ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইয়ে কার্যকর হতে চলেছে নতুন পে-স্কেল, কোন গ্রেডে কত বেতন?


জুলাইয়ে কার্যকর হতে চলেছে নতুন পে-স্কেল, কোন গ্রেডে কত বেতন?

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল কার্যকরের কথা জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দেন।

সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দেয়া হয়েছিল। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ প্রায় ১১ বছর পর নতুন স্কেল বা গ্রেড বিন্যাস পাচ্ছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে বলেন, আমরা সরকারি কর্মচারিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

এদিকে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাতে পার্থক্য রাখা হয়েছে, যা বর্তমানে ১:৯.০৭৬। আগের বেতন কাঠামোতেও কমিশনগুলো একই অনুপাত রেখেছিল।

নতুন বেতন কাঠামোতে সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে।

গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ lakh ৩২ হাজার টাকা।

গ্রেড ৩: ৫৬ হাজার ৫00 টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।

গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।

গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

গ্রেড ৬: ৩৫ হাজার ৫00 টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।

গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।

গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।

গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।

গ্রেড ১১: ১২ হাজার ৫00 টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।

গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।

গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।

গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।

গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।

গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।

গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।

গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে : দেবপ্রিয় ভট্টাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে : দেবপ্রিয় ভট্টাচার্য

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ থেকে বাজেট অধিবেশনে বের হয়ে এ সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরতা রয়েছে এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে। এটি ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

তিনি উল্লেখ করেন, বাজেটের মূল সাফল্য হবে এর কার্যকর বাস্তবায়নের ভিত্তিতে। মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার বিষয়ও বাজেটে উল্লেখ রয়েছে।

যুব সমাজ ও পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের বিষয়টিও সংযুক্ত রয়েছে। তবে সরকারের অর্থনৈতিক নীতি কাঠামো বাস্তবায়নের জন্য যে আর্থিক কাঠামো তৈরি করা হয়েছে, তা অত্যন্ত দুর্বল।

এতে প্রচুর পরিমাণের বৈদেশিক বিলের ব্যবস্থা করা হয়েছে। অর্থনৈতিক শৃঙ্খলার ক্ষেত্রে দুশ্চিন্তার বিষয় তা, কারণ অনেক ক্ষেত্রেই বড় ধরণের থোক বরাদ্দ রাখা হয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য তাঁর আলোচনায় আরও বলেন, বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু নীতিগতভাবে শক্তিশালী কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি যথেষ্ট দৃঢ় নয় বলে তিনি মনে করেন।

তিনি আবারও বলছেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর বেশি নির্ভরতাও রয়েছে, যা পুনরায় আর্থিক শৃঙ্খলার চ্যালেঞ্জ হিসেবে হাজির হতে পারে। সেক্ষেত্রে বাজেটের সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর।

সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে এই বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশে বড় রদবদল, ১২ এসপি বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


পুলিশে বড় রদবদল, ১২ এসপি বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি করা হয়েছে। মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের এসপি হিসেবে বদলি করা হয়েছে। ঝিনাইদহের এসপি মো. মাহফুজ আফজালকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. রাজীব ফরহানকে রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকেও রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরির হানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরির হানা

চোটের কারণে বিশ্বকাপের শেষ মুহূর্তে মরক্কোর গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ড এবং ফরোয়ার্ড আবদে ইজ্জালজুলি দল থেকে ছিটকে গেলেন।

এতে বিশ্বকাপ স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে হলো কোচকে।

বৃহসাপতিবার (১১ জুন) মরক্কো ফুটবল ফেডারেশন এবং ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদিতে প্রো রিগে খেলা ডিফেন্ডার মারওয়ান সাদানে এবং উইঙ্গার আমিন সবাই বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন। গত মার্চ মাস থেকেই আগুয়ের্ড কুঁচকির চোটে ভুগছিলেন।

শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মারওয়ানে সাদানে।

অন্যদিকে রিয়াল বেটিসের আক্রমণভাগের অন্যতম সেরা ফরোয়ার্ড এজ্জালজুলি নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ের পেশিতে চোট পান। তাঁকেও বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে।

তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইঙ্গার আমিনে সাবাইকে।

১৪ জুন প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।

তার আগে রক্ষণ ও আক্রমণের এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারানো বড় ধাক্কা খেলো দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত?

আগামী অর্থবছরে (২০২৬-২৭) সব ধরনের সিগারেটের দাম বৃদ্ধি পাচ্ছে। স্তরভেদে প্রতিটি সিগারেটের দাম ২০ পয়সা থেকে আড়াই টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তামাকজাত পণ্যের দাম এবং কর বৃদ্ধি করার প্রস্তাব করেন। তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

প্রস্তাবনায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয় বিবেচনায় রেখে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যমস্তর ৯২ টাকা, উচ্চস্তর ১৬০ টাকা এবং অতি উচ্চস্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থাৎ সিগারেটের প্রতি ১০ শলাকায় নিম্নস্তরে ৬০ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা, মধ্যমস্তরে ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা, উচ্চস্তরে ১৪০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরে ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাবটি রয়েছে।

নিম্নস্তরের ব্র‍্যান্ডগুলোর মধ্যে রয়েছে নেভি, রয়েল ও ডার্বি। এসব সিগারেটের প্রতিটির দাম ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হলেও প্রকৃতপক্ষে বাজারে দাম বাড়বে এক টাকা। ফলে এসব সিগারেটের প্রতিটির দাম বেড়ে দাঁড়াবে ৭ টাকায়।

মধ্যস্তরের ব্র‍্যান্ডগুলোর মধ্যে রয়েছে জন প্লেয়ার গোল্ড লিফ। এর ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিটির দাম এক টাকা ২০ পয়সা বৃদ্ধি পাবে। এতে প্রতিটি সিগারেটের দাম ৯ টাকা ২০ পয়সা হওয়ার কথা। যদিও প্রকৃতপক্ষে বাজারে প্রতিটির দাম বেড়ে দাঁড়াতে পারে ১০ টাকায়।

দেশে উচ্চস্তরের ব্র‍্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ড লিফ। আসন্ন অর্থবছরের বাজেটে উচ্চস্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি শলাকা সিগারেটের দাম দাঁড়াচ্ছে ১৬ টাকা।

অতি উচ্চস্তরের ব্র‍্যান্ডগুলোর মধ্যে রয়েছে বেনসন অ্যান্ড হেজেস। এর ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম বেড়ে দাঁড়াবে ২১ টাকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%