ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার


বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন ফুফাতো ভাই সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। পরে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। পরে স্বজনরা তাকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৌশলগত শহর দখলের মস্কোর দাবি নাকচ করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


কৌশলগত শহর দখলের মস্কোর দাবি নাকচ করল ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের রুশ দাবি শনিবার ইউক্রেন নাকচ করেছে। কিয়েভ জানিয়েছে, দোনবাস অঞ্চলের কৌশলগত শহরটি এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি কোভালেভ এএফপিকে বলেন, ‘পরিস্থিতি কঠিন হলেও কস্তিয়ান্তিনিভকা ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

এর আগে রাশিয়া দাবি করে যে তাদের বাহিনী শহরটি দখল করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওই দাবি নাকচ করে একটি ‘মিথ্যা’ হিসাবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কস্তিয়ান্তিনিভকা যদি সত্যিই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকত, তাহলে যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য পুতিন নিশ্চয়ই সেখানে আমার সঙ্গে দেখা করার কোনো সমস্যা বোধ করতেন না।’

শুক্রবার, সামরিক পোশাক পরিহিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কস্তিয়ান্তিনিভকা শহরটি দখল করার জন্য সৈন্যদের ধন্যবাদ জানান। যুদ্ধের আগে এই শহরটির জনসংখ্যা ছিল ৭৮ হাজার এবং মস্কো কয়েক মাস ধরে এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল।

তবে, ইউক্রেন জানায়, শহরের ভেতরে ছোট ছোট রুশ ইউনিট অনুপ্রবেশ করলেও সেখানে তীব্র লড়াই চলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা শহরের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিভিন্ন এলাকায় অবস্থান করছে।

কস্তিয়ান্তিনিভকা দোনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত এবং এটি ইউক্রেনের নিয়ন্ত্রিত কрамাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রধান বাধা হিসেবে বিবেচিত। ইউক্রেনীয় মুখপাত্র বলেন, তাদের বাহিনী নির্ধারিত প্রতিরক্ষা লাইনে অবস্থান ধরে রেখেছে।

ভারী সাঁজোয়া যানের বিশাল বহর নিয়ে আক্রমণের পরিবর্তে রুশ বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই অনুপ্রবেশ এবং অবস্থান সুরক্ষিত করার কৌশল ব্যাপকভাবে ব্যবহার করছে। এই পদ্ধতিটি এর আগে ২০২৫ সালের শেষের দিকে ইউক্রেনের পোক্রোভস্ক শহর দখল করতে ব্যবহৃত হয়েছিল। অন্যদিকে, যুদ্ধের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সাগর আহমেদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেপ্তার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ডাকঘর এলাকার মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ তিন দিন ধরে বন্ধ আছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন।

রোববার (৫ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযারী মূলত গত তিন দিন ধরে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকায় হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এর বাহিরে নির্দেশনা অমান্য করে ২-১টি চললে সেটি তাদের বিষয়।  

স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করছেন। তবে নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল আরও বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ আছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার এবং  হাতিয়ার সঙ্গে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অণ্ডকোষ চেপে চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগ: সিসিটিভি ফুটেজ ভাইরাল, ২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


বরিশালে অণ্ডকোষ চেপে চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগ: সিসিটিভি ফুটেজ ভাইরাল, ২ জন আটক

বরিশালে এক ব্যক্তিকে শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক ব্যাংকের চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সম্প্রতি এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করে অভিযানে নামে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে অবরুদ্ধ করে শারীরিক নির্যাতন করছেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ভুক্তভোগীর অণ্ডকোষ চেপে ধরে তাকে একটি ব্যাংকের চেকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।

ভিডিওটি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, অপরাধী যেই হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না। তদন্ত শেষে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%