১০:২৯ এম
দিল্লি পুলিশ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে কয়েক ঘণ্টা আটক রাখার পর মুক্তি দিয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে মুক্তি দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, তাকে নিম্ন আদালতে পেশ করা হবে।
সংবাদ সংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সতর্কতামূলক ধারায় নেহা ও অভিজিৎকে আটক করা হয়েছিল। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারার আওতায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নেহাকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিজিতের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) আওতায় মামলা দায়ের করা হয়েছে।
সিজেপি আইনি বিভাগের প্রধান রত্না সিং জানিয়েছেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেছেন, ‘অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ ম্যাজিস্ট্রেটের কোর্টে পেশ করা হয়েছে। এখনো তার অবস্থান জানা যায়নি। তার সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারেননি।’
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা ৪
শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলের আগে দিল্লি পুলিশ অভিজিত দীপকে ও নেহা বোরাকে প্রতিরোধমূলক হেফাজতে নিয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএ
আরও পড়ুন: হরমুজে কুয়েতি ট্যাংকারে হামলা, নিরাপদে ২১ ভারতীয় নাবিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন