০৯:০৯ পি.এম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাজধানী ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়ে দেয় বৃষ্টি আইনে। এর আগে প্রথম ম্যাচে ও বৃষ্টি আইনের মাধ্যমে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ। ফলে সিরিজের একটি ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।
আন্তর্জাতিক ক্রিকেটের এই সাফল্যের ধারাটি বাংলাদেশ ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করছেন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
এ সময় তিনি বলেন, "দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।" এই অসাধারণ অর্জনের জন্য তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন