০২:৫৮ পি.এম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।
তিনি সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে তার ফেসবুকে এ সম্পর্কিত পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, যেখানে সাধারণত সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
মন্ত্রী সম্পর্কে তিনি লিখেছেন, যতদূর তিনি জানেন, দীপেন দেওয়ান অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী ব্যক্তি। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের একটি ঘটনা, সেখানে তিনি বিরোধী পক্ষকে কখনোই কথার মাধ্যমে আক্রমণ করেননি। তার মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের প্রয়োজন। শারীরিক অসুস্থতা থাকা সত্বেও দায়িত্ব নিয়ে তিনি বেশ সক্রিয় ছিলেন, এটাই তিনি লক্ষ্য করেছেন।
সর্ব মিত্র চাকমা যোগ করেন, তিনি জানেন না কেন মন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন এবং অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। তবে তিনি মনে করেন, দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে মন্ত্রিসভায় তার উপস্থিতি থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী চাইলে, তিনি অবশ্যই এ বিষয়ে আবার ভাববেন।
সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশের সর্বাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। শারীরিক অসুস্থতার কারণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার নিতে হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন