ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান


ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার পরিকল্পনা করছে ইরান।

দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, দীর্ঘ দিন আগে নিজেদের প্রস্তুতি সূচি জমা দেওয়ার পরেও আয়োজকদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে দলের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, টুর্নামেন্ট শুরুর আগেই দলটির প্রস্তুতি সূচি জমা দেওয়া হয়েছিল। তবে আয়োজকদের আরোপিত বিধিনিষেধের কারণে কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে বাঁধা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

বর্তমানে ইরান ফুটবল দলের বেস ক্যাম্প স্থাপিত হয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এ ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

ইরানের দাবি, ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি তারা চেয়েছিল। কারণ খেলোয়াড়রা স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করতে চেয়েছিল। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ সেই অনুরোধ নাকচ করেছে।

ফেডারেশনের মুখপাত্র আরও জানান, ‘লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি দুপুরে অনুষ্ঠিত হবে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমরা দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু কারিগরি ও পেশাদার কারণ দেখানোর পরেও আমাদের অনুরোধ পুনরায় নাকচ করা হয়েছে।’

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজে বলেন, ‘ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচের এক দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। দলটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। এরপর ম্যাচ শেষ হওয়ার দিন সন্ধ্যায় তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসে এই নিয়ম কার্যকর থাকবে।’

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তিনি আরও জানান, ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে ইরান। রাজনৈতিক উত্তেজনার আবহে অনুষ্ঠিত এই ম্যাচটি পরে নতুন বিতর্ক সৃষ্টি করে। মার্কিন কর্মকর্তারা বলেন, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ইরানের যৌথ বিশ্বকাপ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটিকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অবস্থান পরিষ্কার করা হয়। এর আগে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, দলটির ভিসা এবং অবস্থান সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রশাসনের আচরণ যথাযথ ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে পুরো ইরান প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। তারা সঙ্গে সঙ্গে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যায়। এতে খেলোয়াড়রা হোটেলে থেকে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি, যেটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫ বলের সেঞ্চুরি করে দলকে জেতালেন ডু প্লেসিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


৪৫ বলের সেঞ্চুরি করে দলকে জেতালেন ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিস আবারও প্রমাণ করলেন যে, বয়স শুধু একটি সংখ্যা। ৪১ বছর ৩৪১ দিন বয়সে তিনি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন। তার এই অসাধারণ অর্জনের মাধ্যমে টেক্সাস সুপার কিংসকে একটি অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন।

মেজর লীগ ক্রিকেট (এমএলসি)-এর উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংস সিয়াটল অর্কাসকে ৬ উইকেটে পরাজিত করেছে। তারা ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের নিশ্চিততা এনে দিয়েছে ৯ বল হাতে রেখেই।

ব্যাট হাতে শুরু থেকেই ডু প্লেসিস ছিলেন অত্যন্ত আগ্রাসী। তিনি মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করেছেন। অবশেষে তিনি মাঠ ছাড়েন ৫২ বলে অপরাজিত ১১৩ রান করে। তার ঝড়ো ইনিংসে ছিল ৮টি চার এবং ৬টি ছক্কা।

ডু প্লেসিসের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়েন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার রাইলি রুশো। তিনি মাত্র ২১ বলে ৪৯ রান করেন। এভাবে দুজন মিলে ৩৭ বলে ৯৫ রানের বিধ্বংসী জুটি গড়ে ম্যাচের গতি পাল্টে দেন। শেষদিকে উইয়ান মুল্ডার ১৫ বলে অপরাজিত ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাসের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন টিম সিফার্ট। তিনি ৬৬ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ওপেনিং সঙ্গী শায়ান জাহাঙ্গির ৪৭ বলে ৭৮ রান করেন। দুই ওপেনারের ১৯১ রানের উদ্বোধনী জুটির ওপর ভর করে সিয়াটল তোলে ২২০ রানের বিশাল সংগ্রহ।

কিন্তু সেই বিশাল স্কোরও শেষ পর্যন্ত ডু প্লেসিসের ব্যাটিং ঝড়ে যথেষ্ট হয়নি। তার রেকর্ড গড়া শতক ভর করে টেক্সাস সুপার কিংস একটি স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে।

বল হাতে টেক্সাসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নান্ধ্রে বার্গার। যদিও তিনি উইকেট পাননি, কিন্তু ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটি সম্পূর্ণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


ময়মনসিংহে এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ময়মনসিংহ এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আজ শুক্রবার দুপুরে, তিনি ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এ সময় এমপি ওয়াহাব আকন্দ বলেন, বতর্মান সরকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই উন্নয়ন কর্মযজ্ঞ পর্যায়ক্রমে চলমান থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধংস করে দেয়া হয়েছে। কিন্তু বতর্মান সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে চায়।

অনুষ্ঠানে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরো লেবানন পুড়ে যাক: ইসরাইলের নিরাপত্তামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্কতালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


পুরো লেবানন পুড়ে যাক: ইসরাইলের নিরাপত্তামন্ত্রী

ইসরায়েল লাগামহীনভাবে ক্রমশ আরও বেপরোয়া হয়ে উঠছে। সম্প্রতি লেবাননে চারজন ইসরায়েলি সেনার নিহত হওয়ার পরে, দেশটির কট্টর ও ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির একের পর এক বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নতুন আলোচনা শুরু করেছেন।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘একজন ইসরাইলি মা যখন অশ্রু ফেলে, তখন হাজার হাজার লেবাননি মায়ের চোখে পানি ঝরতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘আমেরিকানদের প্রতি সঠিক সম্মান রেখে বলছি, ইসরাইলকে পুরো বিশ্বকে স্পষ্টভাবে জানাতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো দরকষাকষির বিষয় নয়। পুরো লেবানন পুড়ে যাক।’

বেন গাবির দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে সংযত প্রতিক্রিয়া দেখিয়ে কোনো জয় অর্জন হয় না। তাঁর বচন অনুযায়ী, ‘সন্ত্রাসবাদকে চূর্ণ করতে হলে কঠোর ও সর্বাত্মক শক্তি প্রয়োগ করা জরুরি।’

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কূটনৈতিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লাপিদ এক্সে একটি পোস্টে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

তিনি বলেন, ‘গত একদিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসরাইলের স্মোটরিচ ও বেন গাভির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, আর পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে নেতানিয়াহু লেবানন ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন।’

লাপিদের ভাষ্য, ‘যদি এই সরকারকে দ্রুত পরিবর্তন না করা হয় তবে ইসরায়েলের বৈদেশিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন নিয়ে, সুইজারল্যান্ডে নির্ধারিত বৈঠকে অংশ নেওয়ার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যবস্থা ছিল। তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি সফরটি বাতিল করেছেন।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার ভোররাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত ও বিভিন্ন শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্যরাতের পর বিমান হামলার তীব্রতা এমন জায়গায় ছিল যে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। প্রাথমিক তথ্য অনুসারে ১৮ জন নিহত হয় এবং ৩৩ জন আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল সম্ভবত সবচেয়ে ভারী বোমাবর্ষণ। নাবাতিয়েহ অঞ্চলে বিভিন্ন শহর ও গ্রামগুলোতে বিমান হামলা ও গোলাবর্ষণ করা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, তারা হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামোর বিরুদ্ধে হামলা চালিয়েছে। তাদের মতে, এসব অভিযানটি যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া।

চার সেনার নিহতের দাবি করল ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে চারটি তাদের সেনা নিহত হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এটি ছিল অন্যতম প্রাণঘাতী ঘটনা। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের আলি আল-তাহের পাহাড়সংলগ্ন এলাকায় আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহর মতে, তাদের নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তিনটি মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে এবং তারা রকেট ও গোলাবর্ষণ করেছে। সংঘর্ষ এখনও চলছে বলে তারা জানিয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতি কোচের হুঙ্কার, ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


হাইতি কোচের হুঙ্কার, ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছেন

হাইতির শিবির উজ্জীবিত হয়েছে, কারণ ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। শনিবার (২০ জুন) ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে হাইতির প্রধান কোচ সেবাস্তিয়েন মিগনে জানিয়েছেন, নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর একটি ভালো সুযোগ তিনি দেখছেন এবং এই ম্যাচের মাধ্যমে ইতিহাস গড়ার স্বপ্নও দেখছেন।

বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও নেইমার সাম্প্রতিক চোটের কারণে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি। ধারণা করা হচ্ছে, হাইতির বিপক্ষে ম্যাচেও নেইমারকে পাওয়া যাবে না। সেই পরিস্থিতিতে নকআউট পর্বের আগে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না দলটি।

মিগনে নেইমারের অনুপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। কারণ অতীতে তিনি নেইমারের না থাকা অবস্থায় ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা লাভ করেছেন। ২০২২ বিশ্বকাপে তিনি ক্যামেরুনের সহকারী কোচ ছিলেন। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুন ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল এবং ওই ম্যাচে নেইমার মাঠে ছিলেন না।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মিগনে বলেন, "আমি একটি ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। চার বছর আগে যখন আমি ক্যামেরুনের কোচিং স্টাফে ছিলাম, তখন দুই-একটি কারণে নেইমার মাঠে খেলেনি। তবে আমি এটাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।"

হাইতির লক্ষ্য শুধু জয় নয়, বরং দেশের মানুষের জন্য আনন্দের এক উপলক্ষ এনে দেওয়া। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াকে তারা বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করছেন।

মিগনে বলেন, "আমরা শেষবার ৫২ বছর আগে বিশ্বকাপে খেলেছিলাম। শনিবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। হাইতির সমর্থকেরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চাই আমার খেলোয়াড়রা এই বার্তাটি উপলব্ধি করুক এবং এমন একটি পারফরম্যান্স উপহার দিক, যাতে পুরো দেশ তাদের নিয়ে গর্ব করতে পারে।"

তিনি আরও জানান, "স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছিলাম। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হবে আরও বড় পরীক্ষা। আমরা কী করতে পারি, সেটি দেখানোর এটি সেরা সুযোগ।"

এদিকে, নেইমারকে ছাড়াই মাঠে নামাতে যাওয়া ব্রাজিল নিজেদের শক্তিমত্তা প্রমাণে আত্মবিশ্বাসী। তবে, হাইতি কোচের উক্তি ম্যাচটির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখা হবে, নেইমারবিহীন ব্রাজিলের বিরুদ্ধে হাইতি সত্যিই কি কোনো চমক দেখাতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%