বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৩ পি.এম
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এই ঐতিহাসিক দিনে দেশবাসীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ আনহার মিয়া জার্মান যুবদলের সভাপতির দায়িত্ব পালনকালে দলের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও প্রবাসে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দায়িত্বের মেয়াদ শেষ হলেও দলের প্রতি তাঁর ভালোবাসা, আনুগত্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এখনো অব্যাহত রয়েছে।
তিনি বিশ্বাস করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ছাড়পত্র প্রদান করা হয়েছে। এক মাস আগে স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে টিসি প্রদান করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী ইতোমধ্যে ছাড়পত্র গ্রহণ করেছে।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর দুপুরে স্কুল ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক স্লোগান দিতে থাকে। তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফলে শুরু হয় নানা প্রতিক্রিয়া ও সমালোচনা।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ওই কমিটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
টিসি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি রয়েছেন। এছাড়া অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজীও রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া সাংবাদিকদের জানান, শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টিসি দেওয়া হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই তিনি বাস্তবায়ন করেছেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘যা কিছু হয়েছে, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া এ প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন করে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এমন বড় সিদ্ধান্তের প্রভাব কী হবে, তা নিয়েও স্থানীয় মহলে চলছে নানা আলোচনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী মো: শাহনাজ হাওলাদার এর ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সুজন(২৮) এর নারী কেলেঙ্কারিতে গণধোলাই ঘটনার পরে স্থানীয় হিন্দু পরিবারের জমি দখল নির্যাতন ও চাঁদার অভিযোগে গতকাল ৪ নভেম্বর উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করেন। জানা যায় পশ্চিম কেশবকাঠী স্থানীয় সুভাস দাস (৪০) এর বাড়িতে গত ১৪ অক্টোবর বুধবার গভীর রাতে একই এলাকার স্থানীয় মোতাহার মল্লিক(৬২) এর পক্ষে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে সন্ত্রাসী দলবল নিয়ে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান সুজন (২৮)। এব্যাপারে অসহায় হিন্দু পরিবারটি উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে, প্রাথমিক পর্যায়ের তদন্তে ঘটনার সত্যত্বা মিললে, অভিযোগটি এফ আই আর গ্রহণ করা হয়, এবং ভূমিদস্যু মোতাহার মল্লিক কে ঐ ঘটনায় তাৎক্ষণিক আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। আদালতে নির্দেশে ও বাদির বক্তব্য অনুযায়ী ৯জন জড়িতদের মধ্যে উল্লেখ আসাদুজ্জামান সুজন'কে গত ৪ নভেম্বর রাতে এই মামলার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
কিছুদিন আগেও এই সাবেক ছাত্রদল নেতাকে নিয়ে ব্যাপক ঘটনা সমালোচিত নারী কেলেঙ্কারি কান্ডে গণধোলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, এব্যপারে জাতীয় ও স্থানীয় মূল ধারার সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এব্যাপারে একের পর এক কেলেংকারী ও সন্ত্রাসী কান্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপি'র ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানান বিএনপির উপজেলা পর্যায় নেত্রীবৃন্দ।
হিন্দু পরিবারের উপর নির্যাতনের ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান কতিপয় নেতা জড়িতের ঘটনায় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ মোল্লা জানান, " বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, শহীদ জিয়ার আর্দশ নিয়ে রাজনীতি করে, এখানে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ছাড় নেই, যারা হিন্দু পরিবারের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এব্যাপারে উজিরপুর - বানারীপাড়া বিএনপির অভিভাবক মাননীয় সাংসদ এস সরফদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম জানান, হিন্দু একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আটক করে আদালাতে প্ররণ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উজিরপুর থানা পুলিশ অত্যন্ত সর্তক থেকে সর্বত্র কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়াম মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাণ্ডারিয়া শহীদ জিয়া মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে ভাণ্ডারিয়া উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