ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কলাপাড়ায় ইয়াবাসহ চার যুবক গ্রেফতার


কলাপাড়ায় ইয়াবাসহ চার যুবক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় চার যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকেরা হলো মো. মুসফিকুর রহমান শান্ত (১৯), মো. শাকিল খান (৩৯), মো. বাইজিদ গাজী (২৮) এবং মো. জাকারিয়া (৩০)। এই যুবকরা পার্শ্ববর্তী চম্পাপুর ও বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের মাল্টিমিডিয়া ও ফ্যাক্ট-চেক প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের মাল্টিমিডিয়া ও ফ্যাক্ট-চেক প্রশিক্ষণ সম্পন্ন

চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করেছে যেখানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।

এ সময় পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্য যাচাই, গুজব প্রতিরোধ এবং মাল্টিমিডিয়া দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত বুধবার শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাইয়ের কৌশল, গুজব শনাক্তকরণ এবং অপতথ্য মোকাবিলা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রচলিত নিয়ম অদৃশ্য: মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, কৃষকরা জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


প্রচলিত নিয়ম অদৃশ্য: মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, কৃষকরা জিম্মি

দেশে প্রচলিত ওজন পরিমাপের নিয়ম অনুযায়ী, ৪০ কেজিতে এক মণ ধান হওয়ার কথা। কিন্তু নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন ধানের হাটে এই নিয়ম যেন শুধুমাত্র কাগজের মধ্যে সীমাবদ্ধ। ঐতিহাসিক পাঁজরভাঙ্গা হাটসহ বাকী বাজারগুলোতেও কৃষকদের প্রতি মণে ৪১ কেজি ধান দিতে বাধ্য করা হচ্ছে। এর ফলে বছরজুড়ে ওজনে অতিরিক্ত ধান দিয়ে লোকসানের মুখে পড়ছেন হাজার হাজার কৃষক।

সরেজমিনে শুক্রবার (১৯ জুন) উপজেলার ঐতিহাসিক পাঁজরভাঙ্গা হাট ঘুরে দেখা যায়, সকালে দূর-দূরান্ত থেকে ভ্যান, ভটভটি ও সাইকেলে করে ধান নিয়ে আসছেন কৃষকেরা। হাটে ধানের ব্যাপক জোগান থাকলেও বিক্রির সময় কৃষকদের এক অঘোষিত নিয়মের সম্মুখীন হতে হচ্ছে। ব্যবসায়ীরা ৪০ কেজির পরিবর্তে ৪১ কেজি মণ হিসেবে ধান কিনছেন। শুধু পাঁজরভাঙ্গা নয়, উপজেলার জোতবাজার ও জোকাহাটে একই ছবি দেখা যাচ্ছে।

বর্তমানে হাটে বিভিন্ন ধরনের ধান বিক্রি হচ্ছে। জিরা ধানের প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা, সুবলতা ১ হাজার ৩৪০ টাকা, কাটারি ১ হাজার ৫০০ টাকা এবং স্বর্ণা-৫ জাতের ধান ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু বাজারে ধানের মূল্য কম হওয়ার পাশাপাশি অতিরিক্ত ওজন দেওয়ার কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ ক্রমবর্ধমান।

স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন যে, একটি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে এই অনিয়ম চালিয়ে আসছে। এ বিষয়ে সবাই খোঁজখবর জানলেও কার্যকর নজরদারি না থাকায় কৃষকদের বাধ্য হয়ে অতিরিক্ত ধান দিতে হচ্ছে। ফলে কৃষকরা প্রতি মণে ১ কেজি করে বেশি ধান দিয়ে বড় অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন। এই প্রকাশ্য ওজন জালিয়াতি বন্ধ করতে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে, ভুক্তভোগী কৃষকরা স্থানীয় প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।

হাটে ধান বিক্রি করতে আসা কৃষক মো. জহুরুল বলেন, "আমি ১২ মণ ধান নিয়ে এসেছিলাম। কিন্তু ৪১ কেজিতে মণ ধরায় ১২ কেজি ধান বেশি চলে গেছে। আমরা অনেক কষ্ট করে ধান উৎপাদন করি। হাটে আনলে ব্যবসায়ীরা বলে ৪০ কেজিতে ধান নেবে না, ৪১ কেজি দিতে হবে। বাধ্য হয়ে আমরা ধান বিক্রি করি।" অন্যদিকে, আরেক কৃষক মো. আজিজার জানান, "৫ মণ ধান নিয়ে এসেছিলাম। ধানের দামও কম, আবার প্রতি মণে ১ কেজি বেশি দিতে হয়েছে। প্রশাসনের এ বিষয়ে কোনো নজরদারি নেই। আমরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি।"

ওজনে অতিরিক্ত ধান নেওয়ার এই প্রকাশ্য অনিয়মের বিষয়ে কিছু ধান ব্যবসায়ী বলছেন যে, এটি অনিয়ম, তবে তারা দায় চাপাচ্ছেন দীর্ঘদিনের অভ্যাসের ওপর। ধান ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ও মো. মেস্তাক জানাচ্ছেন, "এই হাটে অনেক আগে থেকেই ৪১ কেজিতে মণ নেওয়া হয়। সবাই এভাবেই নিচ্ছে। নিয়ম অনুযায়ী ৪০ কেজি হলেও, বাজারে দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসছে।"

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, "হাট-বাজারে ওজন সংক্রান্ত অনিয়ম এবং কৃষক ও ভোক্তাদের প্রতারিত হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হবে।"

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী, যে কোনো কৃষিপণ্য বা ফলের ক্ষেত্রে ৪০ কেজি মানে ৪০ কেজি। আইনত বাড়তি বা ‘ঢলন’ নেওয়ার কোনো সুযোগ নেই। কৃষকেরা সচেতন হলে এবং প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করলে এ ধরনের অনিয়ম দ্রুত বন্ধ করা সম্ভব। বাজারমূল্য ওঠানামা করলেও পণ্যের ওজন অবশ্যই সঠিক থাকতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার পরিকল্পনা করছে ইরান।

দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, দীর্ঘ দিন আগে নিজেদের প্রস্তুতি সূচি জমা দেওয়ার পরেও আয়োজকদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে দলের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, টুর্নামেন্ট শুরুর আগেই দলটির প্রস্তুতি সূচি জমা দেওয়া হয়েছিল। তবে আয়োজকদের আরোপিত বিধিনিষেধের কারণে কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে বাঁধা তৈরি হচ্ছে।

বর্তমানে ইরান ফুটবল দলের বেস ক্যাম্প স্থাপিত হয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এ ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

ইরানের দাবি, ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি তারা চেয়েছিল। কারণ খেলোয়াড়রা স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করতে চেয়েছিল। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ সেই অনুরোধ নাকচ করেছে।

ফেডারেশনের মুখপাত্র আরও জানান, ‘লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি দুপুরে অনুষ্ঠিত হবে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমরা দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু কারিগরি ও পেশাদার কারণ দেখানোর পরেও আমাদের অনুরোধ পুনরায় নাকচ করা হয়েছে।’

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজে বলেন, ‘ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচের এক দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। দলটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। এরপর ম্যাচ শেষ হওয়ার দিন সন্ধ্যায় তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসে এই নিয়ম কার্যকর থাকবে।’

তিনি আরও জানান, ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে ইরান। রাজনৈতিক উত্তেজনার আবহে অনুষ্ঠিত এই ম্যাচটি পরে নতুন বিতর্ক সৃষ্টি করে। মার্কিন কর্মকর্তারা বলেন, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ইরানের যৌথ বিশ্বকাপ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটিকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অবস্থান পরিষ্কার করা হয়। এর আগে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, দলটির ভিসা এবং অবস্থান সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রশাসনের আচরণ যথাযথ ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে পুরো ইরান প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। তারা সঙ্গে সঙ্গে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যায়। এতে খেলোয়াড়রা হোটেলে থেকে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি, যেটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫ বলের সেঞ্চুরি করে দলকে জেতালেন ডু প্লেসিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


৪৫ বলের সেঞ্চুরি করে দলকে জেতালেন ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিস আবারও প্রমাণ করলেন যে, বয়স শুধু একটি সংখ্যা। ৪১ বছর ৩৪১ দিন বয়সে তিনি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন। তার এই অসাধারণ অর্জনের মাধ্যমে টেক্সাস সুপার কিংসকে একটি অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন।

মেজর লীগ ক্রিকেট (এমএলসি)-এর উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংস সিয়াটল অর্কাসকে ৬ উইকেটে পরাজিত করেছে। তারা ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের নিশ্চিততা এনে দিয়েছে ৯ বল হাতে রেখেই।

ব্যাট হাতে শুরু থেকেই ডু প্লেসিস ছিলেন অত্যন্ত আগ্রাসী। তিনি মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করেছেন। অবশেষে তিনি মাঠ ছাড়েন ৫২ বলে অপরাজিত ১১৩ রান করে। তার ঝড়ো ইনিংসে ছিল ৮টি চার এবং ৬টি ছক্কা।

ডু প্লেসিসের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়েন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার রাইলি রুশো। তিনি মাত্র ২১ বলে ৪৯ রান করেন। এভাবে দুজন মিলে ৩৭ বলে ৯৫ রানের বিধ্বংসী জুটি গড়ে ম্যাচের গতি পাল্টে দেন। শেষদিকে উইয়ান মুল্ডার ১৫ বলে অপরাজিত ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাসের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন টিম সিফার্ট। তিনি ৬৬ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ওপেনিং সঙ্গী শায়ান জাহাঙ্গির ৪৭ বলে ৭৮ রান করেন। দুই ওপেনারের ১৯১ রানের উদ্বোধনী জুটির ওপর ভর করে সিয়াটল তোলে ২২০ রানের বিশাল সংগ্রহ।

কিন্তু সেই বিশাল স্কোরও শেষ পর্যন্ত ডু প্লেসিসের ব্যাটিং ঝড়ে যথেষ্ট হয়নি। তার রেকর্ড গড়া শতক ভর করে টেক্সাস সুপার কিংস একটি স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে।

বল হাতে টেক্সাসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নান্ধ্রে বার্গার। যদিও তিনি উইকেট পাননি, কিন্তু ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটি সম্পূর্ণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%