ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, অজুহাত চলবে না : ডিএসসিসি প্রশাসক


পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, অজুহাত চলবে না : ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অজুহাত চলবে না। দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যুবলীগের মিছিলের সময় পিকআপে থাকা ৪ পুলিশ সদস্যকে ক্লোজড

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে।’

তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তদারকি কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর ডাক, শাহবাগে গণবিক্ষোভের আয়োজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- মো. ইউসুফ শেখ (৩৩), মোছা. ছকিনা বেগম (৩০), জীবন খান, মো. রুবাই ইসলাম (২১), মো. সাগর (১৯), মো. শুভ (৩৩), মো. আল আমিন ব্যাপারী (৪৪), মো. বাবুল (৩২), মাহিদ হাওলাদার (১৮), মো. হৃদয় (১৮), মোহাম্মদ আলী (২২), মো. ইলিয়াস হোসেন বাবলু (২১), মো. হাসনাইন হাসান (২০), মনির (২০), মো. সুজন (২২), রিয়াজ মোল্লা (৩৭), মো. সাব্বির (২০), মো. বেলাল ওরফে বিল্লাল (৪০), মো. শাহীন (২৬), বিল্লাল হোসেন মোহর (২২), মো. হায়দার আলী, মো. রুবেল (২১), হিরা ওরফে মোজাহিরা (২৯), নাজমা আক্তার (৪১), সৈয়দ মাহমুদুল মুদ্দাসসির হেমাহামুদ, মো. নাছির হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (৩০), মো. আজগর (৪০), শিয়াল হাসান (২২), মো. রনি হোসেন (২৮), মো. আরিফুর রহমান সিফাত (২৭), মো. রাসেল ইসলাম (২৯), মো. মানিক (৩৫), মো. অলি (২২), মোছা. রোকসানা (২০), আব্দুর রহমান হৃদয় (২১), মোমেনা আক্তার মাইশা (১৯), মো. সজল (২৩), মো. সাজ্জাদ (১৯), মো. শাকিল মাঝি (২২), মো. সৌরভ (১৯), মো. ইমরান (১৯), মো. হৃদয় হোসেন (২০), মো. কামরুল ইসলাম (২৪), মো. সুমন হোসেন (২০), লিপি আক্তার (৩২), সাজ্জাদ হোসেন সোহেল (৪২), মো. সোহাগ (৩৮), মো. সজিব (২৪), মো. মেহেদী (২৪), মো. জুবাইর হোসাইন (২২), রমজান (৩৬) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতালে রোগী অপেক্ষায়, ডায়াগনস্টিক সেন্টারে ব্যস্ত চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


সরকারি হাসপাতালে রোগী অপেক্ষায়, ডায়াগনস্টিক সেন্টারে ব্যস্ত চিকিৎসকরা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সরকারি হাসপাতালে রোগী দেখার দায়িত্ব ফেলে পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তাঁকে দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় হাতেনাতে আটক করে। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি ফোন পাওয়ার পর হাসপাতালের চেম্বারে রোগী দেখা বন্ধ করে বেরিয়ে যান ডা. মোর্শেদুল ইসলাম। এ সময় তাঁর চেম্বারের সামনে বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন। পরে স্থানীয়রা তাঁর পিছু নিয়ে হাসপাতালের পাশের দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান।

 

সেখানে তাঁকে রোগী দেখার সময় দেখতে পান তাঁরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই চিকিৎসককে ঘিরে ফেলেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সময় হাসপাতালের চেম্বারের সামনে রোগীদের বসে ও দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। চিকিৎসকের অপেক্ষায় থাকা রোগী ও স্বজনদের মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দেয়। হাসপাতাল রোগীর স্বজন শুভ বলেন, ‘আমার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে এসে দেখি ডাক্তার নেই। তাই ডাক্তারের অপেক্ষায় দাঁড়িয়ে আছি।’

কারিমা আক্তার নামের আরেক রোগী বলেন, ‘হাত-পায়ের ব্যথার কারণে চিকিৎসা নিতে এসেছিলাম।

 

একটি ফোন পেয়ে ওই ডাক্তার বাইরে গেছেন। এখন ডাক্তার আসার অপেক্ষায় আছি।’

স্থানীয় যুবক সিফাত হোসেন বলেন, ‘ওই ডাক্তার রোগীদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন। তিনি নিয়মিতই হাসপাতালে ডিউটি রেখে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন বলে আমরা শুনেছি। হাসপাতালে সাধারণত নিম্ন আয়ের মানুষ চিকিৎসা ও ওষুধ নিতে আসেন। চিকিৎসকেরা এভাবে দায়িত্ব ফেলে বাইরে গেলে সাধারণ মানুষ বিপদে পড়বেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এ বিষয়ে যেন কঠোর নজরদারি করা হয়।’

দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাসেল আহম্মেদ বলেন, ‘ডা. মোর্শেদুল ইসলাম আমাদের এখানে এসেছিলেন এবং রোগী দেখেছেন। তবে তিনি কী কারণে হাসপাতালের দায়িত্বের সময় এখানে এসেছেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।’

অভিযোগের বিষয়ে ডা. মোর্শেদুল ইসলাম বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার থেকে ফোন পেয়ে এখানে এসেছি। হাসপাতালে সে সময় কোনো রোগী ছিল না।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদকে ঘটনাস্থলে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন কিছু করার দরকার নেই। এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল-মামুন বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’

তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিগত সরকার নিয়ে প্রশ্ন করার সময় এক সাংবাদিক আন্দালিভ রহমান পার্থকে শেখ হাসিনার ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। জবাবে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।’ প্রশ্ন করার ক্ষেত্রে ওই সাংবাদিককে আরও পেশাদার হওয়ার পরামর্শও দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে জানতে চান। প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

এর জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন,‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’

এ সময় উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংবাদিকের উদ্দেশে পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা...উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’

আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী। জাতীয় পার্টি বিভক্ত হলে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্বে আসেন মঞ্জু। ২০০৮ সালে তার মৃত্যুর পর দলের হাল ধরেন পার্থ।

আন্দালিভ রহমান পার্থর পারিবারিকভাবে শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তার মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ে। সে হিসেবে শেখ হাসিনা পার্থর ফুফু হন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে, যে কন্ডিশনগুলো দেয়া হয়েছে, এবং আমি যেটা জানি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’

পার্থ বলেন, ‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’

শেখ হাসিনার পাশাপাশি মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। তার ভাষ্য, ‘আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও যে ঘটনাগুলো, সেগুলোর সঠিক বিচার হোক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেন না।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক পরিপত্রে সোমবার এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়ে নির্দেশনা জারি করা হলো।

প্রধান বিচারপতির অনুমোদনক্রমে জারি করা পরিপত্রের নির্দেশনায় বলা হয়েছে যে, জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেন না।

জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে তার নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং সংক্রান্ত প্রচার প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না কিংবা এমন ধরনের ব্যবহার অনুমোদন করতে পারবেন না।

জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য বিচারিক দায়িত্ব পালনের সুবাদে প্রাপ্ত কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করতে পারবেন না।

জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদন, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%