০৮:১৩ পি.এম
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি’র কন্যা নওমি হুসাইন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিবোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষ্যে বোর্ডের ১০৩তম সভায় নতুন সদস্য হিসেবে যোগদান করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিওটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, বিওটি কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সরকার, দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মো. মোজাম্মেল হক লালু, বিওটি সদস্য মো জাহেদুর রহমান, মো. নাসিরুন নবী, আয়শা বেগম, সোহরাব আলী খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ।
আরও পড়ুন: উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন
বিওটির সদস্যগণ ফাবিহা নওমি হুসাইন এর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বলেছে যে, বিওটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম অক্ষুন্ন রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন