প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন সংক্রান্ত কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়া সাথেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভিড়ানোর জন্য ইংলিশ ক্লাব আর্সেনাল জোরালো তৎপরতা শুরু করেছে।_
২০২৭ সালে চুক্তি শেষ হতে যাওয়া এই উইঙ্গারকে লন্ডনে নিয়ে আসতে, প্রথাগত বেতন কাঠামো ভেঙে বিপুল অর্থ বিনিয়োগ করতেও পিছপা হচ্ছে গানার্স কর্তৃপক্ষ।_
ইমেজ রাইটস এবং চুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে অবিশ্বাস্য এক প্রস্তাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে উত্তর লন্ডনের ক্লাবটি।_
তবে এই গুঞ্জনের আবহের মধ্যেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরত আসা জোসে মরিনহো জানিয়েছেন—লম্বা বিরতি শেষে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তার এই পোস্টার বয়।_
বিশ্বকাপ পরবর্তী লম্বা ছুটি শেষে, দলের তারকাদের ফিরে পাওয়ার প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘সবাইকে একত্রে না পাওয়াটা চিন্তার বিষয়। আমি অন্তত তিন সপ্তাহ পূর্ণ স্কোয়াড নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যা সম্ভব হচ্ছে না। সোমবারই (৩ আগস্ট) ভিনি জুনিয়র, ব্রাহিম ও বার্নার্দো দলে যোগ দিচ্ছে। বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলা ফুটবলাররাও ধীরে ধীরে ফিরে আসবে।’_
এদিকে, রিয়ালের দায়িত্ব গ্রহণ করার পর, নিজের প্রথম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে মরিনহোর দল।_
এনদ্রিক এবং একাডেমির তরুণ ফুটবলার আলেক্সিস সিরিয়ার গোলের মাধ্যমে শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও, রবের্তো পিকোলি এবং মোইসে কিনের গোলে সমতায় ফিরে আসে ইতালিয়ান ক্লাবটি।_
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মরিনহো বলেন, ‘দলকে আজ তিনটি ভিন্ন ভিন্ন রূপে দেখেছি—সতেজ, ক্লান্ত এবং মারাত্মক ক্লান্ত। প্রথমার্ধে দল দুর্দান্ত খেলেছে, ব্যবধান আরও বড় হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের শারীরিক শক্তির মোকাবেলায় আমাদের অনভিজ্ঞ তরুণেরা কিছুটা ভুগেছে। তবুও মারাত্মক ক্লান্ত অবস্থাতেও দলের যেভাবে খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, তা সত্যিই প্রশংসনীয়।’_
নতুন সাইনিং ডেনজেল ডামফ্রিস এবং ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিকের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট এই পর্তুগিজ কোচ। মাত্র তিন দিনের অনুশীলনের পর, ৭০ মিনিটের বেশি সময় ধরে তাদের পারফরম্যান্সকে ক্লাবের প্রতি নিবেদনের প্রমাণ হিসেবে দেখছেন তিনি।_
সূত্র: গোল ডটকম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন