০২:৩৯ পি.এম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী। দলটি কখনো একা চলার রাজনীতি করে না; বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এগিয়ে যাওয়াই বিএনপির প্রধান শক্তি।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেন, ‘বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে দলের সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি কর্মীসংখ্যা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। নেতাকর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
আরও পড়ুন: ২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা
তিনি আরো বলেন, ‘বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।’ তিনি সকলকে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধুমাত্র নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানদের শিক্ষার প্রতিও সকলের নজর দেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন