০৯:৩৬ পি.এম
ফুটবল উন্মাদনায় গোটা বিশ্ব কাঁপছে। বিভিন্ন দেশে চলছে নানাভাবে বিশ্বকাপ উদযাপন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফুটবল ভক্তরা উন্মাদনায় মেতে উঠেছেন। সেই উন্মাদনার ঢেউ কলা, পান ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত জনপদ ঝিনাইদহে আছড়ে পড়েছে। আর্জেন্টিনার কয়েক হাজার সমর্থক শোভাযাত্রা করেছেন।
ফিফা বিশ্বকাপ চলমান, আটলান্টিকের পাড়ে আমেরিকা-মেক্সিকো-কানাডায়। তবে আটলান্টিকের নীল জলরাশির ঢেউ এবং আর্জেন্টিনার নীল-সাদা রঙের ঢেউ যেন ঝিনাইদহে এসে পড়েছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহের আয়োজনের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় সমর্থকদের ঢল নেমেছে। আয়োজনে শামিল হয়ে খুশি সমর্থকদের পাশাপাশি আয়োজকরা।
মুখে আকাশি নীল সাদা রঙের আর্জেন্টিনার পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকার আলপনা, হাতে হাতে মেসিদের জার্সি। মুখে ভুভুজেলা বাজছে। কণ্ঠে স্লোগান, "ভ্যামোস আর্জেন্টিনা"।
আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল ব্যান্ডপার্টি, বাইক শোডাউন এবং সমর্থকদের নেচে গেয়ে উদযাপন। ঝিনাইদহ শহর যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছে। তবে আকাশী নীল সমর্থকদের মুখে ব্রাজিলের গল্পও শোনা গেছে।
প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের বিশ্বাস এবারও মেট লাইফ স্টেডিয়ামে শিরোপাটি উঁচিয়ে ধরবে লিওনেল মেসি। চতুর্থ স্টার উঠবে আর্জেন্টিনার বুকে।
কিন্তু এই উন্মাদনা কেবল আর্জেন্টিনাকে ঘিরেই সীমাবদ্ধ নয়, বরং সমর্থকরা আশা করছেন আগামী বিশ্বকাপে হামজা, সোমিত, সৌম, জায়ানদের হাত ধরে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে যাবে।
আরও পড়ুন: চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন