০১:২২ পি.এম
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল, ইং ০৪/০৭/২৬ খ্রিঃ তারিখে সন্ধ্যায়, মান্দা সার্কেল এএসপি এবং অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাদক বিরোধী বড় অভিযান পরিচালনা করেছে। অভিযানের প্রথম দফায় চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১. মহাদেব সরদার, পিতা রবিলাল সরদার এবং ২. ভুট্টু সরদার, পিতা দেবরাজ, ছাতড়া, চন্দননগর, নিয়ামতপুর অন্তর্ভুক্ত রয়েছেন।
গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের সময়, তাদের দেখানো স্থান অনুযায়ী ছাতড়া কলকুলা পাড়া থেকে পলাতক আসামী ৩. শিল্পী, পিতা আনন্দ সরদার এবং ৪. কেতকী, স্বামী: মৃত জোতিন সরদার এর বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ এবং মদ উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্য যে, এই বসতবাড়িটি একটি চোলাই মদ তৈরির কারখানা ছিল। উক্ত কারখানায় চোলাই মদ কোল্ডড্রিংসের বোতলে ভরে বিক্রি করা হচ্ছিল। উদ্ধারকৃত কারখানা থেকে কয়েক শত চোলাই মদ ভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযানে আনুমানিক ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৬ লিটার চোলাই মদ, পাশাপাশি কয়েকশত কোমল পানীয়র বোতল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানায় ০১ টি মামলা রুজু রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলতানে সজীব পরিবেশ, প্রশাসনের সংরক্ষণ উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন