ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে হরিজন সম্প্রদায়কে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু


টাঙ্গাইলে হরিজন সম্প্রদায়কে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু

নগরবাসী যখন প্রতিদিন ভোরে নতুন দিনের কর্মব্যস্ততা শুরু করেন, তার আগেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন হরিজন সম্প্রদায়ের মানুষ। শহরের পথঘাট পরিচ্ছন্ন রাখতে এবং ময়লা-আবর্জনা দূর করতে তাঁদের নিরলস শ্রম অব্যাহত থাকে। তথাপি, নগরীকে পরিচ্ছন্ন রাখার এই কারিগরদের অনেক সময় অবহেলিত থাকতে দেখা যায়।

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে এবার এগিয়ে এসেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। ব্যক্তিগত অর্থায়নে তিনি টাঙ্গাইল সদর উপজেলার হরিজন সম্প্রদায়ের প্রায় তিনশ জনকে ২ হাজার টাকা করে পূজার বোনাস প্রদান করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউসে তিনি একে একে সবার হাতে নগদ অর্থ তুলে দেন।

আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যাতে সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারেন, সে জন্যই এই বোনাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, 'দুই মাস আগেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তখন বলেছিলাম, আপনাদের যেকোনো সুবিধা-অসুবিধায় আমি পাশে থাকব। গত পূজায় আপনাদের কাছে শাড়ি দিতে গিয়েছিলাম। এবার বোনাস দেওয়ার কথা বলেছিলাম। সেই কথা অনুযায়ী আজ আপনাদের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছি।'

হরিজন সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'আপনারাই শহরটাকে পরিষ্কার রাখেন। আমরা প্রতিদিন যে পরিচ্ছন্ন নগরী দেখতে পাই, তার পেছনে আপনাদের নিরলস পরিশ্রম রয়েছে। অথচ আপনাদের বেতনের পরিমাণ খুবই কম। ভবিষ্যতে যাতে বেতন বাড়ে, সে বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।'

তিনি জানান, হরিজন সম্প্রদায়ের জন্য আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। তাঁদের পরিবারের সদস্যদের অসুস্থতা কিংবা অন্য যেকোনো সমস্যায় তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সুযোগ ও অধিকার নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি আশ্বাস দেন, অন্য কেউ যাতে তাঁদের কাজের সুযোগ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, 'আপনাদের যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করব। আপনারা আমাদের ওপর আস্থা রাখবেন। আল্লাহর রহমতে আমরা যা বলি, তা করার চেষ্টা করি। আমরা চাই, সবাই মিলে পরিচ্ছন্ন টাঙ্গাইল ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব।'

এ সময় শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, মাদক মানুষের জীবন ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং এর নেতিবাচক প্রভাব পরিবারের ওপরও পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা।

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে জানানো হয়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ এম


দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া

দায়িত্ব গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চাকরি হারালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে চরম অপেশাদারিত্ব, যোগ্যতা নিয়ে বিতর্ক এবং গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বিমান 'মেরিন ওয়ান'-এর সামনে সাংবাদিকদের সামনে ট্রাম্প ইঙ্গিত দেন যে কেটি জ্যাকারিয়া আর দায়িত্বে থাকছেন না। ট্রাম্প বলেন, "আমি ওকে বলেছিলাম, কেটি, এটা কি সত্যিই তোমার জন্য দরকার? সত্যি বলতে, তোমার এভাবে অপদস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। সংবাদমাধ্যম তার সঙ্গে খুবই বাজে আচরণ করেছে।"

ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদমাধ্যম বিবিসি ও সংবাদ সংস্থা রয়টার্স নিশ্চিত করে যে কেটি তার পদ থেকে বিদায় নিচ্ছেন।

ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (১২ অক্টোবর) কাজ শুরু করেন কেটি জ্যাকারিয়া এবং মঙ্গলবার নিজের প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন। মাত্র ১৪ মিনিটের ওই ব্রিফিংয়ে তাকে অত্যন্ত নার্ভাস দেখা যায়। তিনি নোটবুক দেখে কথা বলছিলেন এবং সাংবাদিকদের মধ্য থেকে মাত্র তিনজনের প্রশ্নের উত্তর দেন। এমনকি বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি ভুলবশত নিজের স্বামীকে 'প্রেসিডেন্ট' বলে সম্বোধন করেন।

সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয় তার আইনি যোগ্যতা নিয়ে। কেটিকে ট্রাম্প ও তার দল 'আইনজীবী' বা অ্যাটর্নি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কেটিকে প্রশ্ন করেন, আইনজীবী হতে যে 'বার পরীক্ষা' দিতে হয়, তিনি সেটি কোথায় দিয়েছেন? উত্তরে কেটি দাবি করেন, তিনি চীন থেকে এই পরীক্ষা দিয়েছেন।

তবে অনুসন্ধান চালিয়ে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কোনো অঙ্গরাজ্য বা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার বার অ্যাসোসিয়েশনে পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুলের এই গ্র্যাজুয়েটের আইনজীবী হিসেবে নিবন্ধনের কোনো প্রমাণ পায়নি। যুক্তরাষ্ট্রে ‘বার এক্সাম’ পাস না করে আনুষ্ঠানিকভাবে আইন পেশা অনুশীলন করা সম্পূর্ণ বেআইনি। পরবর্তীতে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকারিয়া স্বীকার করতে বাধ্য হন যে তিনি বার পরীক্ষায় পাস করেননি।

ওইদিনই ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শান হ্যানিটি তাকে সরাসরি প্রশ্ন করেন, "আপনি কেন সোজা বললেন না যে আপনি কখনো আইন চর্চা করেননি?" ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি ট্রাম্পকে এই তথ্য গোপন করেছিলেন কেন? জবাবে কেটি বলেন, "আমাকে গণমাধ্যম বিষয়ক ভূমিকার জন্য নেওয়া হয়েছিল, আইনি কাজের জন্য নয়। আর প্রেসিডেন্ট আমাকে এই প্রশ্নটি করেনওনি।"

প্রেসিডেন্টের ওপর তার আস্থা আছে কি না, এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, "আমি আশা করি সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারব।"

হোয়াইট হাউসের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম প্রেস সেক্রেটারির বিদায়ের ঘটনা। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিনের মাথায় চাকরি হারিয়েছিলেন তৎকালীন হোয়াইট হাউস কমিউনিকেশনস ডিরেক্টর অ্যান্থনি স্ক্যারামুচি। কেটির বিদায়ের খবরে খোঁচা দিয়ে স্ক্যারামুচি এক্স-এ লেখেন, "রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। তবে অন্যের কষ্টে আনন্দ পাওয়ার কিছু নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে — মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ এম


জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে — মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। গতকাল শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। যুব সংগঠন ‘ফিউচার বাংলাদেশ’-এর আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও বৈশ্বিক নীতি বিষয়ে ছায়া বিতর্কে অংশ নিচ্ছেন।

মাহ্দী আমিন উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে। চূড়ান্ত বিজয়ী সেরা তরুণদের সরকারি অর্থায়নে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হবে, যাতে তারা বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে সক্ষম হন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আগামী বছর থেকেই এই প্রস্তাবনা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।

উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া—এই তিন ক্ষেত্রের এক অপূর্ব ত্রিভুজ সমন্বয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন। এর আওতায় দেশে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, ক্বিরাআত ও হিফজ প্রতিযোগিতা, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতাসহ মেধা বিকাশমূলক সব আয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

ছাত্র জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মাহ্দী আমিন বলেন, ২০০৭ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বারুক কলেজে অধ্যয়নকালে তিনিও ‘মডেল ইউনাইটেড নেশনস’-এ অংশ নিয়ে বারুক কলেজের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ সদর দফতরে গিয়েছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—ইতিহাসের প্রতিটি বাঁকে তরুণরাই রাজপথে রক্ত দিয়ে মুক্তির পথ রচনা করেছে। বর্তমান সরকার কোনো বিশেষ রাজনৈতিক পরিচয় ছাড়া কেবল মেধা, যোগ্যতা, সততা ও ন্যায়বিচারের ভিত্তিতে তরুণদের আত্মবিকাশের সুযোগ সৃষ্টিতে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি: ১৭ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি: ১৭ অক্টোবর ২০২৬

নামাজ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হিসেবে গণ্য করা হয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের নফল সালাতেরও বিশেষ গুরুত্ব রয়েছে।

নামাজ মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের জন্য একটি প্রধান মাধ্যম। এটি একজন মুমিনের জন্য শুধুমাত্র ফরজ ইবাদত নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ উপায়।

এজন্য প্রত্যেক মুসলমানের জন্য নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা একটি দায়িত্ব।

আজকের ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উপস্থাপন করা হলো—

নামাজ            ওয়াক্ত শুরু

ফজর            ০৪:৪২ মিনিট

জোহর                 ১১:৪৮ মিনিট

আসর            ০৩:৫৫ মিনিট

মাগরিব            ০৫:৩৬ মিনিট

এশা                    ০৬:৫০ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ এম


আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা

আজ শনিবার দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস, ব্যাংক এবং শেয়ারবাজার খোলা রাখা হচ্ছে। সরকার আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ দিতে ঘোষণা করেছে। তবে, আজ ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালত খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। ফলে, এই তিন দিনের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%