক্তব্য রাখতে গিয়ে ভ্যান্স মুনিরের প্রশংসা করেন, যিনি আলোচনাকারী দলগুলোর সঙ্গে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমি বলব যে, ‘ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিল্ড মার্শাল মুনির আমাদের স্বাগত জানানোর পর থেকে আমি মজা করে বলি যে, আমার জীবনে দুজন খুব, খুব গুরুত্বপূর্ণ মানুষ আছেন - একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। ভারতীয়টি হলেন আমার স্ত্রী, আর পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল মুনির।’

ভ্যান্স জানিয়েছেন যে, গত তিন মাসে তিনি অন্য যে কারো চেয়ে মুনিরের সঙ্গে বেশি কথা বলেছেন।

তার রাষ্ট্রনায়কোচিত গুণ ছাড়া, আমি এখানে থাকতাম না। তিনি অবশ্যই একজন মহান সামরিক নেতা, কিন্তু আমার মনে হয় তিনি নিজেকে একজন মহান কূটনীতিক হিসেবেও প্রমাণ করেছেন। এবং অবশ্যই, তিনি একজন অসাধারণ নেতা।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন যে, কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে একটি কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়ায় ওয়াশিংটন কৃতজ্ঞ। তিনি এ সপ্তাহের শুরুতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই পর্যায় থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কতটা অর্জন করতে পারে, তা এখন দেখার বিষয়।

‘লেক লুসার্ন সামিট’ নামে পরিচিত আলোচনা শুরু হওয়ার সময় সংক্ষিপ্ত মন্তব্যে ভ্যান্স বলেন, এখন আমাদের সামনে প্রশ্ন হলো, আমরা একসাথে আর কতটা অর্জন করতে পারি? আমরা কি নতুন করে শুরু করতে পারি? আমরা কি মধ্যপ্রাচ্যে সম্পর্ক স্থায়ীভাবে পরিবর্তন করতে পারি, নাকি পুরনো পদ্ধতিতে ফিরে যাব, যা আমাদের পছন্দ নয়, কিন্তু এমনটা ঘটা খুবই সম্ভব।

পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদলসহ মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের প্রথম দফার আলোচনা শুরু করার প্রেক্ষাপটে তিনি এগুলো বলেন।

‘আমরা কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে রূপান্তরিত করতে এবং শান্তি ও তেলের অবাধ প্রবাহকে উৎসাহিত করতে উন্মুখ,’ ইরানের সঙ্গে এই বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়ে ভ্যান্স আরও বলেন।

ভ্যান্স আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ও ইরান এর আগে কখনও এত উচ্চ পর্যায়ের বৈঠক করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যমান আন্তঃসীমান্ত পানি বণ্টনসংক্রান্ত চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তিনি রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময়, আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদন, যৌথ নদী কমিশন (জেআরসি) বাংলাদেশের জন্য আরও শক্তিশালী করা এবং অববাহিকাভুক্ত দেশ— ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশে পানিপ্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অসত্য নয়। একই সঙ্গে, প্রাকৃতিক কারণ ও জলবায়ু পরিবর্তনের যে প্রভাব রয়েছে, তাতেও উজানে পানির প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় স্বার্থ এবং দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রেক্ষাপটে প্রকল্পটি যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করা হয়েছে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে আগামী জুনের মধ্যে দেশব্যাপী মোট ৩৬৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন সম্পন্ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে রানার-আপ বালক ফুটবল টিমকে গণসংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ত্রিশালে রানার-আপ বালক ফুটবল টিমকে গণসংবর্ধনা

জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছেন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক)-এর অধিনায়ক শুয়াইব হোসেন অনিক। পাশাপাশি, চ্যাম্পিয়নের সুনাম অর্জন করতে পারার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

রোববার (২১জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রানার-আপের গৌরবময় অর্জনের জন্য এ কৃতি ক্ষুদে ফুটবলারদের গণসংবর্ধনার আয়োজন করা হয়। দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিশালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একত্রিত হয়ে ঢাকার বাসষ্ট্যান্ড থেকে জমকালো আয়োজনে ডাক-ঢুল পিটিয়ে কৃতি ফুটবলারদের বরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে তাদেরকে গণসংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আতশ ফুটিয়ে মুহূর্তটিকে আরও আনন্দময় করে তোলা হয়। পুরস্কার প্রদান ও মিষ্টিমুখ করানোর সময় ছিল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী সভাপতিত্ব করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কোচ রুকুনুজ্জামান লিটন, ম্যানেজার জিয়াদুল ইসলাম, কর্মকর্তা তরিকুল ইসলাম রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং আরও অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ফুটবলারদের সাফল্যে আনন্দ প্রকাশ করে জানান, তারা যেন আরও উন্নত খেলার চর্চা চালিয়ে সুনাম অর্জন করতে পারে, সেই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

রানার-আপ দলের জন্য অভিনন্দন জানিয়ে ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, লেখাপড়া ও খেলা-ধুলার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, তোমাদের ধারাবাহিকতা ও গৌরব যেন অব্যাহত থাকে। দেশের ক্রীড়াজगतকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব ফুটবলে বাংলাদেশের প্রতিভা বিকাশের একটি ক্ষেত্র হিসেবে গড়ে উঠুক এবং দেশের সম্মান ও মর্যাদা বয়ে আনুক- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২০জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। খেলায় দাড়িয়াল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ত্রিশালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লড়াই করে। খেলায় দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে রানারআপ হওয়ার পুরস্কার গ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%