প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে সমাজকে মাদকমুক্ত করা এবং শিক্ষার্থীসহ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।পুরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভ্যান চালক শ্রমিক দল ১-০ গোলে অটো মিশু চালক শ্রমিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।পুরস্কার বিতরণের পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠন করা যায়।বিএনপি সব সময় যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে।কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও দেশপ্রেম গড়ে তোলে।তরুণদের মাঠমুখী করতে হলে প্রতিটি ইউনিয়নে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে।এতে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন