ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত জোট


নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত জোট

জামায়াতে ইসলামীর নেতৃত্বধীন ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে।

এই ঘোষণা বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলের অবস্থান কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রদান করেন।

অবস্থান কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ১০ দফা জনদাবি তুলে ধরে ১১ দলীয় ঐক্য।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এর মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকারের

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকার রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আদলে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে।

একই সময়, দক্ষ জনবল তৈরি, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, সরকার সেমিকন্ডাক্টরকে একটি কৌশলগত খাত হিসেবে ঘোষণা করেছে এবং এর বিকাশের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের দায়িত্ব বিএইচটিপিএকে দেওয়া হয়েছে।

ফজলুর রহমান জানান, সেমিকন্ডাক্টর উৎপাদন মূলধন ও প্রযুক্তিনির্ভর শিল্প। এই খাতে বড় ধরনের বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা প্রয়োজন। সেই লক্ষ্যেই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ বাড়াতে হাই-টেক পার্কগুলোকে আরও আকর্ষণীয় করতে অতিরিক্ত কিছু প্রণোদনা দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। দক্ষ জনবলের ঘাটতি দূর করতে শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সেমিকন্ডাক্টর ডিজাইনের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়া আইটি কেন্দ্রগুলোতে স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য বিনামূল্যে কর্মপরিসর ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদেরও দেশের এ শিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএইচটিপিএ’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চিপ ডিজাইন, টেস্টিং, প্যাকেজিং এবং উন্নত চিপ উৎপাদনকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর শিল্পভিত্তি গড়ে তোলা। এ জন্য কর-সুবিধা, গবেষণা ও উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগ প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ডিজাইন, ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ), আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং (ওস্যাট), প্যাকেজিং ও ফ্রেব্রিকেশনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি, সফটওয়্যার ও কাঁচামাল আমদানিতে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির ঘোষণা দিয়েছে সরকার।

অন্যদিকে আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) পরিচালক মুনির আহমেদ বলেন, বাংলাদেশ শুরুতে চিপ ডিজাইন ও সেমিকন্ডাক্টর টেস্টিংয়ে গুরুত্ব দিয়ে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে। পরে ধাপে ধাপে ওস্যাট কার্যক্রমেও সম্প্রসারণ সম্ভব।

তিনি জানায়, সিউল ও যুক্তরাষ্ট্রে আয়োজিত সেমিকন্ডাক্টর বিষয়ক রোডশোতে এসকে হাইনিক্স, ইন্টেল, এএমডি, গ্লোবালফাউন্ড্রিজ, সিনপসিস, স্যান্ডিস্ক, আর্ম এবং ক্রেডোসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

মুনির আহমেদ বলেন, বিএসআইএর ‘ব্রেইন গেইন’ উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানো গেলে এ শিল্পের বিকাশ আরও দ্রুত হবে।

তিনি জানান, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং পারডু ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বিএসআইএর সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের একমাত্র সিলিকন টেস্টিং প্রতিষ্ঠান আইটেস্ট বাংলাদেশ ভবিষ্যতে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক ওস্যাট শিল্পের বাজারের আকার প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

মুনির আহমেদের মতে, শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং ভারতের সেমিকন্ডাক্টর মিশনের মতো প্রতিযোগিতামূলক প্রণোদনা চালু করতে পারলে বাংলাদেশে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।

তিনি জানান, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী এবং প্রতিবছর বাড়তে থাকা আইসিটি ও প্রকৌশল স্নাতকদের যথাযথ বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া গেলে এই শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ড. জিয়া উদ্দিন হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বরিশালের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ড. জিয়া উদ্দিন হায়দার

বরিশাল, ৬ আগস্ট, ২০২৬ : বিনা চিকিৎসায় বরিশাল থেকে যেন ঢাকায় যেতে না হয়, এই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে প্রধান মন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার জানিয়েছেন, এখানেই (শেবাচিম হাসপাতালে) যেন চিকিৎসা পায়।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

তিনি আরো বলেন, জেলা শহরে একটি করে বার্ন ইউনিট কর্নার চালু হবে, যাতে বার্নের রোগীরা তাৎক্ষনিক চিকিৎসা পেতে সক্ষম হন।

এর আগে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. জিয়া উদ্দিন হায়দার। তিনি হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রেফায়েতুল হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় মতামত ও সুপারিশও প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে দুই যুবককে গাঁজাসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বাগেরহাটে দুই যুবককে গাঁজাসহ আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিশেষ অভিযানের মাধ্যমে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকদের নাম হল মো. রানা শেখ (২৫) এবং মো. হৃদয় খাঁন (১৯)। তারা যথাক্রমে চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া পশ্চিমপাড়া গ্রাম ও কালশিরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

চিতলমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজয় কুমার মল্লিক জানিয়েছেন, ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কলিগাতী বাজার এলাকায় অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ছয় হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিতলমারী থানায় একটি মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকর্মীকে ধর্ষণ: তেহেলকার সাবেক সম্পাদকের ১০ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


সহকর্মীকে ধর্ষণ: তেহেলকার সাবেক সম্পাদকের ১০ বছরের সাজা

ভারতের অনুসন্ধানী সংবাদ ম্যাগাজিন ‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। একই সময়ে ২০২১ সালে নিম্ন আদালতের দেওয়া খালাসের রায়টি বাতিল করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আদালত তেজপালকে নির্দেশ দেন যে দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। রায়ের পর, তিনি নিজেকে ‘রাজনীতির শিকার’ হিসেবে দাবি করে জানান যে, তিনি এই রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করবেন।

মামলাটি ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত থিঙ্কফেস্ট অনুষ্ঠানের সময় ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগ রয়েছে, তৎকালীন কনিষ্ঠ এক নারী সহকর্মীকে একটি হোটেলের লিফটের ভেতরে যৌন নিপীড়নের পাশাপাশি ধর্ষণ করেন তেজপাল।

এ মামলায় ২০১৭ সালে মাপুসার সেশনস আদালতে বিচার শুরু হয়। পরে, ২০২১ সালে নিম্ন আদালত তেজপালকে খালাস দিলে গোয়া সরকার সেই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আপিল করে।

বিচারপতি ড. নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসান্দেকরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিম্ন আদালতের রায় বাতিল করে।

শুনানির সময় ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং বলেন যে, যৌন নির্যাতনের শিকার ব্যক্তির আচরণ নিয়ে পূর্বধারণার ভিত্তিতে নিম্ন আদালত গুরুতর ভুল করেছে। তার মতে, একজন ভুক্তভোগী কীভাবে প্রতিক্রিয়া জানাবেন—এ বিষয়ে কোনো নির্দিষ্ট বা সর্বজনীন মানদণ্ড নেই; এটি ব্যক্তিভেদে, পরিস্থিতিভেদে এবং সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে।

দণ্ড ঘোষণার পরে তুষার মেহতা আদালতে তেজপালের তাৎক্ষণিক গ্রেফতারের আবেদন জানান। তিনি বলেন, যখন কোনো নারী 'না' বলে, তখন তার অর্থ 'না' এবং সমাজের কাছে এই বার্তাটি পরিষ্কারভাবে পৌঁছে দিতে হবে।

অন্যদিকে, আদালতে বক্তব্য রাখতে গিয়ে ৬২ বছর বয়সী তেজপাল নিজের প্রতি দয়া প্রদর্শনের আবেদন করেন। তিনি বলেন, ‘আমি নিজেকে একজন ভুক্তভোগী মনে করি। আমার একজন স্ত্রী আছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।’ তথ্যসূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%