ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা


দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা

দেশের ১৯টি জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশজুড়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতর কর্তৃক প্রদান করা হওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এই সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একইসঙ্গে এই সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের পর স্হনীয় মেম্বারের সাংবাদিকদের কটুক্তি করে পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের পর স্হনীয় মেম্বারের সাংবাদিকদের কটুক্তি করে পোস্ট

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষার্থী ও জনস্বার্থে সরকার " পলমাটি প্রাইমারী স্কুল থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ " প্রকল্পে ২০২৪-২৫ অর্থ বছরে ২৫০০০০ টাকা বরাদ্দ প্রদান করে। স্হানীয় ৯ নং ওয়াডের মেম্বার সুজন মিয়া উক্ত প্রকল্পের সভাপতি হিসেবে সমূদয় টাকা উত্তোলন করেন। পলমাটি গ্রামের বাসিন্দারা জানান প্রাইমারী স্কুল থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তায় এক টাকার মাটিও কাটা হয়নি এমনকি কোন দিন আমাদেরকে জানানোও হয়নি যে সরকার আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের রাস্তা নির্মাণের জন্য টাকা বরাদ্দ দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে এবং প্রকল্পের পুরো অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে স্হানীয় ৯নং ওয়াডের সুজন মেম্বার উক্ত প্রকল্পে কোন অর্থ বরাদ্দ হয়নি বলে অস্বীকার করে উল্টো সাংবাদিকদেরকে হলুদ সাংবাদিক বলে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং সত্য গোপন করে কিছু অসাধু সাংবাদিক দিয়ে প্রতিবাদ সংবাদ প্রকাশ করেন। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ পি আই ও সাবের আন্তরিকতায় সত্য উদঘাটন করেন যাতে স্পষ্ট ভাবে উল্লেখ আছে " পলমাটি প্রাইমারী স্কুল থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ " প্রকল্পে ২৫০০০০ টাকা বরাদ্দ এবং সাবেক ইউ এন ও, সাবেক পি আই ও,ও সাবেক ডিসির অনুমোদিত স্বাক্ষর রয়েছে।
পলমাটি গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ বলেন-- আমাদের গ্রামের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের রাস্তা নির্মাণের টাকা আত্মসাৎ কারী ও অনুমোদনকারী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসী ঐক্য বদ্ধ হয়েছেন।
আমরা প্রত্যাশা করি উপজেলা প্রশাসন প্রয়োজনীয় রাস্হায় গ্রহণ করবেন।

আব্দুল আউয়াল মিছবাহ বলেন - গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে লুটপাট ও প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্য বরাবর আবেদন করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন স্কুলের রাস্তা প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থী ও এলাকাবাসী উপকৃত হতেন।তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন ৯নং ওয়াডের মেম্বার একের পর এক লুটপাটে বেপরোয়া হয়ে উঠেছে। স্কুলের রাস্তার ঘটনাটি আমাদের মর্মাহত করেছে তারা জানান সুজন মেম্বার এক টাকার কাজও করেনি, আমাদেরকে কোন দিন জানাইওনি যে স্কুলের রাস্তায় টাকা বরাদ্দ হয়েছে।
আমরা সরকারের কাছে ও আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান সাহেবের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার ও বরাদ্দকৃত অর্থ দ্রুত ফেরত চাই।
এ বিষয়ে অভিযুক্ত সুজন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঐ নামে কোন প্রকল্পে টাকা বরাদ্দ হয়নি বলে অস্বীকার করেন। পরে উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদিত স্বাক্ষর সংযুক্ত প্রকল্প বাস্তবায়নের কাগজ প্রদর্শন করিলে তিনি স্হানীয় সাংবাদিকদের দোষারোপ করে বলেন বেশি বাড়াবাড়ির পরিনাম ভালো হবেনা বলে হুমকি প্রদান করে ফোন কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন বিভিন্ন পত্র পত্রিকায় ও লোক মারফত সুজন মেম্বারের লুটপাট ও দূর্নীতির কথা জানতে পেরে আমি দায়িত্ব নেয়ার পর তার মাধ্যমে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ডের শঙ্কায় যেসব ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ডের শঙ্কায় যেসব ফুটবলার

বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে এখন মাত্র আটটি দল টিকে রয়েছে। আজ রাত থেকে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাকর লড়াই।

৪৮টি দল নিয়ে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন পৌঁছে গেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়। আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাদে এখন রয়েছে আর মাত্র সাতটি ম্যাচ। এই ম্যাচগুলিই নির্ধারণ করবে, কে হবে বিশ্বের নতুন চ্যাম্পিয়ন।

বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ যেকোনো ফুটবলারের জীবনের অন্যতম সেরা অর্জন। তবে কোয়ার্টার-ফাইনালে অংশ নেওয়া বিভিন্ন দলের মোট 20 জন ফুটবলার সেই সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছেন। কারণ, শেষ আটের ম্যাচে তারা যদি আরও একটি হলুদ কার্ড দেখেন এবং তাদের দল সেমিফাইনালে উঠলে, তাহলে নিয়ম অনুযায়ী তারা সেমিফাইনাল খেলতে পারবেন না।

প্রথম দুই নকআউট পর্বে ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড পাওয়া এবং নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের তালিকা দেওয়া হলো-

মরক্কো: ইসা ডিওপ, আশরাফ হাকিমি, রেদুয়ানে হালহাল, বিলাল এল খানুস, আজেদিন উনাহি।

ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা।

ইংল্যান্ড: ডিক্লান রাইস, জুড বেলিংহাম, নিকো ও’রিলি, মার্ক গুয়েহি।

নরওয়ে: এন্টোনিও নুসা।

আর্জেন্টিনা: গনজালো মনটিয়ের।

সুইজারল্যান্ড: গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহেইম।

স্পেন: ফেরান তোরেস।

বেলজিয়াম: ব্র্যান্ডন মেশেলে।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যেকোনো দুই ভিন্ন ম্যাচে দু’টি হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে।

আগের বিশ্বকাপগুলোতে কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার পর সব একক হলুদ কার্ডের হিসাব বাদ দেওয়া হতো।

তবে এবার বিশ্বকাপে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একটি করে পাওয়া হলুদ কার্ডের হিসাব প্রথমে গ্রুপ পর্ব শেষে এবং পরে আবার কোয়ার্টার ফাইনাল শেষে বাতিল করা হবে।

এর ফলে যদি কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড না দেখেন, তাহলে সেমিফাইনালে ওঠার পর তার আগের একক হলুদ কার্ডের রেকর্ড আর বহাল থাকবে না। অর্থাৎ কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম শিক্ষক মোঃ রাজুর বেত্রাঘাতে, চতুর্থ শ্রেণীর ছাত্র মাহিন গুরুত্ব আহত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ধর্ম শিক্ষক মোঃ রাজুর বেত্রাঘাতে, চতুর্থ শ্রেণীর ছাত্র মাহিন গুরুত্ব আহত

নিউজ বন্দর উপজেলায়, ফারাজি কান্দা প্রাথমিক বিদ্যালয়ের, চতুর্থ শ্রেণীর ছাত্র মাহিনকে, বিদ্যালয়ের ধর্ম শিক্ষক, মোহাম্মদ রাজু, ক্লাসের পড়া দিতে পারেনি বিধায়, ভেদ দিয়ে এলো পাতি ভাবে মারার কারণে, ছাত্রমাহিন অসুস্থ হয়ে পড়ে, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে ভর্তি করালে, দুই দিন দেখার পর, আজ ৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার, ছাত্র মাহিনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায়, ভিক্টোরিয়া হসপিটাল থেকে তাকে ঢাকা মাওতোয়াল হসপিটালে রেফার করেন, ডাক্তারের বক্তব্য তাকে অতিরিক্ত বেত্রাঘাতের কারনে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব হচ্ছে, তাই উন্নত চিকিৎসার কারণে তাকে ঢাকা রেফার করা প্রয়োজন, নিউজ লেখা পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ মাহিনের পরিবারের সাথে কোন যোগাযোগ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী স্টাফ রিপোর্টার রায়হান আলী

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরুল হক এবং পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি ও নাসিব নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধে শিল্পকারখানাগুলোকে পরিবেশগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনুষ্ঠানের শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ জনের হাতে গাছের চারা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%