০৯:৩৬ পি.এম
১৬ জুন, ২০২৬: ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্ত:ক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
তিনি তার বক্তব্যে বলেছেন, "কারাতে সম্পর্কে এত ভালো বুঝিনা। তবে আত্মরক্ষা, শরীর চর্চা ও মেধা বিকাশের জন্য এটি অতিব প্রয়োজনীয়। এটির প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।"
আরও পড়ুন: নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ
জেলা প্রশাসক আরও বলেন, "আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। যারা অভিভাবক উপস্থিত হয়েছেন তারা খুবই সচেতন। কারণ সচেতন ছাড়া সন্তানদের এই প্রশিক্ষণে দেয়ার জন্য আগ্রহ থাকে না। আমি বলবো আপনারা অন্য অভিভাবকদেরকেও এই কারাতে প্রশিক্ষণের জন্য উৎসাহ দিবেন।" তিনি প্রতিযোগিতায় বিজয়ী সকলকে শুভ কামনা জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।
পুরস্কার বিতরণের পূর্বে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিরা তাদের কারাতে নৈপুন্য দেখায় এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন: বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১
আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে ৪ ক্যাটাগরিতে ৪২ জনকে পুরস্কৃত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন