ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ষড়যন্ত্র করে অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না: এমপি খায়রুল কবির


ষড়যন্ত্র করে অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না: এমপি খায়রুল কবির

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি মহল চায় না বর্তমান সরকার সফল হোক। কারণ বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে, আগামী ৫ বছরে তাদের রাজনীতি থাকবে না এটা তারা বুঝে গেছে। তারা শুধু বিরোধিতার জন্যই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘জনগণ আমাদের পাশে আছে, তাই কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে এই সরকারের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আরও বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর যে পরিবর্তন তা থেকে দেশের মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ইতিবাচক। ন্যায়-নীতি সততার সাথে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিশন হাসপাতালে ভর্তি ছাত্রদল নেতা সানি

নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধানবক্তা ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি, উদ্ধার ১২২ বস্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি, উদ্ধার ১২২ বস্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নে সার লুটের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ১২২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। 

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, সার লুটের দিন রাতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়।  

এই কমিটি গতকাল সোমবার বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দিলে তা তাৎক্ষণিক জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। তদন্তে সার ডিলার শাহ আমানত ট্রেডার্স, স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুলের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সার লুট ঘটনায় উপজেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কেন্দ্রীয়ভাবে জেনারেল ম্যানেজারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিসিআইসি তদন্ত কমিটি গতকালই তদন্ত শেষ করে ঢাকায় ফিরে গেছেন। আর স্থানীয় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চাহিদানুযায়ী ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই অগ্রীম  সার ক্রয় করার প্রয়োজন নেই। কোনো কৃষক ডিলারদের কাছ থেকে চাহিদানুযায়ী সার না পেলে সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করলে তাকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে সার প্রদান করা করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) আওতায় ১১৪ জন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আওতায় ৯৪ জন সার ডিলার রয়েছে। প্রতি ইউনিয়নে বিএডিসি ৩ জন ও বিসিআইসি ১ জন ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে কোথাও কোথাও কম-বেশি রয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতে সব ডিলারদের সমন্বিতভাবে সমহারে ইউরিয়া সারসহ অন্যান্য সার সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম চলছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন বলেন, ‘কৃষকরা গুদাম থেকে সার নিয়ে যাবার ঘটনায় গত রবিবার রাতে ডিলার তাইফুর রহমান মুকুল থানায় জিডি করেছেন’। তিনি আরো বলেন, ‘আজ মঙ্গলবার পর্যন্ত ১২২ বস্তা সার কৃষকদের কাছ থেকে ফেরত পাওয়া গেছে। বাকি লুট হয়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই পরিমাণ দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকার সমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এই তথ্য প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ের ক্ষেত্রে একটি বড় ধরনের উল্লম্ফন পরিলক্ষিত হয়েছে। আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২৫ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় ছিল ১৯৬ কোটি ১০ লাখ  ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময় (জুলাই থেকে ২৪ আগস্ট) এই পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।

সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি ১৯.৮ শতাংশ দাঁড়িয়েছে।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকার পাশাপাশি হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, অজুহাত চলবে না : ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, অজুহাত চলবে না : ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অজুহাত চলবে না। দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে।’

তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তদারকি কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- মো. ইউসুফ শেখ (৩৩), মোছা. ছকিনা বেগম (৩০), জীবন খান, মো. রুবাই ইসলাম (২১), মো. সাগর (১৯), মো. শুভ (৩৩), মো. আল আমিন ব্যাপারী (৪৪), মো. বাবুল (৩২), মাহিদ হাওলাদার (১৮), মো. হৃদয় (১৮), মোহাম্মদ আলী (২২), মো. ইলিয়াস হোসেন বাবলু (২১), মো. হাসনাইন হাসান (২০), মনির (২০), মো. সুজন (২২), রিয়াজ মোল্লা (৩৭), মো. সাব্বির (২০), মো. বেলাল ওরফে বিল্লাল (৪০), মো. শাহীন (২৬), বিল্লাল হোসেন মোহর (২২), মো. হায়দার আলী, মো. রুবেল (২১), হিরা ওরফে মোজাহিরা (২৯), নাজমা আক্তার (৪১), সৈয়দ মাহমুদুল মুদ্দাসসির হেমাহামুদ, মো. নাছির হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (৩০), মো. আজগর (৪০), শিয়াল হাসান (২২), মো. রনি হোসেন (২৮), মো. আরিফুর রহমান সিফাত (২৭), মো. রাসেল ইসলাম (২৯), মো. মানিক (৩৫), মো. অলি (২২), মোছা. রোকসানা (২০), আব্দুর রহমান হৃদয় (২১), মোমেনা আক্তার মাইশা (১৯), মো. সজল (২৩), মো. সাজ্জাদ (১৯), মো. শাকিল মাঝি (২২), মো. সৌরভ (১৯), মো. ইমরান (১৯), মো. হৃদয় হোসেন (২০), মো. কামরুল ইসলাম (২৪), মো. সুমন হোসেন (২০), লিপি আক্তার (৩২), সাজ্জাদ হোসেন সোহেল (৪২), মো. সোহাগ (৩৮), মো. সজিব (২৪), মো. মেহেদী (২৪), মো. জুবাইর হোসাইন (২২), রমজান (৩৬) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%