ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে : আইপিসিসি


ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে : আইপিসিসি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)’র চেয়ারম্যান জিম স্কিয়া মন্তব্য করেছেন যে, ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ জলবায়ুবিষয়ক কিছু বৈজ্ঞানিক পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। তিনি সতর্ক করে বলেছেন, যদি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকে, তবে ইউরোপকে ভবিষ্যতে আরও বেশি চরম আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

প্যারিস থেকে এএফপি জানাচ্ছে, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কিয়া বলেন, চলতি সপ্তাহে ইউরোপে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তা আইপিসিসি দীর্ঘদিন ধরে যে সম্ভাব্য চরম অবস্থার পূর্বাভাস দিয়েছিল, তার ‘সীমার কাছাকাছি’ অবস্থান করছে।

তবে তিনি জানিয়েছেন যে, আঞ্চলিক পর্যায়ে এবং সমুদ্রসংক্রান্ত কিছু প্রভাব প্রত্যাশার চেয়েও বেশি তীব্র হয়ে উঠেছে। স্কিয়ার ভাষায়, ‘কিছু বিষয় এমন পর্যায়ে পৌঁছেছে, যা আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্বাভাসের সীমার বাইরেও চলে গেছে।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মঙ্গলবার ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ব্রিটেন থেকে হাঙ্গেরি পর্যন্ত ইউরোপের একাধিক দেশে উচ্চমাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী, বুধবার ইউরোপে অন্তত ৯ কোটি ৪০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হবে। এর মধ্যে বেশিরভাগই ফ্রান্স ও স্পেনের বাসিন্দা।

স্কিয়া বলেছেন, ‘গত কয়েক দিনে আমরা যা দেখেছি, ভবিষ্যতে অনিবার্যভাবেই তার আরও বেশি অভিজ্ঞতা হবে।’

তিনি উল্লেখ করেছেন যে, বছরের সবচেয়ে উষ্ণ দিনগুলোর তাপমাত্রা গড় তাপমাত্রার তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়। এসব ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির হার ৫০ থেকে ১০০ শতাংশ বেশি হতে পারে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তার মতে, যদি বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে বছরের সবচেয়ে উষ্ণ দিনের তাপমাত্রা ৩ থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে।

আইপিসিসি বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ুবিষয়ক গবেষণাগুলোর মূল্যায়ন করে এবং নীতিনির্ধারকদের জন্য প্রতি পাঁচ থেকে সাত বছর অন্তর বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটির পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ বা ২০২৯ সালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সাইফুল হত্যা: ২২ দিন পর রহস্য উদঘাটিত, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কালীগঞ্জে সাইফুল হত্যা: ২২ দিন পর রহস্য উদঘাটিত, গ্রেফতার ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের আলোচিত সাইফুল ইসলাম (৪৯) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

নিহত সাইফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুন সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তর এলাকার বেড়িবাঁধ সড়কে জনৈক করিমের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালীগঞ্জ থানা পুলিশ।

পরে স্থানীয়দের সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুস সালাম থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১ জুন রাত সাড়ে ৮টা থেকে ২ জুন সকাল সাড়ে ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে দুর্বৃত্তরা সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং মুখমণ্ডল ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরিচয় গোপনের উদ্দেশ্যে তার মুখ বিকৃত করা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় ৩ জুন একটি হত্যা মামলা করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মামলার প্রাথমিক তদন্ত করেন কালীগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম শেখ। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, গাজীপুর মামলাটির রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেন। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবির এসআই মো. আবুল হাসানের কাছে হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, স্থানীয় সোর্সের তথ্য এবং বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযানে নামে।

তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রেজাউল করিম (৫০), মো. নাঈম মিয়া (২৫) এবং মো. আবু তাহেরকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে আবু তাহের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া রেজাউল করিমের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিহত সাইফুল ইসলামের সঙ্গে রেজাউল করিমের দীর্ঘদিনের বিরোধ ছিল। বিশেষ করে মাদক-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদ হয়েছিল। তদন্তে উঠে এসেছে, রেজাউল করিম ও আবু তাহের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্ব বিরোধের জের ধরে রেজাউল, নাঈম ও আবু তাহের পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে নদীর তীরবর্তী একটি কলাবাগান এলাকায় নিয়ে যান। সেখানে ২ জুন রাত আনুমানিক দেড়টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে কালীগঞ্জের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তরসোম এলাকার বেড়িবাঁধের সড়কে ফেলে রাখা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার ও জব্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

