ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন মতলবের ইউছুফ আলী


আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন মতলবের ইউছুফ আলী

১৬ জুন, ২০২৬: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান ইউছুফ জনাব আলী আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এই অসাধারণ অর্জন মতলববাসীসহ সমগ্র বাংলাদেশের জন্য গর্ব ও আনন্দের বিষয় হয়ে উঠেছে।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব লাভ করে ইউছুফ জনাব আলী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সাফল্যটি শুধুমাত্র তাঁর পরিবার বা নিজ গ্রামের নয়, বরং মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর জেলা এবং বাংলাদেশের সম্মানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে।

ইউছুফ জনাব আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে দেশ-বিদেশে নিজেদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে সফল হওয়ার অনুপ্রেরণা যোগাবে।

আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন

মতলবের এই কৃতি সন্তানের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। তাঁর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর আরও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-এমন প্রত্যাশা সবার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাসরত ইউছুফ জনাব আলী স্থানীয় সমাজ উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তিনি ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।

ইউছুফ জনাব আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে মতলব দক্ষিণের নিজ গ্রাম গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন প্রবাসী বাংলাদেশির এমন উচ্চপর্যায়ের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও যে সাফল্যের স্বাক্ষর রাখা সম্ভব, ইউছুফ জনাব আলীর অর্জন তারই উজ্জ্বল উদাহরণ।

আরও পড়ুন: রংপুরে দোলনচাঁপা ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

মতলবের এই কৃতি সন্তানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর উন্নয়ন ও সমৃদ্ধির নতুন ধাপ অতিক্রম করবে এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকা ফেরতের দাবি, সাংবাদিক সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


টাকা ফেরতের দাবি, সাংবাদিক সম্মেলন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলমগীর বন্ধকী চুক্তি বাস্তবায়ন না হওয়ায় প্রদত্ত ৭০ লাখ টাকা ফেরতের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন।
মঙ্গলবার ১৬ জুন বিকেল ৩ টায় মগধারা ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী বেড়িবাঁধ এলাকায় আরআরবি ব্রিকস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালের ১৮ জুলাই মো. ফখরুল ইসলাম, মো. তাজুল ইসলাম ও মো. জহির ইসলামের সঙ্গে তার একটি লিখিত বন্ধকী চুক্তি সম্পাদিত হয়।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ লাখ টাকা প্রদান করেন। এর বিপরীতে তাদের দখলীয় একটি পাঁচতলা ভবন ও সংশ্লিষ্ট সম্পত্তি বন্ধক হিসেবে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার বিষয়ও উল্লেখ ছিল।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও চুক্তির শর্তাবলি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, একাধিকবার অনুরোধ, আলোচনা ও সমঝোতার চেষ্টা করেও তিনি প্রদত্ত অর্থ ফেরত পাননি এবং প্রতিশ্রুত কার্যক্রমও সম্পন্ন হয়নি।
সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ আলমগীর অবিলম্বে তার পাওনা ৭০ লাখ টাকা ফেরত দেওয়া, চুক্তির আওতায় প্রদত্ত জামানত ও নিরাপত্তা দলিলের আইনগত নিষ্পত্তি এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার মৎস্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।  তিনি ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। সুলতান সালাউদ্দিন টুকু জানান, জেলেরা ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করতে ক্ষতিকর অনেক জালের ব্যবহার করছে। এসব জাল উৎপাদন বন্ধের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

মৎস্য ভবনের সম্মেলনকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত ‘জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-২৬ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয়’-শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, ইলিশ মাছ একটি ভৌগোলিক নির্দেশক পণ্য এবং এটি বাংলাদেশে গর্ব ও গুরুত্বপূর্ণ সম্পদ। ইলিশের সঙ্গে দেশের প্রায় ৭৫ হাজার কোটি টাকার অর্থনীতি জড়িত।  তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উৎপাদন বাড়ানোর ফলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, দেশে প্রায় ৪০ লাখের বেশি মানুষ ইলিশ উৎপাদন, আহরণ ও বিপণনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এটি এই খাতকে কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসে পরিণত করেছে।  সুতরাং এই খাতে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরি।  প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, গত বছর প্রায় ৪০ হাজার জেলেকে ভিজিএফ সহায়তা প্রদান করা হয়েছে।  কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অতীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে ইলিশ সংরক্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। এসব উদ্যোগের ধারাবাহিকতায় এখনো কৃষি ও মৎস্য উৎপাদনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

প্রতিমন্ত্রীর কথায়, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে দেশের সব শ্রেণির মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।  এছাড়া মৎস্যজীবীরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন।  মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার ও সৈয়দা নওয়ারা জাহান।  বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ইলিশ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডাররা এ সময় উপস্থিত ছিলেন।  কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার

 ১৬ জুন, ২০২৬, দীর্ঘ ৬০ বছর পরে শৈশবের স্মৃতি মিশ্রিত বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তি মেজর জেনারেল মাহবুব হায়দার খান।

জীবনের বিভিন্ন সাফল্য ও অর্জনের পেছনে যে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবদান রয়েছে, সেই প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে ফিরে তিনি যেন একটি নতুন স্মৃতির মূর্তিকার মতো দাঁড়িয়ে গেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে হেলিকপ্টরযোগে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ অম্বিকাচরনলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

এসময় তার সফরসঙ্গী ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল এবং বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও তার ছেলে মানসিব খান। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে, খেলার মাঠে ও পুরোনো স্থাপনাগুলো ঘুরে দেখেন। এই সময় তিনি তাঁর ছাত্রজীবনের বহু স্মৃতি আমাদের সামনে তুলে ধরেন।

এক আবেগঘন বক্তব্যে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, “এই বিদ্যালয় শুধু আমার শিক্ষার ভিত্তি নয়, এটি আমার চরিত্র গঠন ও জীবনবোধের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ৬০ বছর পর এখানে ফিরে আসতে পেরে মনে হচ্ছে যেন আমি আবার আমার শৈশবে ফিরে গেছি।” তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাঁর জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানের একজন কৃতী শিক্ষার্থী হিসেবে মেজর জেনারেল মাহবুব হায়দার খানের এই সফর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য বড়ই অনুপ্রেরণার উৎস হতে চলেছে।

প্রিয় বিদ্যাপীঠের আঙিনায় দাঁড়িয়ে অতীতের স্মৃতির সঙ্গে বর্তমানের বাস্তবতার এক অনন্য মেলবন্ধন ঘটান মেজর জেনারেল মাহবুব হায়দার খান। তাঁর এই প্রত্যাবর্তন শুধুমাত্র ব্যক্তিগত আবেগেরই বহিঃপ্রকাশ নয়, বরং শিক্ষাদীদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি উজ্জ্বল উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

আজ বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি সে বিষয়ে চেষ্টা করতে পারি। সাকসেসফুল হওয়া পরের ব্যাপার, অন্তত দেশের জন্য কাজ করার মাইন্ডসেট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। আর তাই বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে, গঠনমূলক আলোচনা হোক।’

আজ বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের দিনটা আমাদের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে বাংলাদেশের সকল সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, হাতে গোনা মাত্র চারটি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইদের সাথে কথা বলছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ওই সময় সংবাদপত্রের যে গলা চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই, এই মুহূর্তে নেই। যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। চারটা সংবাদপত্রকে রেখে সব বন্ধ করে দিয়েছিল। একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বন্ধ মানে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। একই সাথে সংবাদপত্রের ওপর থেকে রেস্ট্রিকশন তুলে নিলেন। পরবর্তী সময় কী হয়েছে, কতটুকু হয়েছে, এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে।’

প্রতি বছর ১৬ জুন বাংলাদেশে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন বাকশাল সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চারটি সরকারি প্রচারপত্র বাদে দেশের সব পত্রিকার প্রকাশনা ও ডিক্লারেশন বাতিল করে দেয়। এর প্রতিবাদে পরবর্তী বছর থেকে সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীরা দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছেন।

গণমাধ্যমে সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে অনেক সাহায্য করতে পারেন। শুধু সরকার একা পারবে না, আপনার সহযোগিতা আমার লাগবে। আপনার সহযোগিতা না পেলে আমি বুঝতে পারবো না যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে।’

