ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আগস্ট থেকেই পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী


আগস্ট থেকেই পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে, এ কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য প্রদান করেন।

মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যেই প্রস্তুত হয়ে আছে। আগামী মাসে (জুলাই) নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্ট মাসেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।’

এছাড়া, তিনি জানান, ‘চলতি বছরের আগস্টে নতুন করে দু’টি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

মন্ত্রী আরও বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।’

রবিউল আলম বলেন, ‘প্রকল্পটির বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পাশাপাশি প্রকল্পটির ব্যাপক জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন, সোমবারই কি আসছে বড় ঘোষণা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৪০ এম


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন, সোমবারই কি আসছে বড় ঘোষণা?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ নিয়ে দেশজুড়ে জল্পনা বৃদ্ধি পেয়েছে। দেশটির গণমাধ্যম দ্য অবজার্ভার জানিয়েছে, আগামী সোমবার (২২ জুনের) মধ্যেই তিনি পদত্যাগ করতঃ পারেন এবং বিদায়ের একটি সময়সূচি নির্ধারণ করতে পারেন। তবে সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে যে, স্টারমার এখনো পুরোপুরি দায়িত্বে মনোযোগী রয়েছেন।

কয়েক মাস ধরেই তাঁর নেতৃত্ব নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তা গত শুক্রবার নতুন মাত্রা পেয়েছে। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি উপনির্বাচনে জয় পেয়ে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করেছেন। এতে লেবার পার্টির ভেতরের চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

দ্য অবজার্ভার জানিয়েছে, চ্যাকার্সে তাঁর সরকারি বাসভবনে স্ত্রীকে নিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ পর্যায়ে ধারণা করে, খুব শিগগিরই তাঁর সিদ্ধান্ত প্রকাশ পেতে পারে।

অন্যদিকে, সরকারি সূত্রগুলো স্টারমারের সাম্প্রতিক বক্তব্যের দিকেই ইঙ্গিত করছে। গত শুক্রবার, তিনি স্পষ্ট করে বলেন যে, তাঁর নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং দলকে অভ্যন্তরীণ কোন্দলে না জড়ানোর আহ্বান জানান।

জনপ্রিয়তায় ধস

২০২৪ সালের নির্বাচনে বড় জয় এনে দিলেও, সময়ের ব্যবধানে স্টারমারের জনপ্রিয়তা দ্রুত কমেছে। একাধিক কেলেঙ্কারি এবং নীতি পরিবর্তনের কারণে ভোটারদের আস্থা কমে গেছে। জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বাড়ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লেবার পার্টির 100 জনের বেশি এমপি ইতিমধ্যেই প্রকাশ্যে তাঁর পদত্যাগ বা বিদায়ের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে, যা দলটির ভেতরের চাপেরই প্রতিফলন।

দ্য অবজার্ভার আরও জানিয়েছে, ক্যাবিনেটমন্ত্রী, উপদেষ্টা, দাতা ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে স্টারমার নিজেও বুঝতে পেরেছেন যে, তাঁর অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। যদিও এসব দাবির পক্ষে নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি।

নেতৃত্বের অপেক্ষায় বার্নহাম

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহামকে লেবার পার্টির অনেকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে নিজের অবস্থান শক্ত করার পর তিনি সাম্প্রতিক উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন।

বার্নহাম এখনো আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানাননি। তবে তাঁর বক্তব্যে নতুন পথের ইঙ্গিত রয়েছে। তাঁর ঘনিষ্ঠরা স্টারমারকে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের নামও সম্ভাব্য চ্যালেঞ্জার হিসেবে ঘুরছে।

এদিকে দ্য টাইমস জানিয়েছে, বার্নহাম প্রধানমন্ত্রী হলে বর্তমান অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসকে সরিয়ে দিতে পারেন। যদিও রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

স্টারমার শেষ পর্যন্ত সরে দাঁড়ালে, গত এক দশকে যুক্তরাজ্য তাদের সপ্তম প্রধানমন্ত্রী পেতে পারে। যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অপবাদ মিথ্যা প্রমাণিত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৪৪ এম


আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অপবাদ মিথ্যা প্রমাণিত

নারায়ণগঞ্জ জেলার প্রকাশিত সংবাদে বিএনপির প্রতি প্রতিবাদ জানিয়ে মহানগর সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ টিপু খান, মৌমিতা পরিবহনের মাসিক চাঁদা অভিযোগের প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করেন।

সংবাদকর্মী মৌমিতা জেনারেল ম্যানেজার মোঃ আমিনুল এর সাথে ফোনে আলাপ করার সময়, উক্ত চাঁদাবাজির বিষয়ে জিজ্ঞাস করলে, ম্যানেজার আমিনুল জানান এ বিষয়টি একটি মিথ্যা বানানো এবং অপপ্রচার। মোঃ আমিনুল ম্যানেজার মৌমিতা পরিবহন আরো বলেন যে, আমি আবু আল ইউসুফ টিপু খানকে দেখি নাই তবে তাঁর নাম শুনেছি, chন চাঁদা দেওয়ার বিষয়টি নিয়ে আগামীতে কোনো প্রশ্নই ওঠে না। তিনি একজন সম্মানজনক ব্যক্তি।

আরো জানিয়েছেন যে, আল ইয়োশেফ টিপু খানের বিরুদ্ধে আনিত মৌমিতা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি উল্লেখ করেন যে, কোনো কু চক্র মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আবু আল ইউসুফ টিপু খান বলেন, "আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যের কারণে আওয়ামী লীগ দোসরা আমার নামে এই অপপ্রচার চালিয়ে আসছেন।" তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল বিদেশি অস্ত্রসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ এম


মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল বিদেশি অস্ত্রসহ আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্রসহ সোহেল, যাকে ‘মাওরা সোহেল’ নামেও পরিচিত, নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

এ বিষয়ে রবিবার (২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস বলেছেন, অভিযানের পেছনের তথ্য, গ্রেফতার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যেসব ইস্যু থাকতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫৫ এম


যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যেসব ইস্যু থাকতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু

সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বহুল প্রতীক্ষিত আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা নতুন করে জোরদার হয়েছে। উচ্চপর্যায়ের এই বৈঠকে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে সুইজারল্যান্ডের পথে রয়েছেন এবং তেহরানের উচ্চপ্রতিনিধিদল ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। দুই দেশের মধ্যে এই সরাসরি বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে, উভয় পক্ষের বহুল আলোচিত ১৪ দফা সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটিই হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি আলোচনা। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় এবারের বৈঠকে মূল আলোচনার টেবিলে স্থান পেতে যাচ্ছে।

চলতি বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উঠে আসতে পারে লেবাননের বর্তমান পরিস্থিতি। ইরান এর আগে বারবার স্পষ্ট করে জানিয়েছে, লেবাননে ইসরায়েরলের সামরিক অভিযান ও বোমাবর্ষণ অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনাকে কোনোভাবেই এগিয়ে নিতে আগ্রহী নয়। তেহরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তাদের প্রতিনিধিদলের প্রধান অগ্রাধিকার হলো লেবানন প্রশ্ন। এই জ্বলন্ত ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে তারা আলোচনার পরবর্তী ধাপগুলো শুরু হয়েছে বলে মনে করছে না।

এরই মধ্যে শনিবার(২০ জুন) ইরানের সামরিক নেতৃত্ব আকস্মিক ঘোষণা দেয় যে লেবানন পরিস্থিতির কারণে তারা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে। সম্প্রতি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোরভাবে ইরানের এই নতুন দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং প্রণালির ওপর তেহরানের একক নিয়ন্ত্রণের বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ওই কৌশলগত নৌপথে বিশেষ টোল বা ফি আরোপের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিক নৌযান চলাচল বজায় রাখার বিষয়টি বিশ্ব মধ্যস্থতাকারীদের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে।

চলমান এই প্রাথমিক আলোচনায় কিছুটা অগ্রগতি হলে পরবর্তী ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচিই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুইজারল্যান্ড যাত্রার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন এই সপ্তাহান্তের উচ্চপর্যায়ের বৈঠকে পারমাণবিক ইস্যুতে কিছুটা হলেও ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।

এর আগে প্রাথমিক সমঝোতার আওতায় ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। তবে দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিদ্যমান মজুদ নিয়ে আসলে কী করা হবে, সে সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী ৬০ দিনের আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছিল। সেই সময়সীমা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, সমৃদ্ধ পারমাণবিক উপাদানের মজুদ ও তার নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্তই অতীতে দুই পক্ষের আলোচনা ব্যর্থ হওয়ার অন্যতম বড় বাধা ছিল। তাই এই স্পর্শকাতর ইস্যুতে দুই দেশের মধ্যে একটি টেকসই সমঝোতা অর্জন করা মোটেও সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%