ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

অবসর ভেঙে ইতালির ক্লাবে যোগ দিলেন রোনালদিনহো


অবসর ভেঙে ইতালির ক্লাবে যোগ দিলেন রোনালদিনহো

ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন। তবে ফুটবল থেকে বিদায় নেওয়ার এক যুগেরও বেশি সময় পরে তিনি আবারও অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ জুন) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে রাভেন্না এফসির সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করেছে।

এমিলিয়া-রোমাগনা অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর রাভেন্নার এই ক্লাবটি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিশেষভাবে পরিচিত নয়। ক্লাবটির স্টেডিয়ামটি মাত্র ১২ হাজার দর্শক ধারণ সক্ষম। তারা সিরি সি-তে খেলে।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তবে রোনালদিনহোর আগমনে ক্লাবটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছে। রাভেন্নার মালিক ইগ্নাজিও চিপ্রিয়ানি ২০২৪ সালে ক্লাবটি সিরি আ-তে তোলার স্বপ্ন নিয়ে কিনেছিলেন। তার কাছে রোনালদিনহো শুধুই একজন ফুটবলার নন, বরং শৈশবের অনুপ্রেরণা।

চিপ্রিয়ানি বিশ্বাস করেন, ব্রাজিলিয়ান কিংবদন্তির উপস্থিতি ক্লাবের জনপ্রিয়তা ও পরিচিতি বহুগুণ বাড়িয়ে দেবে।

এদিকে, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো জানিয়েছেন, বহু বছরের বন্ধুত্বের সূত্র ধরেই এই সুযোগ এসেছে এবং তিনি নতুন এই যাত্রা নিয়ে ভীষণ আনন্দিত। তিনি আশা করেন, তার এই সিদ্ধান্ত অন্যদেরও নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।

রাভেন্নায় যোগ দেওয়ার বিষয়ে রোনালদিনহো বলেছেন, চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে আমাদের বন্ধুত্বের ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। তিনি ভীষণ আনন্দিত এবং আশা করছেন সবকিছু ভালোভাবেই এগোবে।

আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা

তিনি আরও জানান, তারা বহু বছরের বন্ধু। সুতরাং পুরো বিষয়টি ছিল খুবই সহজ, সরাসরি এবং স্বাভাবিক। তারা দুজনই চান রাভেন্না সফল হোক এবং ক্লাবের সবকিছু ভালোভাবে এগিয়ে যাক। তাদের চিন্তাভাবনাও অনেকটাই একই রকম। এই কারণেই তারা একসাথে এই পথচলা শুরু করেছেন।

তবে রোনালদিনহো নিয়মিত খেলবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার ভূমিকার একটি বড় অংশ ক্লাবের প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব হতে পারে। যদিও ক্লাব কর্তৃপক্ষ তাকে নিবন্ধিত খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

এই বিষয়ে রোনালদিনহো বলেন, তিনি আশা করেন, তার এই সিদ্ধান্তের প্রভাব যেন সবচেয়ে ইতিবাচকভাবে পড়ে। অন্যদের যেন অনুপ্রাণিত হতে পারে এবং নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারে—যেমন তিনি তার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছেন।

উল্লেখযোগ্য যে, ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার বার্সেলোনা, এসি মিলান, পিএসজি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে আবারও বুটজোড়া পরে নতুন গল্প লেখার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: রাউজানে নতুন আতঙ্ক সৃষ্টি করছে আলম-আজিজ বাহিনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

নারায়ণগঞ্জ জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ২৮ টি পরিবারের অনুকুলে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির বলেন, "রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সাথে এই টাকা তাদের সান্ত্বনা দেয়া যাবে না। এই অনুদানের মাধ্যমে এটাই উপলব্দি করানো যে সরকার সবসময় আপনাদের পাশে আছে। সকলের প্রতি অনুরোধ রাস্তায় চলাচলের ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জের বন্ধুদের ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে জেলা শহরের পুরাতন বাজারের হাসপাতাল রোডের পদ্মা ক্লিনিকের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত রজব আলী জেলা শহরের মসজিদপাড়া মহল্লার বাবু আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা যায়, রজব ও একই এলাকার জিসান ও মেহেদী তারা একসঙ্গেই ঘোরাঘুরি করতেন।

বুধবার দুপুরে তিনজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে জিসান ও মেহেদী মিলে রজবের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, নিহত রজব ও তার দুই বন্ধু মেহেদী ও জিসানের মধ্যে গত কয়েকদিন আগেও মাদক সংক্রান্ত বিরোধ হয়। ছুরিকাঘাতের পর থেকেই মেহেদী ও সিজান পলাতক রয়েছেন। এ ছাড়াও ছুরিকাঘাতের সময় উভয়ই মাদকাসক্ত ছিল বলে দাবি পুলিশের।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ইসারুল ইসলাম তুসার জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। বুকের ডান দিকে গভীরভাবে ছুরিকাঘাত করা হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করার জন্য চলমান আলোচনা চলছে এবং এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করা হবে না।

ওয়াশিংটন থেকে এএফপি রিপোর্ট করেছে, বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, কোনো বীমা খরচ কিংবা অন্য কোনো ধরনের অর্থ আদায় করা হবে না এবং এ ধরনের অর্থ গ্রহণও করা হবে না।’

তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও এই অবস্থান বহাল থাকবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি।

ইরান বারবার দাবি করে আসছে যে তারা হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ‘টোল’ নয়, বরং ‘সামুদ্রিক সেবা ফি’ আদায়ের পরিকল্পনা করছে। তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার, ইরান ও ওমান যৌথভাবে জানায় যে, হরমুজ প্রণালী পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবার বিপরীতে কী পরিমাণ অর্থ আদায় করা হবে, তা তারা পর্যালোচনা করবে। একই সঙ্গে দুই দেশই জোর দিয়ে বলেছে যে এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে : আইপিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে : আইপিসিসি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)’র চেয়ারম্যান জিম স্কিয়া মন্তব্য করেছেন যে, ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ জলবায়ুবিষয়ক কিছু বৈজ্ঞানিক পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। তিনি সতর্ক করে বলেছেন, যদি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকে, তবে ইউরোপকে ভবিষ্যতে আরও বেশি চরম আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

প্যারিস থেকে এএফপি জানাচ্ছে, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কিয়া বলেন, চলতি সপ্তাহে ইউরোপে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তা আইপিসিসি দীর্ঘদিন ধরে যে সম্ভাব্য চরম অবস্থার পূর্বাভাস দিয়েছিল, তার ‘সীমার কাছাকাছি’ অবস্থান করছে।

তবে তিনি জানিয়েছেন যে, আঞ্চলিক পর্যায়ে এবং সমুদ্রসংক্রান্ত কিছু প্রভাব প্রত্যাশার চেয়েও বেশি তীব্র হয়ে উঠেছে। স্কিয়ার ভাষায়, ‘কিছু বিষয় এমন পর্যায়ে পৌঁছেছে, যা আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্বাভাসের সীমার বাইরেও চলে গেছে।’

মঙ্গলবার ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ব্রিটেন থেকে হাঙ্গেরি পর্যন্ত ইউরোপের একাধিক দেশে উচ্চমাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী, বুধবার ইউরোপে অন্তত ৯ কোটি ৪০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হবে। এর মধ্যে বেশিরভাগই ফ্রান্স ও স্পেনের বাসিন্দা।

স্কিয়া বলেছেন, ‘গত কয়েক দিনে আমরা যা দেখেছি, ভবিষ্যতে অনিবার্যভাবেই তার আরও বেশি অভিজ্ঞতা হবে।’

তিনি উল্লেখ করেছেন যে, বছরের সবচেয়ে উষ্ণ দিনগুলোর তাপমাত্রা গড় তাপমাত্রার তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়। এসব ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির হার ৫০ থেকে ১০০ শতাংশ বেশি হতে পারে।

তার মতে, যদি বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে বছরের সবচেয়ে উষ্ণ দিনের তাপমাত্রা ৩ থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে।

আইপিসিসি বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ুবিষয়ক গবেষণাগুলোর মূল্যায়ন করে এবং নীতিনির্ধারকদের জন্য প্রতি পাঁচ থেকে সাত বছর অন্তর বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটির পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ বা ২০২৯ সালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%