০৬:৪৯ এম
হরমুজ প্রণালিতে এক নতুন নৌপথ চালুর পরিকল্পনা করছে ইরান ও ওমান, যা বিদ্যমান উত্তর বা দক্ষিণ রুট বাদ দিয়ে গড়ে তোলা হবে। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ বজায় রাখার লক্ষ্যে একটি যৌথ সমঝোতায় পৌঁছানোর খবর পাওয়া গেছে তেহরানের পক্ষ থেকে।
রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, "প্রণালিতে নতুন বিকল্প পথের ব্যপারে উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে।" এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে জানিয়েছেন যে, ওমানের সঙ্গে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে প্রস্তাবিত নতুন রুটটি কেমন হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটির ওপর কার্যত একক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। স্বাভাবিক সময়ে, বিশ্বব্যাপী ব্যবহৃত খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও, পরবর্তীতে পারস্পরিক প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগে সংঘাত আবারও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে
ইসমাইল বাগাই আরও বলেন, "ওমানের সঙ্গে নতুন রুটের সমঝোতার ওপর হরমুজ প্রণালি খোলা বা বন্ধ থাকা নির্ভর করছে না।" মার্কিন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ, নৌ-অবরোধ এবং বৈরী আচরণের কারণেই বর্তমানে প্রণালিটি বন্ধ রয়েছে। তিনি এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন