প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সাগর আহমেদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ডাকঘর এলাকার মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন