ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ


১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ (১৪ জুন) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ চালু হচ্ছে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এই কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে।

রোববার (১৪ জুন) নতুন আইসলীগুলোর কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণ (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

আরও পড়ুন: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার গঠন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুদের জন্য শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ও অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্র চালুর ফলে জেলা পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ এম


বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসছেন। তারা দুজনেই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে সেখানে তারা দুজন আলাদাভাবে বৈঠক করবেন।

ওই বৈঠকটি আগামী বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিটিভির খবর অনুযায়ী, ট্রাম্প সরকারের একজন কর্মকর্তা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প জি-৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে হরমুজ প্রণালি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, ট্রাম্প জি-৭ সম্মেলনে মিত্র দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণের পরিকল্পনা বিষয়েও আলোচনা করতে পারেন। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে যে তাদের আগ্রহ রয়েছে সংঘাত সাময়িকভাবে বন্ধ হলে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে সহায়তা করতে।

ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে, যা চুক্তি স্বাক্ষরিত হলে চলমান উত্তেজনার অবসান ঘটাতে পারে। চুক্তি সম্পন্ন হলে তিনি বলেন, হরমুজ প্রণালি আবারও পুরোপুরি খুলে দেওয়া হবে।

এ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন। এর আগে ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিশেষ করে খারগ দ্বীপে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, ইরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সংঘাতের কারণে এই পথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। যদিও অনেক দেশ জ্বালানির বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপাচ্ছে তবে ভারত দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে। সরকারি কর্মকর্তাদের মতে, হরমুজ সংকটের প্রথম ৭৬ দিন পর্যন্ত ভারত ছিল বড় অর্থনীতির একমাত্র দেশ, যারা জ্বালানির দাম বাড়ায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ এম


ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার এবং থানায় হেনস্থা করার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ প্রত্যাহারের নির্দেশ দেন।

তিনি জানালেন, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব প্রদান করা হয়েছে। বাকলিয়া থানার ওসি হিসেবে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবির নিযুক্ত হয়েছেন।

এর আগে এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে, এ তথ্য সিএমপি কমিশনার জানিয়েছেন।

জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন। কিন্তু স্থানীয় বয়কেই নিজের শহরে ফিরে আসার সময় চরম হেনস্থার শিকার হন। শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের কাছে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ এবং সাদা পোশাকে থাকা কয়েকজন।

ক্রিকেটার পরিচয় দেয়ার পরও কোনো কথাই শুনতে চাননি তারা, বরং জোরপূর্বক তাকে তুলে নেয়ার চেষ্টা করা হয়েছে। brutal ভাবে আঘাত করা হয়েছে। থানায় নেওয়ার পরও তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এ ঘটনার পর তিনজনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছে নাঈমের পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ এম


শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সবার সম্মতিতে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সভায় আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বের কমিটির সভাপতি তাজুল ইসলাম সানি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

মাসিক সাধারণ সভার শুরুতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রতিবেদন উপস্থাপন করেন। আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাদেক মিয়া। প্রতিবেদনগুলোর ওপর আলোচনায় অংশ নেন উপদেষ্টা ও সদস্যরা। আলোচনায় উঠে আসা সবার প্রস্তাবগুলো বিবেচনা ও বাস্তবায়নের আশ্বাস দেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ।

সভার দ্বিতীয় অধিবেশনে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে ও রাকিবুল হাসান আকন্দের সঞ্চালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থী আহ্বান করা হয়। পরে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তাদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় সংগঠনের উপদেষ্টা শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক আকন্দ নির্বাচিত তিনজনের নাম ঘোষণা করেন। তারা হলেন সভাপতি সেলিম শেখ (দৈনিক আমাদের কন্ঠ), সাধারণ সম্পাদক এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ)।

শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন উম্মুক্ত আলোচনায় সবার মতামতের ভিত্তিতে বাকি ৬টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তারা হলেন সহসভাপতি নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহী) এবং মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেয়ে ১১ মৌয়াল ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ এম


সুন্দরবনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেয়ে ১১ মৌয়াল ধরা

সুন্দরবনে তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন গোপনে মধু সংগ্রহ করতে গিয়ে বন বিভাগের জালে ধরা পড়েছেন ১১ মৌয়াল। গহীন অরণ্য থেকে প্রায় এক হাজার কেজি মধু সংগ্রহ করে লোকালয়ে ফেরার পথে তাদের আটক করা হয়। এ সময় দুটি নৌকাও জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা পিনমারি খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে বিকেলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আটককৃতরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রায় এক হাজার কেজি মধু এবং দুটি নৌকা উদ্ধার করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, জীববৈচিত্র্য রক্ষায় জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। ফেরার পথে টেংরাখালী এলাকার পিনমারি খাল থেকে তাদের আটক করা হয়। পরে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আটক হওয়া মৌয়ালদের দাবি, বন বিভাগের এক দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে চুক্তি করেই তারা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, গত ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওই চুক্তির আশ্বাসে তারা মধু সংগ্রহে যান। কিন্তু ফিরে যাওয়ার সময় বন বিভাগের সদস্যরা তাদের আটক করেন। এ অভিযোগের বিষয়ে এসিএফ মশিউর রহমান বলেন, এ ধরনের অভিযোগ আমি প্রথম শুনলাম। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অন্যদিকে অভিযুক্ত জালাল মোল্লা দাবি করেন, গত ১৫ মে বৈধ পাস নিয়ে তিনটি নৌকা সুন্দরবনে প্রবেশ করেছিল। পরে দুটি নৌকা বনদস্যুদের কবলে পড়ায় নির্ধারিত সময়ে তারা ফিরতে পারেনি। পাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আইনের চোখে তারা অবৈধ হয়ে পড়েছে। তবে অতিরিক্ত সময়ের রাজস্ব পরিশোধের সুযোগ দিলে তাদের মুক্তি দেওয়া যেতে পারে বলেও তিনি মত দেন। উল্লেখ্য, বনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময়ে মাছ, কাঁকড়া, মধুসহ সব ধরনের বনজ সম্পদ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা ভেঙেই মধু সংগ্রহে গিয়েছিলেন এসব মৌয়াল। তবে শেষ পর্যন্ত বন বিভাগের অভিযানে ধরা পড়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%