০৭:৫৯ পি.এম
মাদারীপুরের ডাসার উপজেলায় মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি এবং বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ। তিনি জানান, রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন উপজেলার পূর্ব বনগ্রাম এলাকার কালু সরদারের ছেলে হোসেন সরদার (২০) এবং দক্ষিণ চলবল গ্রামের গৌতম বালার ছেলে নিটোল বালা (৩৫)।
আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকার মন্টু সরকারের ছেলে মিঠুন সরকার এবং দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিংকন জয়ধর।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় হোসেন সরদার ও নিটোল বালার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, “উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামি এবং সিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ডাসার থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: পচানালার দূষণে মশার অভয়ারণ্য, শিক্ষার্থীরা ডেঙ্গু আতঙ্কে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন