০৮:০৬ পি.এম
চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই পরিমাণ দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকার সমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এই তথ্য প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ের ক্ষেত্রে একটি বড় ধরনের উল্লম্ফন পরিলক্ষিত হয়েছে। আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২৫ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় ছিল ১৯৬ কোটি ১০ লাখ ডলার।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময় (জুলাই থেকে ২৪ আগস্ট) এই পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।
সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি ১৯.৮ শতাংশ দাঁড়িয়েছে।
প্রবাসী আয় ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকার পাশাপাশি হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন