ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপে হাফ টাইম বিরতি বাড়ছে, থাকবে ১৭ মিনিট


বিশ্বকাপে হাফ টাইম বিরতি বাড়ছে, থাকবে ১৭ মিনিট

স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফাইনালের ক্ষেত্রে, প্রথমবারের মতো সুপার বোলের আদলে একটি জমকালো হাফটাইম শো পরিচালিত হবে। এই একক শোতে শাকিরা, বিটিএস এবং জাস্টিন বিবারের মতো উল্লেখযোগ্য শিল্পীরা পারফর্ম করবেন। অনেকেই ধারণা করেছিলেন যে, এই বিরতিটি হতে পারে প্রায় ৩০ মিনিটের।

কিন্তু অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ফিফা স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে, হাফটাইম বা বিরতির সময়কাল হবে মাত্র ১৭ মিনিট। এটি অনেকের প্রত্যাশিত ৩০ মিনিটের চেয়ে কম। এই ক্ষেত্রে বিশ্বকাপের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে মঞ্চ তৈরি এবং তা সরিয়ে ফেলার কাজে ওই ১৭ মিনিটের মধ্যে প্রায় ছয় মিনিট ব্যয় হবে।

যার ফলে, মূল পারফরম্যান্সের জন্য যেখানে প্রায় ১১ মিনিট সময় পাওয়া যাবে। ফলে, টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই বিনোদনমূলক অনুষ্ঠানটি সম্ভবপর হবে। তাছাড়া, বিরতির মোট সময়কালও ফিফার প্রথাগত ম্যাচের সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে।

তিনি এই মন্তব্যটি শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেছেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা প্রদান করতে চীন প্রস্তুত রয়েছে। এ ছাড়া বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার পাশাপাশি দ্রুতগতির বুলেট ট্রেনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় মধ্যস্থতা করার কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুটি দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি তিস্তা মহাপরিকল্পনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, চীন আন্তরিকভাবে কাজ করছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি এবং পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, কাঁঠাল রফতানির জন্য চীনের বিশাল বাজার এখন খুলছে। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল রফতানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষর হয়েছে। এর ফলে আমের পর এবার দেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি বুলেট ট্রেনের সম্ভাবনা এবং যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বসহকারে বিব্রত করা হচ্ছে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিবেশে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে চীন মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র জ্বালানি সংকটে রাশিয়া, ভোগান্তিতে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


তীব্র জ্বালানি সংকটে রাশিয়া, ভোগান্তিতে সাধারণ মানুষ

রুশ দম্পতি ইয়েলেনা ও দিমিত্রি ভোলগদায় ফিরে যাওয়ার পথে একে একে চারটি পেট্রোল পাম্প ঘুরতে বাধ্য হয়েছেন। অবশেষে তারা একটি পাম্পে গিয়ে জ্বালানি সংগ্রহ করেন।

ভোলগদা শহর, যা মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত, সেখানে রাশিয়ার অন্যান্য অঞ্চলের মত জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার তেল সংরক্ষণাগার এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার ফলে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় ধরনের প্রভাব পড়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে এসেছে।

রাশিয়া, যা বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হয়নি। অতীতে দেশটিতে সহজেই জ্বালানি পাওয়া যেত এবং ইউরোপের তুলনায় এর দামও ছিল অনেক কম। কিন্তু বর্তমানে পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো রাশিয়ার অনেক মানুষের জন্য দৈনন্দিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

গাড়িতে বসে অপেক্ষা করতে করতে বিরক্তি প্রকাশ করে ইয়েলেনা বলেন, ‘কী ভয়াবহ পরিস্থিতি! এখন অপেক্ষা ছাড়া উপায় নেই। দেখি, পেট্রোল আদৌ অবশিষ্ট আছে কি না।’

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন সংকটকে ততটা গুরুতর মনে করছে না। পুতিনের অভিযোগ, ইউক্রেনের লক্ষ্য হল রুশ জনগণের মধ্যে বিভাজন তৈরি করা এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

তবে রাজধানীর বাইরে সাধারণ চালকদের মধ্যে অসন্তোষ স্পষ্ট। বিশাল আয়তনের দেশ রাশিয়ার অধিকাংশ অঞ্চলে ব্যক্তিগত গাড়িই প্রধান যাতায়াতের মাধ্যম। তাই, জ্বালানি সংকট মানুষকে সরাসরি প্রভাবিত করছে।

এএফপির হিসাব অনুযায়ী, জুন মাস থেকে রাশিয়ার ৯০ শতাংশের বেশি অঞ্চলে জ্বালানি রেশনিং অথবা সরবরাহ সংকট দেখা দিয়েছে। ভোলগদায় কিছু পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, আর যেগুলো চালু আছে, সেগুলোর সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

পিরোজপুরের কাউখালীতে সমাজকে মাদকমুক্ত করা এবং শিক্ষার্থীসহ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।পুরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভ্যান চালক শ্রমিক দল ১-০ গোলে অটো মিশু চালক শ্রমিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।পুরস্কার বিতরণের পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠন করা যায়।বিএনপি সব সময় যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে।কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও দেশপ্রেম গড়ে তোলে।তরুণদের মাঠমুখী করতে হলে প্রতিটি ইউনিয়নে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে।এতে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা: মনিরুল হক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


বিগত সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা: মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময় দেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। তিনি বলেন, এ সেক্টরটি একবারে পচে গেছে। বর্তমান সময়ে শিক্ষাখাতকে বাঁচাতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আজ সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এ কনসেপ্ট সরকারকে দেবো। আমি কুমিল্লায় শিক্ষক সমাবেশের আয়োজন করবো। এতে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। শিক্ষক সমাবেশে শিক্ষা মন্ত্রী ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীও থাকবেন। সেখানে আপনারা সব দাবি তুলে ধরবেন।’

তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষকদের উপর অনেক অবিচার করা হয়েছে। তারা নানাভাবে বঞ্চনার শিকার। বর্তমান বিএনপি সরকার প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভাবছে এবং তাদের সমস্যা সমাধানে কাজ করছে।

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে মনিরুল হক বলেন, ‘একজন শিক্ষক পারেন ছাত্রকে পরিবর্তন করতে এবং তার সুপ্ত মেধাকে বিকশিত করতে। আমার স্কুলে আমি অঙ্কে ফেইল করতাম। কিন্তু আমার স্কুল জীবনে কোরবান আলী স্যার ছিলেন। স্যারের নার্সিংয়ে আমি মেট্রিক (এসএসসি) পরীক্ষায় অঙ্কে লেটার মার্কস পেয়েছি।’

তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে তিনি কথা বলেছেন এবং নতুন ডিজি তাকে জানিয়েছেন, শিগগিরই বদলির বিষয়টি লোকাল প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন জহুরেন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%