০৪:০৫ পি.এম
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের কর্তৃপক্ষ জানায় যে, তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করবে।
শুক্রবার (১২ জুন) দুপুরে মগবাজারের হাসপাতালটিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আদ্-দ্বীন হাসপাতাল মগবাজার শাখার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে তা আমরা সঠিকভাবে পালন করব। এক্ষেত্রে রোগীদের কোনো প্রকার ক্ষতি যে না হয়; সে বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং খেয়াল রাখব, ইনশাআল্লাহ।"
আরও পড়ুন: ঢাকায় ৬ নতুন বাস রুটের উদ্বোধন, কমছে মোট রুট সংখ্যা
হাসপাতালটির পরিচালক আরও জানিয়েছেন, "সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করব। আশা করব, জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে আমাদের অনুমতি দেবেন।"
তিনি আরো যোগ করেন, "আমাদের যে ওয়ার্ডে ছয়টি শিশু মৃত্যুবরণ করেছে; সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী তিন মাসের মধ্যে সেই ওয়ার্ডের সব ধরনের সংস্কার কার্যক্রম সম্পন্ন করব।"
আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক আরও বলেন, "দ্রুত সময়ের মধ্যে রোগীদের যে স্থানান্তর করতে বলা হয়েছে। সে কাজে রোগীদের যাতে কোনো প্রকারের ক্ষতি না হয়। আমরা সে বিষয়ে খেয়াল রাখছি। তাদের পাশে আমরা সবসময়ই ছিলাম এবং এখনো আছি।"
আরও পড়ুন: দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, ব্যবসায়ীরা বিপাকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন