ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর’


‘বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর’

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে এদেশের সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, রবীন্দ্র-নজরুলকে ধারণ করে বাংলাদেশ বাউল শিল্পী সাধকদের দেশ হয়ে উঠবে।

বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল উৎসবের উদ্বোধন: সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির মিলনমেলার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, যখন দেশের শিক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠান, সাহিত্য-সংস্কৃতি এবং অর্থনৈতিক খাত নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল।

আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

নিতাই রায় আরও বলেন, ফ্যাসিবাদি সরকার রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, যার ফলে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বিভিন্ন ক্ষেত্রে বিকৃতি ঘটানো হয়েছিল। ইতিহাসের সঠিক উপস্থাপন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে জাতির আত্মপরিচয়কে সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কাজী নজরুল ইসলাম সম্পর্কে মন্ত্রী বলেন, সাধারণ ও দরিদ্র পরিবার থেকে উঠে এসেও নজরুল তাঁর অসাধারণ প্রতিভা, বিদ্রোহী চেতনা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য স্থান অর্জন করেছেন। তাঁর সংগ্রামী জীবন, আত্মমর্যাদাবোধ এবং শোষণবিরোধী দর্শন আজও সমাজকে অনুপ্রাণিত করে। নজরুলের ব্যক্তিত্ব ও সাহসিকতার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর প্রতি বিশেষ স্নেহ ও শ্রদ্ধা পোষণ করতেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ছিলেন গভীর মানবতাবোধসম্পন্ন একজন বিশ্বকবি, যিনি মানুষের কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রদর্শন করেছেন। তাঁর সাহিত্য, দর্শন ও চিন্তাধারা আজও বাঙালি জাতির সাংস্কৃতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা

মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো এর বৈচিত্র্য। সমতল, পাহাড়, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সহাবস্থান দেশের সাংস্কৃতিক ঐশ্বর্যকে সমৃদ্ধ করেছে। এই বৈচিত্র্যের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে রাষ্ট্রের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং জবি কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায় ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান।

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ান-কে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

উদ্বোধনী পর্বের পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দেশের খ্যাতিমান শিল্পী বুলবুল ইসলাম, শামা রহমান এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়া ‘শ্যামল সুন্দর’ পরিবেশন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। ‘নৃত্যনাট্য চিত্রাঙ্গদা’ পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, ধৃতি নর্তনালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, অপর যুবক আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ব্যাংক খাত শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


দেশের ব্যাংক খাত শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশের ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করার জন্য বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) ইউএস ডলার ঋণ অনুমোদন করেছে। এই অর্থায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির পূর্বশর্ত হিসেবে প্রদান করা হচ্ছে।

বুধবার (২৪ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। এর আগে গত বুধবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে এই অর্থায়ন অনুমোদিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ এর আওতায় এই অর্থ ব্যবহার করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে ছোট আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা ব্যবস্থা’ জোরদার করা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও পদ্ধতি গড়ে তোলা।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার এবং ব্যাংক রেজোলিউশনের ভিত্তি তৈরিতে এই প্রকল্প সহায়ক হবে। এটি আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়িয়ে এর সক্ষমতা বৃদ্ধি করবে। পাশাপাশি জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা, ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারে সহায়তা করবে।

বিশ্বব্যাংক জানায়, দেশের ব্যাংকিং খাত বর্তমানে দুর্বল করপোরেট গভর্নেন্স, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা এবং বেআইনি ঋণ প্রদানের কারণে বড় সমস্যা মোকাবিলা করছে।

২০২৬ সালের মার্চ মাসের শেষ নাগাদ দেশে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য ব্যাংকের গড় হারের (৭ দশমিক ৯ শতাংশ) তুলনায় অনেক বেশি। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরের শেষ নাগাদ পুরো ব্যাংক খাতে ঝুঁকি-ভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ ছিল।

বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, ‘বাংলাদেশ যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তার জন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত প্রয়োজন। তবে ব্যাংক খাত—যা মোট আর্থিক খাতের সম্পদের প্রায় ৯০ শতাংশ—বর্তমানে তীব্র চাপের মুখোমুখি।’ তিনি আরও বলেন, ‘এই প্রকল্পটি ছোট আমানতকারীদের রক্ষা করতে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সরঞ্জাম, ব্যবস্থা ও সুরক্ষা নিশ্চিত করবে।

এটি ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ আইন কর্মকর্তার পদত্যাগ টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি: ব্যারিস্টার বাদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


১৮ আইন কর্মকর্তার পদত্যাগ টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি: ব্যারিস্টার বাদল

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তাদের হঠাৎ ১৮ জনের পদত্যাগকে বিএনপির আইন সম্পাদক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। বুধবার (২৪ জুন) তিনি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এই মন্তব্যটি করেন। এর আগে মঙ্গলবার, সুপ্রিম কোর্টের ১৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন। তারা সবাই জামায়তপন্থি হিসেবে পরিচিত। চব্বিশের অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের সময় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পদত্যাগকারী ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। পদত্যাগপত্রে জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের উল্লেখ করা হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেছেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের নিয়োগ এমনিতেই বাতিল করা হতো বা তাদের অপসারণ করা হতো। যে কারণে আগেভাগেই তারা পদত্যাগ করেছেন।’ সুপ্রিম কোর্টে রাষ্ট্র বা সরকারে পক্ষে মামলা পরিচালনার জন্য ১৯৭২ সালের বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশের অধীনে আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি সরকার দ্বারা করা হয়। রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ব্রিফিংয়ে বিএনপির আইন সম্পাদক বলেন, ‘যখনই সরকার পরিবর্তন হয়, তখনই এসব আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এটাই নিয়ম। এমনও দেখেছি নির্বাচন (সংসদ নির্বাচন) হওয়ার পর যখন দেখা গেছে অন্য দল ক্ষমতায় আসছে, তখন সরকারদলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেলসহ তারা পদত্যাগ করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের যে বন্ধুরা পদত্যাগ করেছেন তারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে চার মাস কাজ করেছেন। বেতন নিয়েছেন, সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ব্যবহার করেছেন।’ পদত্যাগ না করলে তাদের অপসারণ করা হতো জানিয়ে ব্যারিস্টার বাদল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) তাদের মনে হলো, এখন আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ (অপসারণ) হবেন। এ জন্য তারা রাজনৈতিক কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন, যেটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, তাদের এই বক্তব্যটা (পদত্যাগপত্রে পদত্যাগের যে কারণ উল্লেখ করা হয়েছে) টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি। রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি।’ বিএনপি সরকার গঠনের পর পদত্যাগের আগ পর্যন্ত পদত্যাগকারীরা সরকারের আইন কর্মকর্তা হিসেবে যেসব কাজ করেছেন, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান বদরুদ্দোজা বাদল। একই সঙ্গে তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে বেতন-ভাতা, সুযোগ-সুবিধা সব নিয়ে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নিলেন। অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছেন বলে মনে হয়নি। সরকারের বিরুদ্ধে কাজ করেছেন বলেই মনে হয়। এ জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ঢাকাসহ ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার তীব্রতা বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এক নম্বর সংকেত তোলা হয়েছে।

বুধবার আবহাওয়া দফতর এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ তেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া চলতে পারে। এছাড়াও, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির ঘটনাও হতে পারে। বিশেষত এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিল বনাম স্কটল্যান্ড, বদলাবে কি পুরনো ইতিহাস?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ব্রাজিল বনাম স্কটল্যান্ড, বদলাবে কি পুরনো ইতিহাস?

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নকআউট পর্বে ওঠার জন্য লড়াই জমে উঠেছে। এই অবস্থায় হাইতির বিদায় নিশ্চিত হলেও ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ডের কাছে এখনও ৩২-এ স্থান করে নেওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে। ফুটবল ইতিহাসে আপাতত ১০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং স্কটল্যান্ড। এর মধ্যে ৮টি ম্যাচে জয়লাভ করেছে ব্রাজিল, এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনও ব্রাজিলের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেনি।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের আধিপত্য পুরনো। চারবারের সাক্ষাতে ব্রাজিল তিনবার জয়ী হয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৪ সালের বিশ্বকাপে দুই দলের মধ্যে লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হলেও ১৯৮২, ১৯৯০ ও ১৯৯৮ বিশ্বকাপে জয় পেয়েছে ব্রাজিল।

এছাড়া একটি আকর্ষণীয় পরিসংখ্যান ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। যখনই স্কটল্যান্ড বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছে, তখন ব্রাজিল শিরোপা জিততে পারেনি। যদিও এটি একটি নিছক কাকতালীয় পরিসংখ্যানে পরিণত হয়েছে, তবে বিষয়টি ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দু।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ব্রাজিল এগিয়ে রয়েছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমার ও কিংবদন্তি জিকো যৌথভাবে শীর্ষে আছেন। দুজনেই করেছেন দুটি করে গোল।

সর্বশেষ ১০ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল ১৬ গোল করেছে, বিপরীতে স্কটিশদের গোল সংখ্যা মাত্র ৩। ২০১১ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচেও ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%