 

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন একটি রেস্টুরেন্টে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আমির উদ্দিন (৪০) নামের একজন ব্যক্তিকে আটক করেছে।

বুধবার (২৪ জুন) দিন দুপুরে ‘জাফলং চায়নিজ ফাস্টফুড’ রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুসারে, বুধবার সকাল ১১টার দিকে ভেড়ামারা এলাকার ‘জাফলং চায়নিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির জাতীয়ী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে মারধর করতে থাকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, অভিযুক্তকে পুলিশ কর্তৃক আটক করার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করে এবং গোটা রেস্টুরেন্টটি পুড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, সামগ্রিক বিষয়টি ঘটনার অনেক দিন আগে থেকেই ঘাঘট নদীসংলগ্ন এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড চলছিল। সন্ধ্যার পর থেকে এখানে কিছু পুরুষ ও নারী অবাধে অনৈতিক সম্পর্কের সুযোগ পায়। এর সাথে সাথে মাদক ব্যবসা এখানে খুব জমজমাট ছিল।

খোলাহাটির সামশু মিয়া বলেন, ‘এই শিশু ধর্ষণের অভিযোগ ওঠার পর সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জেলার বিভিন্ন স্পটে রাতের অন্ধকারে ব্যাংঙের ছাতার মতো গড়ে ওঠা এজাতীয় রেস্টুরেন্টগুলোতে কী ঘটছে, তা নিয়ে পুলিশের তদন্ত প্রয়োজন।’

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় জানানো হয়েছে, কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বছরে গড়ে ২০০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রা থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


দেশে বছরে গড়ে ২০০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রা থাকছে

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বছরে গড়ে ২০০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রার কার্যক্রম চলমান রয়েছে। গত পাঁচ দশকে এই ধরনের দিনে সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

বিশ্বের যেসব দেশে মানুষেরা সবচেয়ে বেশি সময় ঝুঁকিপূর্ণ তাপ ও আর্দ্রতার মাঝে অবস্থান করছে, বাংলাদেশ তাদের একটি।

বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ১৯৭০-এর দশকের পর থেকে বিশ্বজুড়ে বিপজ্জনক আর্দ্র তাপমাত্রার দিনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০-এর দশকে বিশ্বে বছরে গড়ে ১০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রার ঘটনা ছিল, কিন্তু ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে তা বেড়ে ২৩ দিনে পৌঁছেছে।

১৯৭০ সালের পর থেকে বিশ্বে রেকর্ড হওয়া এমন দিনের প্রায় ৬৪ শতাংশ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকা সরাসরি রয়েছে।

বাংলাদেশে এই পরিস্থিতি আরো উদ্বেগজনক। ২০১৬-২০২৫ সালে দেশে বছরে গড়ে ২০০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রা উল্লেখ করা হয়েছে। ১৯৭০-এর দশকে এই সংখ্যা ছিল ১৭৫ দিন।

অর্থাৎ, বর্তমানে দেশের জনসাধারণ বছরের অর্ধেকেরও বেশি সময় এমন তাপ-আর্দ্রতার শিকার হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

বিশ্লেষণে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রতি বছর গড়ে অতিরিক্ত ৩০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ১৯৭০-এর দশকে এই সংখ্যা মাত্র ৫ দিন ছিল। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপজ্জনক আর্দ্র তাপমাত্রার অংশ ৩ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে পৌঁছেছে।

দেশের বড় শহরগুলোতে এই প্রভাব আরও প্রকট হয়ে উঠছে।

রাজধানী ঢাকা বছরে গড়ে ২১০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রা অনুভব করে। যার মধ্যে ২৫ দিন সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে যুক্ত হয়েছে। চট্টগ্রামে বছরে গড়ে ২১১ দিন এমন তাপমাত্রা দেখা যায়, এর মধ্যে ৩৬ দিন জলবায়ু পরিবর্তনের প্রভাবে যোগ হয়েছে। খুলনায়, এই সংখ্যা সবচেয়ে বেশি—বছরে গড়ে ২২৪ দিন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু উচ্চ তাপমাত্রা নয়, বাতাসের আর্দ্রতাও মানবদেহের জন্য বড় ঝুঁকি তৈরি করে। আর্দ্রতা বৃদ্ধি পেলে ঘামের মাধ্যমে শরীরের স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এর ফলে পানিশূন্যতা, তাপজনিত অবসাদ, হিট স্ট্রোক, হৃদরোগ ও শ্বাসতন্ত্রের জটিলতার ঝুঁকি বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, বাইরে কাজ করা শ্রমিক এবং পূর্বে অসুস্থ ব্যক্তি বেশি ঝুঁকির মধ্যে আছেন।

কুমিল্লা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শিমুল মজুমদার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ ও আর্দ্রতা বৃদ্ধির কারণে শিশুদের স্বাস্থ্যের ওপর ক্রমবর্ধমান প্রভাব পড়ছে। শিশুদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট ও অ্যাজমাসহ শ্বাসতন্ত্রের নানা রোগের সংখ্যা বাড়ছে। আগের বছরের তুলনায় অ্যাজমা ও সংশ্লিষ্ট শ্বাসতন্ত্রের রোগ প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডাক্তাররা বলছেন, তাপপ্রবাহের প্রভাব কেবল তাপজনিত অসুস্থতায় সীমাবদ্ধ নয়। দীর্ঘস্থায়ী গরমের সময় অধিক পানি পান করতে গিয়ে অনেকেই অনিরাপদ পানির উৎসের ওপর নির্ভর করতে বাধ্য হন। এতে পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পায়।

গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাশেদুল হাসান বলেন, বাড়তে থাকা তাপপ্রবাহ পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি করছে। গরমের সময় মানুষ অধিক পানি পান করলেও অনেক ক্ষেত্রে অনিরাপদ উৎসের ওপর নির্ভর করতে হয়। ফলে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিসের মতো রোগের প্রকোপ বাড়ছে।

বিশ্বব্যাপী চরম তাপমাত্রা ইতিমধ্যে অনেক প্রাণঘাতী আবহাওয়ার সংক্রান্ত দুর্যোগগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে বিশ্বব্যাপী চরম তাপমাত্রার ফলে আড়াই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের সতর্কবার্তা হচ্ছে, বাড়তে থাকা আর্দ্রতা তাপপ্রবাহকে আরও বিপজ্জনক করে তুলছে এবং অনেক অঞ্চলে পরিস্থিতিকে মানবদেহের সহনক্ষমতার সীমানার কাছাকাছি নিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এই ঝুঁকি মোকাবেলায় তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা জোরদার করা, শ্রমিক সুরক্ষা বৃদ্ধি, নগর এলাকায় শীতলীকরণ অবকাঠামো সম্প্রসারণ এবং জলবায়ু-সহনশীল জনস্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ আরও জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, আহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এক কৃষক আহত হয়ে পড়েন।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার সময় একটি কলাবাগানে কাজ করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম শফি আলম। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুয়ামতলী গ্রামের বাসিন্দা এবং মো. হালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি কলাবাগানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এই বিস্ফোরণে ঘটনাস্থলেই স্থানীয় বাসিন্দা মো. শফি আলম (৩০) আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীমান্তসংলগ্ন জনপদে বসবাসকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষ করে কৃষিকাজ, বাগান পরিচর্যা এবং পাহাড়ি এলাকায় চলাচলের সময় তারা অজানা ঝুঁকির মুখোমুখি হচ্ছেন।

প্রসঙ্গত, একই এলাকার নিকটবর্তী স্থানে গত ২৪ মে পরপর দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় আদিবাসী নিহত হন। ওই ঘটনার এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দ্রুত শনাক্ত করে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম মন্তব্য করেন, ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%