তিনি বলেন, ‘সবার সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারব যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অথবা ভালো কাজের পথটা আপনাদের দেখাতে হবে। অর্থাৎ দেশের কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনারা সহযোগিতা করলে আমার কাজ সহজ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের এখানে এর প্রকোপ আশঙ্কাজনক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতজনকে ধরব, কতজনকে চিকিৎসা দেব বা কাউন্সেলিং করব? আমাদের তো সক্ষমতা ও সম্পদের একটা সীমাবদ্ধতা রয়েছে। তাই এই সমস্যার সমাধানে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।’

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক যে বিপুল শক্তি থাকে, তা ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আর এর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। অথচ ঢাকা শহরসহ সারা দেশেই এখন খেলার মাঠের তীব্র সংকট।

তরুণদের এই শক্তিকে কাজে লাগাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছি। সম্প্রতি শেষ হওয়া একটি শিক্ষা বিভাগীয় ইভেন্টে সারা দেশের প্রায় ২২ লাখ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। দল-মত নির্বিশেষে সকল পরিবারের সন্তান এখানে যুক্ত হয়েছে। অথচ দুঃখের বিষয়, এত বড় একটি আয়োজন আমাদের দেশের সংবাদমাধ্যমগুলোতে সেভাবে গুরুত্ব পায়নি।’

কেবল খেলাধুলা নয়, বিজ্ঞান এবং প্রযুক্তিতে তরুণদের মেধা বিকাশের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলা বা সায়েন্স ফেয়ার আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, বছরের নির্ধারিত কিছু দিন (যেমন ১৬ ডিসেম্বর বা ২১ ফেব্রুয়ারি) ছাড়া কেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক বা বিতর্ক প্রতিযোগিতা হয় না! যুব সমাজকে সুস্থ ধারায় ফেরাতে এই চর্চাগুলো সারা বছর চালু রাখতে হবে।

তরুণদের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকাল দেখা যায় একটা জীবন্ত প্রাণীকে পিটিয়ে মারা হচ্ছে এবং ১০ জন মিলে তা মোবাইলে রেকর্ড করছে। এগুলো অস্বাভাবিক মানসিকতা। স্কুল পর্যায় থেকেই আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এখানে একজন (সাংবাদিক) তার বক্তব্যে বলেছেন, উনি নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি মানুষের চোখে-মুখে খুশি দেখেছেন আমার মনে হয় একই জিনিস মনে হয় আমিও দেখেছি। কিন্তু তার পরেও অবশ্যই দায়িত্বের একটা চাপ অনুভব করছি। কারণ, এখানে প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। একই সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। 그래서 অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘কয়েকদিন আগে আমি অফিস থেকে যখন বাসায় যাচ্ছি, তখন আমার সাথে গাড়িতে যারা ছিল, তখন আমি তাদের বলছিলাম আব্বা একসময় কথা উনার একজন সহকর্মীকে বলেছিলেন যে দিনটা যদি ২৪ ঘন্টা মানে ৪৮ ঘন্টা হতো তাহলে আমরা আরেকটু বেটার কাজ করতে পারতাম।’

তিনি বলেন, ‘আব্বার মতো আমি ওই দিন বলছিলাম যে, দিনটা মানে কখন অফিসে ঢুকছি এবং কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বুঝতেই পারছি না। দম ফেলানোর টাইম পাওয়া যাচ্ছে না। সেজন্য আমারও মনে হয় আসলে দিন ২৪ ঘন্টা না হয়ে যদি ৪৮ ঘন্টা হতো তাহলে একটু ভালো হতো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেলের মধ্য থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে হয়ত দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাকাভাবে একটু লেগে আছে। যেহেতু প্রায় অনেকদিন এটা করে ফেলে রাখা হয়েছিল। প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি সেজন্য হয়ত একটু বাকাভাবে রয়ে গিয়েছে। চার সপ্তাহর মধ্যে তিন দিনে হাড্ডি জোড়া লেগে যাবে না।’

তারেক রহমান বলেন, ‘বাট আমি এখন যদি যারা এর জন্য দায়ী, আমি যদি সেজন্য কাউকে দায়ী করে বেড়াই তবে আমার তো হাড্ডি জোড়া লাগবে না। আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার সেই পেইনটা চলে যাবে না। সুতারাং ক্ষতি যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরকে বলছি, দয়া করে আমার নেতাকর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করছি।

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে দুপুরের খাবার খান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এই মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%