প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে এখন মাত্র আটটি দল টিকে রয়েছে। আজ রাত থেকে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাকর লড়াই।
৪৮টি দল নিয়ে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন পৌঁছে গেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়। আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাদে এখন রয়েছে আর মাত্র সাতটি ম্যাচ। এই ম্যাচগুলিই নির্ধারণ করবে, কে হবে বিশ্বের নতুন চ্যাম্পিয়ন।
বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ যেকোনো ফুটবলারের জীবনের অন্যতম সেরা অর্জন। তবে কোয়ার্টার-ফাইনালে অংশ নেওয়া বিভিন্ন দলের মোট 20 জন ফুটবলার সেই সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছেন। কারণ, শেষ আটের ম্যাচে তারা যদি আরও একটি হলুদ কার্ড দেখেন এবং তাদের দল সেমিফাইনালে উঠলে, তাহলে নিয়ম অনুযায়ী তারা সেমিফাইনাল খেলতে পারবেন না।
প্রথম দুই নকআউট পর্বে ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড পাওয়া এবং নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের তালিকা দেওয়া হলো-
মরক্কো: ইসা ডিওপ, আশরাফ হাকিমি, রেদুয়ানে হালহাল, বিলাল এল খানুস, আজেদিন উনাহি।
ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা।
ইংল্যান্ড: ডিক্লান রাইস, জুড বেলিংহাম, নিকো ও’রিলি, মার্ক গুয়েহি।
নরওয়ে: এন্টোনিও নুসা।
আর্জেন্টিনা: গনজালো মনটিয়ের।
সুইজারল্যান্ড: গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহেইম।
স্পেন: ফেরান তোরেস।
বেলজিয়াম: ব্র্যান্ডন মেশেলে।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যেকোনো দুই ভিন্ন ম্যাচে দু’টি হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে।
আগের বিশ্বকাপগুলোতে কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার পর সব একক হলুদ কার্ডের হিসাব বাদ দেওয়া হতো।
তবে এবার বিশ্বকাপে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একটি করে পাওয়া হলুদ কার্ডের হিসাব প্রথমে গ্রুপ পর্ব শেষে এবং পরে আবার কোয়ার্টার ফাইনাল শেষে বাতিল করা হবে।
এর ফলে যদি কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড না দেখেন, তাহলে সেমিফাইনালে ওঠার পর তার আগের একক হলুদ কার্ডের রেকর্ড আর বহাল থাকবে না। অর্থাৎ কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন